Bangladesh Air Force

Call Directions Website Contact the organization

Bangladesh Air Force This is the official FB Page of Bangladesh Air Force (BAF). Please Follow/Like to remain connected. Unfollow and Report all other fake pages in the name of BAF.

Facbook Page of Bangladesh Air Force (BAF)

বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান- এর ৮৫ তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ বিমান বাহিনীর বিনম্র শ্রদ্ধাঞ্জলিআজ ২৯...
29/10/2026

বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান- এর
৮৫ তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ বিমান বাহিনীর বিনম্র শ্রদ্ধাঞ্জলি

আজ ২৯ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান-এর ৮৫তম জন্মবার্ষিকী। শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ১৯৪১ সালের ২৯ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬১ সালের ১৫ই আগষ্ট পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন এবং ১৯৬৩ সালের ২৩ শে জুন জিডি(পি) শাখায় কমিশন লাভ করেন। ১৯৬৭ সালের ৪ অক্টোবর তাঁকে "সিতারা-এ-হার্ব" খেতাবে ভূষিত করা হয়।

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে মতিউর রহমান ছিলেন তার গ্রামের বাড়ী রায়পুরের রামনগর গ্রামে। যুদ্ধ শুরু হয়ে গেলে তিনি অসীম ঝুঁকি ও সাহসিকতার সাথে ভৈরবে একটি ট্রেনিং ক্যাম্প খুলে বাংলাদেশি যুবকদের সামরিক প্রশিক্ষণ দিতে থাকেন। এর পরই কর্মস্থলে ফিরে গিয়ে স্বদেশের পক্ষে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পরিকল্পনা মোতাবেক ২০ আগস্ট ১৯৭১-এ করাচির মাশরুর বিমান ঘাঁটি থেকে একটি টি-৩৩ বিমান নিজ মাতৃভূমিতে ছিনিয়ে আনার উদ্দেশ্যে উড্ডয়ন করেন। উড্ডয়নরত অবস্থায় ককপিটে থাকা অপর বৈমানিকের সাথে বিমানের কন্ট্রোল আয়ত্তে আনার দ্বন্দ্ব চলাকালীন বিমানটি বিধ্বস্ত হয়ে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান শাহাদাত বরণ করেন। বাংলাদেশ সরকার তার অসীম সাহসিকতা, বীরত্ব, দেশপ্রেম ও আত্নত্যাগের স্বীকৃতিস্বরুপ তাঁকে “বীরশ্রেষ্ঠ” খেতাবে ভূষিত করেন। মুক্তিযুদ্ধের ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান আজও আমাদের হৃদয়ে বেঁচে আছেন স্বাধীনতার এক অগ্রদূত ও অবিস্মরণীয় বীর হিসেবে।

28/10/2026
৮ম আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার-২০২৬ সমাপ্তবাংলাদেশ বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যৌথ ব্যবস্থাপনায়...
28/10/2026

৮ম আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার-২০২৬ সমাপ্ত

বাংলাদেশ বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যৌথ ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী ৮ম আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার-২০২৬ (আইএফএসএস-২০২৬) ২৮ অক্টোবর ২০২৬ (বুধবার) প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকায় সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই সেমিনারে ভবিষ্যৎ উপযোগী ফ্লাইট সেফটি সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, দলগত কার্যক্রম ও সমন্বয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়া, বিমান চলাচলের নিরাপত্তায় উদীয়মান ঝুঁকি ও চ্যালেঞ্জ, আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়, সর্বোত্তম চর্চা এবং নিরাপদ ও টেকসই বিমান চলাচল নিশ্চিত করতে সহযোগিতা জোরদার করার বিষয়েও আলোচনা করা হয়। উক্ত সেমিনারে ২১ টি দেশের সামরিক ও বেসামরিক বিমান চলাচল খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ বছরের সেমিনারের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘Technology. Training and Teamwork: Creating a Future-Ready Safety Mindset.’

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের বিমান চলাচল খাতের টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হলো নিরাপত্তা। তিনি উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান এর দুরদর্শী নেতৃত্বে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে বিমানবন্দর, টার্মিনাল ও এয়ার নেভিগেশন ব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর আধুনিকায়নের কাজ চলমান রয়েছে। তিনি আরও বলেন, নিরাপত্তা কোনো ব্যয় নয়; বরং মানুষের জীবন, উড়োজাহাজ ও জাতীয় অগ্রগতি সুরক্ষার গুরুত্বপূর্ণ বিনিয়োগ। কার্যকর ফ্লাইট সেফটি নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ ও দলগত সমন্বয়ের পাশাপাশি জাতীয় বিমান সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সহযোগিতা প্রয়োজন। এছাড়া, দক্ষ জনবল গড়ে তোলা, মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিত করা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, জীবন রক্ষা, মূল্যবান সম্পদের সুরক্ষা, অপারেশনাল প্রস্তুতি বজায় রাখা এবং বিমান চলাচল খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ফ্লাইট সেফটি একটি কৌশলগত দায়িত্ব। তিনি প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য শক্তিশালী উড্ডয়ন নিরাপত্তা সংস্কৃতি, পেশাগত শৃঙ্খলা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, সেমিনারে বিনিময় করা জ্ঞান ও অভিজ্ঞতা বাস্তব কার্যক্রমে প্রয়োগ, দুর্ঘটনা প্রতিরোধ এবং সামরিক ও বেসামরিক বিমান চলাচল সংশ্লিষ্ট মহলের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বয় জোরদারে অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনী এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ এর পাশাপাশি ব্রাজিল, চীন, মিশর, ইন্দোনেশিয়া ইতালি, জর্ডান, মরক্কো, মিয়ানমার, পাকিস্তান, ফিলিপাইন, কাতার, কুয়েত, রাশিয়া, সুদান, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জিম্বাবুয়ের বিমান বাহিনীর প্রতিনিধিরা এ সেমিনারে অংশগ্রহণ করেন। এছাড়া, প্রথমবারের মতো মালয়েশিয়া, নেপাল ও শ্রীলঙ্কার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (IATA)- এর প্রতিনিধিরাও সেমিনারে অংশগ্রহণ করেন। সেমিনারে সেনাবাহিনী, নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বিভিন্ন এয়ারলাইনস, ফ্লাইং একাডেমি, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ জরিপ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

সেমিনারে দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও অংশগ্রহণকারীরা ফ্লাইট সেফটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে প্রবন্ধ উপস্থাপন ও মতবিনিময় করেন। এতে প্রযুক্তিগত অগ্রগতি, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, হিউম্যান ফ্যাক্টর, সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম (এসএমএস), মানব-প্রযুক্তির সমন্বয়, দলগত কার্যক্রম এবং ভবিষ্যৎ ফ্লাইট সেফটি ব্যবস্থার উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। পাশাপাশি, বিভিন্ন অধিবেশনে আন্তর্জাতিক ফ্লাইট সেফটি চর্চা, উদীয়মান ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলা এবং আধুনিক প্রযুক্তির কার্যকর প্রয়োগের মাধ্যমে ফ্লাইট সেফটি আরও জোরদার করার বিষয়ে অভিজ্ঞতা ও মতবিনিময় করা হয়।

উল্লেখ্য, উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রাক্তন বিমান বাহিনী প্রধানগণ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, সহকারী বিমান বাহিনী প্রধানগণ, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সচিব, সরকারি ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্হিত ছিলেন। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে উক্ত সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

৮ম আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার-২০২৬ শুরুবাংলাদেশ বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যৌথ ব্যবস্থাপনায় ত...
26/10/2026

৮ম আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার-২০২৬ শুরু

বাংলাদেশ বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যৌথ ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক উড্ডয়ন নিরাপত্তা সেমিনার ২৬ অক্টোবর ২০২৬, সোমবার প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকায় শুরু হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে এ সেমিনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই সেমিনারে ভবিষ্যৎ উপযোগী ফ্লাইট সেফটি সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, দলগত কার্যক্রম ও সমন্বয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়া, বিমান চলাচলের নিরাপত্তায় উদীয়মান ঝুঁকি ও চ্যালেঞ্জ, আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়, সর্বোত্তম চর্চা এবং নিরাপদ ও টেকসই বিমান চলাচল নিশ্চিত করতে সহযোগিতা জোরদার করার বিষয়েও আলোচনা করা হচ্ছে। এ বছরের সেমিনারের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘Technology. Training and Teamwork: Creating a Future-Ready Safety Mindset.’

বিমান বাহিনী প্রধান বলেন, বিমান চলাচল খাতে প্রযুক্তির দ্রুত অগ্রগতি নতুন সম্ভাবনার সৃষ্টি করার পাশাপাশি নিরাপত্তার ক্ষেত্রে নতুন ঝুঁকি ও চ্যালেঞ্জও তৈরি করছে। এ প্রেক্ষাপটে তিনি উন্নত প্রযুক্তির ব্যবহার, যথাযথ প্রশিক্ষণ, দক্ষ জনবল, কার্যকর নেতৃত্ব, আন্তঃসংস্থা সমন্বয় ও দলগত কার্যক্রমকে ফ্লাইট সেফটি নিশ্চিত করার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করেন। তিনি ফ্লাইট সেফটি ব্যবস্থাকে আরও কার্যকর ও যুগোপযোগী করে তুলতে প্রযুক্তি, প্রশিক্ষণ ও দলগত কার্যক্রমের সমন্বিত প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, এ ধরনের আন্তর্জাতিক সেমিনার অংশগ্রহণকারী দেশ ও সংস্থাগুলোর মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও সর্বোত্তম চর্চা বিনিময়ের সুযোগ সৃষ্টি করে, যা ফ্লাইট সেফটির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনী এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ এর পাশাপাশি ব্রাজিল, চীন, মিশর, ইন্দোনেশিয়া ইতালি, জর্ডান, মরক্কো, মিয়ানমার, পাকিস্তান, ফিলিপাইন, কাতার, কুয়েত, রাশিয়া, সুদান, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জিম্বাবুয়ের বিমান বাহিনীর প্রতিনিধিরা এ সেমিনারে অংশগ্রহণ করছেন। এছাড়া, প্রথমবারের মতো মালয়েশিয়া, নেপাল ও শ্রীলঙ্কার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (IATA)-এর প্রতিনিধিরাও সেমিনারে অংশ নিচ্ছেন। সেমিনারে সেনাবাহিনী, নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বিভিন্ন এয়ারলাইনস, ফ্লাইং একাডেমি, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ জরিপ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করছেন।

সেমিনারে দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও অংশগ্রহণকারীরা ফ্লাইট সেফটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে প্রবন্ধ উপস্থাপন ও মতবিনিময় করছেন। এতে প্রযুক্তিগত অগ্রগতি, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, হিউম্যান ফ্যাক্টর, সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম (এসএমএস), মানব-প্রযুক্তির সমন্বয়, দলগত কার্যক্রম এবং ভবিষ্যৎ ফ্লাইট সেফটি ব্যবস্থার উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। পাশাপাশি, বিভিন্ন অধিবেশনে আন্তর্জাতিক ফ্লাইট সেফটি চর্চা, উদীয়মান ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলা এবং আধুনিক প্রযুক্তির কার্যকর প্রয়োগের মাধ্যমে ফ্লাইট সেফটি আরও জোরদার করার বিষয়ে অভিজ্ঞতা ও মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হচ্ছে।

উল্লেখ্য যে, এই আর্ন্তজাতিক সেমিনার আগামী ২৮ অক্টোবর ২০২৬ তারিখে সমাপ্ত হবে।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফরবাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ ...
25/10/2026

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফর

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি Grob Aircraft SE এর আমন্ত্রণে গত ১৮-২০ অক্টোবর ২৬ তারিখ জার্মানি সফর করেন। সফরকালে, বিমান বাহিনী প্রধান জার্মানির Tussenhausen-Mattsies-এ অবস্থিত Grob Aircraft SE- এর উৎপাদন কেন্দ্র পরিদর্শন, কারিগরি ও বাণিজ্যিক বিষয়ে কর্ম-অধিবেশন এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন, যা বিমান বাহিনীতে ব্যবহৃত Grob Aircraft- এর সক্ষমতা ও কার্যকারিতা বজায় রাখতে সহায়ক হবে। এছাড়াও, তিনি জার্মানির Rothenbach a.d. Pegnitz এ অবস্থিত DIEHL DEFENCE এর MSAM উৎপাদন কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

এছাড়াও, Commander, Czech Air Force এবং Chairman, Future Air Force Conference-এর আমন্ত্রণে বিমান বাহিনী প্রধান গত ২০-২৩ অক্টোবর ২০২৬ তারিখ চেক প্রজাতন্ত্র সফর করেন। এ সফরকালে তিনি Prague এ অনুষ্ঠিত ‘The 4th Edition of the Future Air Force Conference’ এ যোগদান করেন এবং এর মাধ্যমে উভয় দেশের পারস্পরিক সামরিক সহযোগিতা জোরদার হবে বলে আশা করা যায়। এই কনফারেন্সে আধুনিক যুদ্ধের বিভিন্ন প্রযুক্তিগত উৎকর্ষতা তথা মাল্টিরোল লাইট এয়ারক্রাফটের ব্যবহার, অত্যাধুনিক প্যাসিভ/অ্যাক্টিভ সেন্সর ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার এর প্রয়োগ এবং আর্মড ইউএভি, কাউন্টার-ড্রোন প্রযুক্তির পরিচালনা ও প্রশিক্ষণ ছাড়াও সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের বিমান বাহিনীর বর্তমান ও নিকট ভবিষ্যতের আসন্ন চ্যালেঞ্জ এবং সমসাময়িক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সাথে জার্মানি ও চেক প্রজাতন্ত্রের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

25/10/2026

The 8th International Flight Safety Seminar-2026 (IFSS-2026), jointly organized by Bangladesh Air Force (BAF) and Civil Aviation Authority of Bangladesh (CAAB) is scheduled to be held from 26 to 28 October 2026 at Pan Pacific Sonargaon, Dhaka.

Under the theme “Technology, Training and Teamwork: Creating a Future-Ready Safety Mindset,” the seminar will bring together representatives from 18 friendly foreign air forces, three foreign civil aviation authorities, the International Air Transport Association (IATA) and various military and civil (both government and private) aviation stakeholders of Bangladesh.

The seminar aims to strengthen international cooperation, promote the exchange of knowledge and best practices and foster a proactive and sustainable aviation safety culture through technological advancement, professional training and collaborative efforts.

📺 From 26 to 28 October 2026, watch the live streaming on the Official YouTube Channel of Bangladesh Air Force (https://youtube.com/?si=-xXqDTnwlURLQQWz).

বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া), আদার্স উইমেন এন্ড চিলড্রেন ক্লাব এবং বিএএফ লেডিস ক্লাব এন্ড চিলড্রেন'...
16/10/2026

বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া), আদার্স উইমেন এন্ড চিলড্রেন ক্লাব এবং বিএএফ লেডিস ক্লাব এন্ড চিলড্রেন'স ক্লাব এর 'বার্ষিক সম্মেলন ২০২৬' অনুষ্ঠিত

গত ১৪-১৫ অক্টোবর ২০২৬ তারিখে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)– এর সভানেত্রী সালেহা খান এর সভাপতিত্বে বাফওয়া, আদার্স উইমেন এন্ড চিলড্রেন ক্লাব, বিএএফ লেডিস ক্লাব এন্ড চিলড্রেন'স ক্লাব এর বার্ষিক সম্মেলন ২০২৬, বিমান বাহিনী ঘাঁটি বাশার এর ফ্যালকন হলে অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী প্রধান এবং বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি গত ১৪ অক্টোবর উক্ত সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, বাফওয়ার সহ-সভানেত্রীবৃন্দ, বিমান সদরের সংশ্লিষ্ট পরিদপ্তরসমূহের পরিচালকবৃন্দ এবং কেন্দ্রীয় বাফওয়ার সকল সদস্য উপস্থিত ছিলেন।

সম্মেলনে বাফওয়া'র মূলমন্ত্র 'সেবা, সংস্কৃতি ও সৌহার্দ্য'- এর উপর ভিত্তি করে উল্লেখিত সংগঠনের চলমান কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাফওয়া'র উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে নারীদের কর্মসংস্থান বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ, আর্তমানবতার সেবায় শীতবস্ত্র ও ঔষধ বিতরণ, বিমান বাহিনী স্থায়ী এবং অস্থায়ী সদস্যদের মধ্যে যারা চিকিৎসাপ্রাপ্ত হয় না, তাদের চিকিৎসা সেবার আওতাভুক্ত করে সেবা প্রদান, বিমান বাহিনীর চতুর্থ শ্রেণির কর্মচারীদের আবাসন সংকট নিরসনে 'বাফওয়া নিবাস' নামক বাসস্থান সংকুলান ইত্যাদি।

উল্লেখ্য যে, গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখে দিকনির্দেশনামূলক ও সমাপনী বক্তব্যের মাধ্যমে বাফওয়া ও আদার্স উইমেন এন্ড চিলড্রেন ক্লাব এর সভানেত্রী এবং
বিএএফ লেডিস ক্লাব এন্ড চিলড্রেন'স ক্লাব এর প্রধান পৃষ্ঠপোষক সালেহা খান উক্ত সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।

ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)- এ বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদানঅদ্য ১৫ অক্টোবর ২০২৬ (বৃহস...
15/10/2026

ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)- এ বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান

অদ্য ১৫ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) তারিখে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)- তে প্রশিক্ষণরত দেশি-বিদেশি ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ উদ্যমসঞ্চারী বক্তব্য প্রদান করেন। বিমান বাহিনী প্রধানের দূরদর্শী বক্তব্য এবং সুচিন্তিত দিকনির্দেশনা দেশের এই শীর্ষ সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণরত কর্মকর্তাদের কৌশলগত চিন্তাশক্তি, নেতৃত্বগুণ ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধিতে অপরিসীম অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

বাংলাদেশ বিমান বাহিনীর এফএম- ৯০ লাইভ মিসাইল ফায়ারিং মহড়া সফলভাবে সম্পন্নঅদ্য ১৩ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার) বাংলাদেশ বিমান ব...
13/10/2026

বাংলাদেশ বিমান বাহিনীর এফএম- ৯০ লাইভ মিসাইল ফায়ারিং মহড়া সফলভাবে সম্পন্ন

অদ্য ১৩ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার) বাংলাদেশ বিমান বাহিনীর এফএম- ৯০ লাইভ মিসাইল ফায়ারিং মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছে।
বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি কক্সবাজারের নিদানিয়ায় অবস্থিত কক্সবাজার এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে (সিএডিএফআর)- এ বিমান বাহিনীর ৩০১ স্যাম ইউনিট কর্তৃক পরিচালিত উক্ত এফএম-৯০ লাইভ মিসাইল ফায়ারিং মহড়া পরিদর্শন করেন। পরিদর্শনকালে, তিনি লাইভ মিসাইল ফায়ারিং কার্যক্রমের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং মহড়ার সফল কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করেন। তিনি মহড়া সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দ ও সদস্যদের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে ও এই পেশাদারিত্ব ধরে রাখার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময়, বিমান বাহিনী প্রধান বাংলাদেশ বিমান বাহিনীতে আধুনিক যুদ্ধবিমান ও উন্নত প্রযুক্তির সরঞ্জামাদি সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে বলে উল্লেখ করেন। পাশাপাশি, তিনি বিমান বাহিনীর সদস্যদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির কার্যকর প্রয়োগ নিশ্চিতকরণে প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য যে, মহড়া পরিদর্শনকালে সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ), বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের এয়ার অধিনায়ক, ১০ পদাতিক ডিভিশনের জিওসি, নৌবাহিনী, বিজিবি, পুলিশসহ বিমান সদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ঘাঁটির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদবীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

Address

Air Headquarters, Dhaka Cantonment
Dhaka
1206

Opening Hours

Monday 08:00 - 14:30
Tuesday 08:00 - 14:30
Wednesday 08:00 - 14:30
Thursday 08:00 - 14:30
Sunday 08:00 - 14:30

Telephone

+880255060000

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Air Force posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Air Force:

Shortcuts

Share