26/03/2026
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল) কর্তৃক ২৬শে মার্চ ২০২৬ তারিখ "মহান স্বাধীনতা ও জাতীয় দিবস" যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষ্যে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ প্রদর্শন, র্যলি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল প্রভৃতি কর্মসূচি গ্রহণ করা হয়। উক্ত কর্মসূচিসমূহে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ শাহ আলম-সহ কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
25/03/2026
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল) কর্তৃক ২৫শে মার্চ ২০২৬ তারিখ “গণহত্যা দিবস” যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করা হয়। দিবসটি উপলক্ষ্যে ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে নিহতদের স্মরণে বাদ যোহর কোম্পানির জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ শাহ আলম-সহ কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
21/02/2026
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল) কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত); বড়পুকুরিয়া কোল মাইন স্কুলের শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, কুইজ ও রচনা প্রতিযোগিতা; ভাষা শহিদের মাগফিরাত কামনায় কোম্পানির জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল প্রভৃতি কর্মসূচির মাধ্যমে ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ "মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।
10/02/2026
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)-এর নবযোগদানকৃত চেয়ারম্যান জনাব মোঃ এরফানুল হক মহোদয়কে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল)-এর পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ শাহ আলম।
08/02/2026
কোম্পানির বার্ষিক বনভোজন, ২০২৬ স্বপ্নপুরী, নবাবগঞ্জ, দিনাজপুর-এ গত ০৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
03/02/2026
অতীব দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল)-এর প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌ. এস. এম নুরুল আওরঙ্গজেব, পি.ইঞ্জ. (ছবিতে লাল কালিতে চিহ্নিত) গত ০২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ভোর ০৫:৩০ টায় ঢাকাস্থ ইউনাইটটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমরা মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ তায়ালার নিকট তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
28/01/2026
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব আবু তাহের মুহাম্মদ জাবের ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল) পরিদর্শন করেন। সফরকালে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)-এর পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব জনাব এস এম মাহবুব আলম-সহ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ সচিব মহোদয়ের সফরসঙ্গী হন। সফরকালে তাঁরা বড়পুকুরিয়া কয়লা খনির ভূমি অবনমিত এলাকা পরিদর্শন করেন এবং বিসিএমসিএল-এর সেমিনার হলে অনুষ্ঠিত “বড়পুকুরিয়া কয়লা খনি লেক সংলগ্ন এলাকার স্থানীয় মৎস্যচাষিদের সমন্বয়ে টেকসই মৎস্য উৎপাদন ও ব্যবস্থাপনা” শীর্ষক কর্মশালায় অংশগ্রহণ করেন। উক্ত কর্মশালায় বিসিএমসিএল-এর সার্বিক কার্যক্রম, অর্জন এবং ঝুঁকি সম্পর্কে সচিব মহোদয়কে প্রেজেন্টেশনের মাধ্যমে অবহিত করা হয়।
31/12/2025
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল)-এর মহাব্যবস্থাপক (প্লানিং এন্ড এক্সপ্লোরেশন) জনাব আবু তাহের মোঃ নূর-উজ-জামান চৌধুরী এর পিআরএল গমন উপলক্ষ্যে ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকাল ০৪:০০ টায় একটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠান কোম্পানির প্রধান কার্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ শাহ আলম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন। অনুষ্ঠানের সভপতিত্ব করেন কোম্পানির মহাব্যবস্থাপক (প্রশাসন) জনাব মোহাম্মদ ছানা উল্লাহ। বিসিএমসিএল-এর ব্যবস্থাপক ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাগণ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
24/12/2025
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবু তালেব ফরাজী মহোদয়ের পিআরএল গমন উপলক্ষ্যে ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে একটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
16/12/2025
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল)-এর প্রধান কার্যালয়ের বিভিন্ন স্থানে বর্ণিল আলোকসজ্জা।