15/10/2026
দুর্গা পুজো আর আমরা সবাই.......আমাদের পরিবার বড়িশা বিবেকানন্দ গার্লস হাই স্কুলের সকল সদস্য
আমার দুর্গা, আমার আনন্দ
শারদীয়ার আনন্দ, উৎসবের রঙ আর মা দুর্গার আশীর্বাদকে সঙ্গী করে এক অনন্য আনন্দঘন মুহূর্তের সাক্ষী থাকল স্কুলের শিক্ষিকা ও ছাত্রীরা।
পুজোর প্রাক্কালে শিক্ষিকাদের সঙ্গে ছাত্রীদের পুজো প্যান্ডেল পরিক্রমা হয়ে উঠল এক আনন্দময় স্মৃতি। পড়াশোনার গণ্ডি পেরিয়ে এই মিলনমেলা এই অমূল্য সম্পর্ককে আরও নিবিড় করে তুলল।
দীর্ঘ দিন যাবৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার দায়িত্বের পর আজ এই পুজো পরিক্রমা তাই শুধু ঠাকুর দেখা নয়, বরং ভালোবাসা, বন্ধুত্ব ও একসঙ্গে পথ চলার এক বিশেষ অভিজ্ঞতা।
আমার দুর্গা, আমার শক্তি, আমার ভালোবাসা।
#আমারদুর্গা