Jamaat Shibir Media Cell

Jamaat Shibir Media Cell

Share

জামায়াত শিবির মিডিয়া সেল
সবার আগে সঠিক তথ্য পেতে সাথে থাকুন

29/05/2026

পবিত্র ঈদুল আযহা–২০২৬ উপলক্ষে ছাত্রশিবিরের ১৬১তম শহীদ আতিকুল ইসলাম আপন ভাইয়ের কবর জিয়ারত করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার নেতৃবৃন্দ


29/05/2026

28/05/2026

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আয়োজনে 'দস্তরখান-ই-ঈদ' এর প্রস্তুতি চলছে। আজ রাত ৯.০০টার মধ্যেই ঢাবির হলে হলে দস্তরখান-এ-ঈদের ছোট্ট উপহার পৌঁছে দেওয়া হবে।

সবাই যখন নিজ নিজ পরিবারের সাথে ঈদের খুশিতে মেতে আছে তখন শিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাসে ক্যাম্পাসে এভাবে সাধারণ শিক্ষার্থীদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে। অনেকেই নানান কারণে ক্যাম্পাস থেকে বাড়ি যেতে পারেনি তাদের জন্য এই আয়োজন অনেক বেশী প্রয়োজন ছিল। ছাত্রশিবিরকে এমন শিক্ষার্থীবান্ধব কর্মসূচীর জন্যই সকলে পছন্দ করে।

28/05/2026

পবিত্র ঈদুল আযহার নামাজ শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আদিলের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং তাঁর কবর জিয়ারত করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

এ সময় উপস্থিত ছিলেন শহীদের গর্বিত পিতা, মহানগর দক্ষিণ শাখার সভাপতি এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।


28/05/2026

"রাজনীতিতে যখন কোন এজেন্ডা থাকে না, তখন ওরা ৭১ নিয়ে এসে ইস্যু বানায়।"
- কর্নেল আব্দুল বাতেন (অব.)
সংসদ সদস্য, ঢাকা-১৬

28/05/2026

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম

ঈদ মোবারক🌙


27/05/2026

দেশবাসী ও প্রবাসে অবস্থানরত সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা "ঈদ মুবারক"

27/05/2026

জামায়াতে ইসলামীর ৪ জন সিনিয়র নেতা ঢাকার যেসব স্থানে ঈদের সালাত আদায় করবেন-

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চারজন সিনিয়র নেতা ঢাকায় বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল আযহার সালাত আদায় করবেন। তাঁদের ঈদের সালাতের জামায়াতে অংশগ্রহণের সময় ও স্থান নিম্নে উল্লেখ করা হলো-

নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, এমপি সকাল ৭:৩০টায় ধানমন্ডি ঈদগাহ মাঠে ঈদের সালাত আদায় করবেন।

নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, এমপি সকাল ৭:০০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ঈদের সালাত আদায় করবেন।

নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, এমপি সকাল ৭:৩০টায় বারিধারা মসজিদে ঈদের সালাত আদায় করবেন।

সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ সকাল ৭:০০টায় বসুন্ধরা বড় মসজিদে পবিত্র ঈদুল আযহার সালাত আদায় করবেন, ইনশাআল্লাহ।

27/05/2026

"আমরা কোনদিন কোন এমপির বুকের সাথে বুক মেলাতে পারিনি..."

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের জামায়াতের এমপি এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবীকে বুকে জড়িয়ে ধরে স্থানীয় এক প্রবীণ নাগরিকের আক্ষেপ।

27/05/2026

'কমিটি নিয়ে শিবিরের দুই গ্রুপের সংঘর্ষ' শিরোনামে মিডিয়ায় অতিরঞ্জিত খবর প্রকাশ।

মূলত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দেবহাটা উপজেলা দক্ষিণ শাখার সভাপতির দায়িত্ব মুলতবির প্রেক্ষিতে কয়েকজন জনশক্তি পদত্যাগপত্র জমা দেন এবং ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সংগঠন সেটি গ্রহণ করে।

এর প্রেক্ষিতে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম চলাকালে কয়েকজন নেতাকর্মীর মাঝে কথা কাটাকাটি হয়, যেটিকে মিডিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে 'দুই গ্রুপের সংঘর্ষ' বলে ফ্রেমিং করছে, যা অপসাংবাদিকতার শামিল।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


505, Elephant Road, Bara Mogbazar
Dhaka
1217