Gazipur Palli Bidyut Samity-1

Gazipur Palli Bidyut Samity-1

Share

A power distribution organization of BREB

21/05/2026

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৩ মে,২০২৬ শনিবার সরকারি নির্দেশনা মোতাবেক সকল সরকারি অফিস ও ব্যাংক খোলা থাকবে। তাই আপনারা অফিসে বা ব্যাংকে বিদ্যুৎ বিল দিতে পারবেন। বিল পরিশোধের শেষ তারিখ ২৩ মে হলে, জরিমানা ব্যতিত বিল পরিশোধ করতে চাইলে অবশ্যই ২৩ মে তারিখে বিল পরিশোধ করতে হবে। অন্যথায় বিলের সাথে এলপিসি জরিমানা যুক্ত হবে।

21/05/2026

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পেতে প্রি-পেইড মিটারের পর্যাপ্ত রিচার্জের অনুরোধ করা হলো।

Photos from Gazipur Palli Bidyut Samity-1's post 19/05/2026

অদ্য ১৯/০৫/২০২৬ খ্রিঃ তারিখে গাজীপুর পবিস-১ কর্তৃক গাজীপুর জেলার প্রার্থীদের লাইনম্যানে পদে নিয়োগের প্রাথমিক বাছাই পরীক্ষা টেলিকমিউনিকেশন স্টাফ কলেজ (টিএন্ডটি) মাঠে অনুষ্ঠিত হয়।

17/05/2026

আগামী ১৯/০৫/২০২৬ খ্রিঃ সকাল ৯ ঘটিকায় লাইনম্যান পদে প্রাথমিক বাছাই পরীক্ষা টেলি কমিউনিকেশন স্টাফ কলেজ মাঠ (টিএন্ডটি) , নলজানী, গাজীপুর এ অনুষ্ঠিত। বিস্তারিত গাজীপুর পবিস-১ এ ওয়েবসাইটে https://pbs1.gazipur.gov.bd/ চাকরি কর্নার এ পাওয়া যাবে।

Photos from Gazipur Palli Bidyut Samity-1's post 04/05/2026

পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে ১ শিক্ষানবিশ লাইনম্যান পদে (১০৩৫ জন) নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন ফরম। উল্লেখ্য পবিসের ওয়েবসাইটে চাকুরি কর্ণারে নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন ফরম PDF ফাইল আকারে আপলোড করা আছে।

Photos from Gazipur Palli Bidyut Samity-1's post 29/04/2026

অদ্য ২৯/০৪/২০২৬ খ্রিঃ তারিখে পবিস নিরীক্ষা পরিদপ্তর, বাপবিবো কর্তৃক অডিট আপত্তি বিষয়ে অডিট আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

24/04/2026

:: একটি জরুরি ঘোষণা ::

আসসালামু আলাইকুম,

সম্মানিত গ্রাহকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গাজীপুর পবিস-১ এর সালনা সাব জোনাল অফিসের আওতায় জরুরী রক্ষণাবেক্ষণ/নতুন লাইন নির্মাণ কাজের জন্য আগামীকাল ২৫/০৪/২০২৬ ইং তারিখ রোজ শনিবার সকাল ০৮:০০ ঘটিকা হতে বিকাল ১৬.০০ ঘটিকা পর্যন্ত সালনা-১ উপকেন্দ্রের আওতায় সকল ১১ কেভি লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

*বিদ্যুৎ বন্ধের এলাকা সমুহ : দক্ষিণ সালনা, মন্ত্রীবাড়ি , ইপসা, মোল্লাপাড়া, পোড়াবাড়ি, জোলারপার, ভাওরাইদ, হাতিয়াবো, বন খড়িয়া।*

যে কোন সময় লাইন চালু হতে পারে তাই সংশ্লিষ্ট অফিসকে অবহিত না করে লাইনের নিচে/পাশে যেকোনো ধরনের কাজ হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হল।

সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখিত।
( সংবাদটি অধিক প্রচারের জন্য অনুরোধ করা হলো)

প্রচারে--
সালনা সাব জোনাল অফিস,
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১।

03/04/2026

:: একটি জরুরি ঘোষণা ::

আসসালামু আলাইকুম,

সম্মানিত গ্রাহকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গাজীপুর পবিস-১ এর সালনা সাব জোনাল অফিসের আওতায় জয়দেবপুর গ্রিড হতে সালনা ৩৩ কেভি ও রাজেন্দ্রপুর-২ (৩৩ কেভি) ফিডার জরুরী রক্ষণাবেক্ষণ/১১ কেভি নতুন লাইন নির্মাণ কাজের জন্য আগামীকাল ০৪/০০৪/২০২৬ ইং তারিখ রোজ শনিবার সকাল ০৮:০০ ঘটিকা হতে সন্ধ্যা ১৮.০০ ঘটিকা পর্যন্ত সালনা-১ উপকেন্দ্র ও দেশিপাড়া উপকেন্দ্রের আওতায় সকল লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

*বিদ্যুৎ বন্ধের এলাকা সমুহ : দেশীপাড়া, চৌধুরী পাড়া, যুগির ঘোপা, দক্ষিণ সালনা, সালনা বাজার, মন্ত্রীবাড়ি , ইপসা, মোল্লাপাড়া, পোড়াবাড়ি, জোলারপার, ভাওরাইদ, হাতিয়াবো, বনখড়িয়া।*

যে কোন সময় লাইন চালু হতে পারে তাই সংশ্লিষ্ট অফিসকে অবহিত না করে লাইনের নিচে/পাশে যেকোনো ধরনের কাজ হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হল।

সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখিত।
( সংবাদটি অধিক প্রচারের জন্য অনুরোধ করা হলো)

প্রচারে--
সালনা সাব জোনাল অফিস,
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১।

07/03/2026

পরিমিত ও সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারে সম্মানিত গ্রাহকগণের প্রতি আহ্বান।

24/02/2026

:: একটি জরুরি ঘোষণা ::

আসসালামু আলাইকুম,

সম্মানিত গ্রাহকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গাজীপুর পবিস-১ এর সালনা সাব জোনাল অফিসের আওতায় জরুরী রক্ষণাবেক্ষণ/নতুন লাইন নির্মাণ কাজের জন্য আগামীকাল ২৫/০২/২০২৬ ইং তারিখ রোজ বুধবার সকাল ০৮:০০ ঘটিকা হতে দুপুর ১৫.০০ ঘটিকা পর্যন্ত সালনা-১ উপকেন্দ্রের সকল ১১ কেভি লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

*বিদ্যুৎ বন্ধের এলাকা সমুহ : দক্ষিণ সালনা, মন্ত্রীবাড়ি , ইপসা, মোল্লাপাড়া, পোড়াবাড়ি, জোলারপার, ভাওরাইদ, হাতিয়াবো, বনখরিয়া।*

যে কোন সময় লাইন চালু হতে পারে তাই সংশ্লিষ্ট অফিসকে অবহিত না করে লাইনের নিচে/পাশে যেকোনো ধরনের কাজ হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হল।

সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখিত।
( সংবাদটি অধিক প্রচারের জন্য অনুরোধ করা হলো)

প্রচারে--
সালনা সাব জোনাল অফিস,
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১।

Want your business to be the top-listed Government Service in Gazipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Gazipur Palli Bidyut Samity/1
Gazipur
1702

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 14:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00