Barisal District Police

Barisal District Police

Share

This is the official page of Barisal Zilla Police. Our aim is to bridge the gap between police and the citizens of Barisal district.

In 1797, Bakerganj district was established. It was renamed as Barisal district later. It is located in the south-central part of Bangladesh having an area of 2790 sq km. Barisal has a reputation for giving birth to accomplished sons of Bengal. Some of these renowned and admired personalities are Sher-e-bangla A. K FazlulHaque, poet Jibonanda Das, Begum Sufia Kamal, Shaheed Captain Mohiuddin Jahan

Photos from Barisal District Police's post 28/05/2026

বরিশাল জেলা পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত

[28 May 2026]

🌙 ঈদ মোবারক 🌙

“ঈদ মানে আনন্দ, ঈদ মানে সম্প্রীতি। সকল ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার এক মহিমান্বিত দিন।”

আজ ২৮ মে ২০২৬ খ্রিষ্টাব্দ, সকাল ৭:৩০ ঘটিকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বরিশাল জেলা পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

উক্ত জামাতে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান ডিআইজি,বাংলাদেশ পুলিশ,বরিশাল রেঞ্জ। আরও উপস্থিত ছিলেন , জনাব এ, জেড, এম, মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার। অতিরক্ত পুলিশ সুপার জনাব আলাউল হাসান (প্রসাশন ও অর্থ) বরিশাল জেলা। অতিরিক্ত পুলিশ সুপার জনাব মাসুম বিল্লাহ সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্য এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিগণ নামাজে অংশগ্রহণ করেন।

নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্য ও স্থানীয় মুসল্লিগণ একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বরিশাল জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

োবারক

27/05/2026

ঈদুল আযহার ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক সবার জীবন।
ঈদ মোবারক❤️❤️ঈদ মোবারক❤️❤️ঈদ মোবারক
সৌজন্যে -জেলা পুলিশ বরিশাল

27/05/2026

ঈদ মোবারক

25/05/2026

মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে নিয়োগ পেল বরিশাল জেলার ৪৪ জন। চাকরি পেয়ে আবেগপ্লুত অবিভাবক ও চাকরি প্রার্থীগণ।

,

Photos from Barisal District Police's post 25/05/2026

ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা (ফেব্রুয়ারী ২০২৬খ্রি.) এর লিখিত পরীক্ষার ফলাফল ইং ২৪/০৫/২০২৬খ্রিঃ তারিখ প্রকাশ শেষে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা ।

"সেবার ব্রতে চাকরি" এই স্লোগানকে সামনে রেখে ইং ২৪ মে, ২০২৬খ্রি. বরিশাল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এ, জেড, এম মোস্তাফিজুর রহমান মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা (ফেব্রুয়ারী ২০২৬খ্রি.) এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ শেষে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং চূড়ান্ত ফলাফল ঘোষনা করা হয়।

উক্ত পরীক্ষায় উপস্থিত ছিলেন বরিশাল জেলার নিয়োগ বোর্ডের সভাপতি এবং সম্মানিত পুলিশ সুপার জনাব এ, জেড, এম মোস্তাফিজুর রহমান মহোদয়।

এছাড়া আরো উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ড এর সদস্য জনাব এস এম বায়েজীদ ইবনে আকবর, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, ঝালকাঠি জেলা; জনাব মোঃ অপু সরোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পটুয়াখালী জেলা সহ নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত অন্যান্য পুলিশ সদস্যগণ।

লিখিত পরীক্ষায় মোট ৭০ জন কৃতকার্য হয়ে মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ন হয়। পরবর্তীতে মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর মোট ৪৪ জন চূড়ান্ত মেধাতালিকায় এবং ৮ জন অপেক্ষমান তালিকায় স্থান পান।

উক্ত পরীক্ষায় মেধাক্রমে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের বরিশাল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এ, জেড, এম মোস্তাফিজুর রহমান মহোদয় অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।

Photos from Barisal District Police's post 20/05/2026

ডিজিটাল ভূমি সেবা এখন জনগণের দোরগোড়ায়: বরিশালে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধনে ডিআইজি মহোদয়
ইং১৯ মে ২০২৬ খ্রিষ্টাব্দ সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী কেন্দ্রীয়ভাবে "ভূমি সেবা সপ্তাহ" এর শুভউদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে স্থানীয়ভাবে এর কার্যক্রম শুরু হয়েছে।
র‍্যালিতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ভূমি অফিসের কর্মচারী, স্কাউট সদস্য এবং সাধারণ নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মেলার মূল উদ্দেশ্য: সাধারণ মানুষকে ডিজিটাল ভূমি সেবা (যেমন-ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান সংগ্রহ ইত্যাদি) সম্পর্কে সচেতন করা এবং সরাসরি সেবা প্রদান করা।
অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ:
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খলিল আহমেদ, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), বরিশাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, ডিআইজি বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ, জেড, এম মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার, বরিশাল ।
আরও উপস্থিত ছিলেন জনাব মো: খায়রুল আলম সুমন, জেলা প্রশাসক, বরিশাল।

16/05/2026

বরিশাল জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর লিখিত পরীক্ষা সম্পন্ন...
‘সেবার ব্রতে চাকরি’—এই প্রতিপাদ্যকে ধারণ করে আজ শনিবার ১৬ মে ২০২৬ খ্রিঃ তারিখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে বিএম কলেজ, বরিশালে শারীরিক মাপ ও Physical Endurance Test (PET)-এ উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তীতে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।
উক্ত সকল ধাপের সামগ্রিক মূল্যায়নের মাধ্যমে মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীরা বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হিসেবে নির্বাচিত হবে।
উক্ত লিখিত পরীক্ষায় নিয়োগ বোর্ডের সভাপতি ও বরিশাল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এ, জেড, এম মোস্তাফিজুর রহমান মহোদয়; পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা’র প্রতিনিধি; নিয়োগ বোর্ডের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ এবং পরীক্ষার দায়িত্বে নিয়োজিত জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। See less

Photos from Barisal District Police's post 16/05/2026

বরিশাল জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর লিখিত পরীক্ষা সম্পন্ন...
‘সেবার ব্রতে চাকরি’—এই প্রতিপাদ্যকে ধারণ করে আজ শনিবার ১৬ মে ২০২৬ খ্রিঃ তারিখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে বিএম কলেজ, বরিশালে শারীরিক মাপ ও Physical Endurance Test (PET)-এ উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তীতে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।
উক্ত সকল ধাপের সামগ্রিক মূল্যায়নের মাধ্যমে মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীরা বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হিসেবে নির্বাচিত হবে।
উক্ত লিখিত পরীক্ষায় নিয়োগ বোর্ডের সভাপতি ও বরিশাল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এ, জেড, এম মোস্তাফিজুর রহমান মহোদয়; পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা’র প্রতিনিধি; নিয়োগ বোর্ডের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ এবং পরীক্ষার দায়িত্বে নিয়োজিত জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Photos from Barisal District Police's post 15/05/2026

““বরিশাল জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর লিখিত পরীক্ষা উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত””

বরিশাল জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর লিখিত পরীক্ষা আগামী ১৬ মে ২০২৬ খ্রি. তারিখ সকাল ১১.০০ ঘটিকায় বিএম কলেজ, বরিশালে অনুষ্ঠিত হবে। উক্ত লিখিত পরীক্ষা উপলক্ষ্যে অদ্য ১৫ মে ২০২৬ খ্রি. তারিখ বিকেল ১৭.০০ ঘটিকায় বরিশাল জেলার পুলিশ লাইন্সের গ্রাটিটিউট হলে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন বরিশাল জেলার সুযোগ্য পুলিশ সুপার এবং সম্মানিত সভাপতি, ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ জনাব এ, জেড, এম মোস্তাফিজুর রহমান মহোদয়।

এসময় নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি মহোদয় বলেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে শুধুমাত্র যোগ্য, শারিরীকভাবে উত্তম ও মেধাবীদের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ নিশ্চিত করতে বরিশাল জেলা পুলিশ বদ্ধপরিকর। সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে সৎ, মেধাবীদের বাংলাদেশ পুলিশে নিয়োগ দেওয়ার লক্ষে নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি মহোদয় নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণকে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রদত্ত দিক নির্দেশনা প্রদান করেন।
উক্ত ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: আলাউল হাসান (অর্থ ও প্রশাসন) সহ বরিশাল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও ফোর্স উপস্থিত ছিলেন।

Want your business to be the top-listed Government Service in Barishal?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Barishal
8200