03/06/2026
তরুণদের হাত ধরেই সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব। এই লক্ষ্যকে সামনে রেখে সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। এই কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করতে আমরা খুঁজছি উদ্যমী, দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবী মনোভাবসম্পন্ন ক্যাম্পাস রিপ্রেজেন্টেটিভ।
আপনি যদি কলেজ, বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠয়ের শিক্ষার্থী হয়ে থাকেন এবং সমাজকল্যাণমূলক কাজে অবদান রাখতে আগ্রহী হন, তাহলে আপনিও হতে পারেন আমাদের ক্যাম্পাস রিপ্রেজেন্টেটিভ।
ক্যাম্পাস রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনার দায়িত্ব হবে ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা, স্বেচ্ছাসেবক ও ডোনার নেটওয়ার্ক গড়ে তুলতে সহযোগিতা করা এবং ক্যাম্পাসভিত্তিক মানবিক উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখা।
এটি শুধু সমাজসেবার সুযোগই নয়; বরং নেতৃত্বগুণ, যোগাযোগ দক্ষতা এবং সাংগঠনিক অভিজ্ঞতা অর্জনেরও একটি চমৎকার প্ল্যাটফর্ম।
আপনার ক্যাম্পাসে মানবিক পরিবর্তনের দূত হতে চাইলে আজই আমাদের সাথে যুক্ত হোন।
কমেন্টে রেজিস্ট্রেশন লিংক:
03/06/2026
আল্লাহর রাস্তায় ব্যয় করার সওয়াব সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে!
এই মহান সওয়াবের অংশীদার হওয়ার একটি সহজ সুযোগ নিয়ে এসেছে সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের চলমান "বৃক্ষরোপণ প্রজেক্ট"।
এই প্রজেক্টে শরিক হয়ে আপনিও হতে পারেন সাদাকায়ে জারিয়ার অংশীদার এবং পরকালের জন্য সওয়াবের ভাণ্ডার গড়ে তুলতে পারেন।
ডিটেইলস কমেন্টে↓
02/06/2026
ভালো কাজের সওয়াব শুধু সেই ব্যক্তির জন্যই নয়, যে কাজটি করে; বরং যে অন্যকে সেই ভালো কাজের পথ দেখায়, সেও সমপরিমাণ সওয়াব লাভ করে। আর এতে ভালো কাজকারীর সওয়াবের পরিমাণ বিন্দুমাত্র কমানো হয় না।
তাহলে আমরা কি ভালো কাজ করা এবং ভালো কাজের দাওয়াত দেওয়ার প্রতিযোগিতায় অংশ নিতে পারি না?
02/06/2026
সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন প্রতি মাসে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করে থাকে। এর মধ্যে রয়েছে স্বাবলম্বীকরণ প্রকল্প, বৃক্ষরোপণ কর্মসূচি, টিউবওয়েল স্থাপন, মসজিদ-মাদরাসা সংস্কারসহ আরও নানা কল্যাণমূলক উদ্যোগ।
আপনার একটি দান আমাদের চলমান সকল প্রকল্পের কাজে সহায়তা করবে। ইনশাআল্লাহ, এর মাধ্যমে আপনি একাধিক নেকির কাজে অংশগ্রহণের সওয়াব লাভ করবেন।
শুধু তাই নয়, আপনার এই দান সাদাকায়ে জারিয়াহ হিসেবেও অব্যাহত থাকবে। এমন অনেক কাজ রয়েছে, যার উপকারিতা দীর্ঘদিন মানুষের মাঝে পৌঁছায় এবং যার প্রতিদান দাতার আমলনামায় অব্যাহতভাবে যুক্ত হতে থাকে। পরকালের সফলতা ও নাজাতের জন্য এটি হতে পারে এক মূল্যবান সঞ্চয়।
তাই আজই সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের ডোনার মেম্বার হয়ে নিয়মিত দানের এই মহৎ উদ্যোগে শরিক হোন। আপনার প্রতিটি দান হোক একটি প্রোডাক্টিভ সাদাকাহ এবং আখিরাতের জন্য উত্তম বিনিয়োগ।
কমেন্টে রেজিস্ট্রেশন লিংক:
01/06/2026
🌳 একটি গাছ, অনিঃশেষ সাদাকায়ে জারিয়াহ 🌳
আজকের পৃথিবী জলবায়ু পরিবর্তনের কঠিন বাস্তবতার মুখোমুখি। নির্বিচারে বৃক্ষনিধন, পরিবেশ দূষণ ও আমাদের অবহেলার ফলে প্রকৃতির ভারসাম্য দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। তীব্র গরম, অনিয়মিত বৃষ্টি, খরা ও নানা প্রাকৃতিক দুর্যোগ যেন তারই সতর্কবার্তা।
কিন্তু আশার কথা হলো—পরিবর্তনের সূচনা হতে পারে একটি গাছ থেকেই।
📢 সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও আয়োজন করেছে “বৃক্ষরোপণ প্রকল্প ২০২৬”।
আপনার একটি গাছ হতে পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ছায়া, অক্সিজেন ও জীবনের উপহার। একই সঙ্গে এটি হতে পারে আপনার জন্য একটি অনিঃশেষ সাদাকায়ে জারিয়াহ, যার সওয়াব পৌঁছাতে থাকবে বছরের পর বছর।
আসুন, আমরা সবাই বৃক্ষরোপণে অংশগ্রহণ করি।সবুজে সাজাই আমাদের দেশ। গড়ে তুলি একটি বাসযোগ্য ও সুন্দর বাংলাদেশ।
আজ একটি গাছ লাগান, আগামীর পৃথিবীকে বাঁচান।
30/05/2026
কক্সবাজার জেলার কুরবানি প্রকল্পের ছবি। মাশাআল্লাহ।
29/05/2026
২০২৬ সালে সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের উদহিয়া প্রজেক্ট দেশের ৭টি জেলায় বাস্তবায়ন হয়েছে আলহামদুলিল্লাহ।
আপনাদের দোয়া, সহযোগিতা ও ভালোবাসায় পৌঁছে গেছে কুরবানির আনন্দ অসংখ্য মানুষের দ্বারে। 🤍
আল্লাহ তাআলা সবার কুরবানি ও খেদমত কবুল করুন। আমিন
28/05/2026
নূরপুর, সুনামগঞ্জে আমাদের উদহিয়া প্রকল্প।