Bangladesh Scouts , Gopalganj District Rover

Directions Website Contact the organization

Bangladesh Scouts , Gopalganj District Rover Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Scouts , Gopalganj District Rover, Government Organization, District Scout Bhaban, Shishuban, Gopalganj.

বাংলাদেশ স্কাউটস গোপালগঞ্জ জেলা রোভার এর পক্ষ থেকে সকল রোভার স্কাউট সদস্য, রোভার স্কাউট ইউনিট লিডার, স্কাউটার কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
রাজু শিকদার
যুগ্ম-সম্পাদক
বাংলাদেশ স্কাউটস গোপালগঞ্জ জেলা রোভার

24/10/2026
দ্বাদশ জাতীয় রোভার মুট এর তারিখ পরিবর্তন সম্পর্কীয়।
21/10/2026

দ্বাদশ জাতীয় রোভার মুট এর তারিখ পরিবর্তন সম্পর্কীয়।

৬৯তম জোটা ও ৩০তম জোটি ২০২৬-এর সফল আয়োজন বাংলাদেশ স্কাউটস, গোপালগঞ্জ জেলা রোভারের আয়োজনে আজ ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, গো...
16/10/2026

৬৯তম জোটা ও ৩০তম জোটি ২০২৬-এর সফল আয়োজন বাংলাদেশ স্কাউটস, গোপালগঞ্জ জেলা রোভারের আয়োজনে আজ ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, গোপালগঞ্জ সরকারি কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ৬৯তম জোটা (JOTA) ও ৩০তম জোটি (JOTI) ২০২৬-এর জেলা রোভারের কেন্দ্রীয় কার্যক্রম।

বিশ্বব্যাপী স্কাউটদের সঙ্গে যোগাযোগ স্থাপন, প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জন এবং আন্তর্জাতিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত এ কার্যক্রমে অংশগ্রহণকারীরা স্কাউটিংয়ের মূলমন্ত্রে উদ্বুদ্ধ হওয়ার পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ লাভ করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—

১. প্রফেসর মাসুদ আহমদ — কমিশনার, বাংলাদেশ স্কাউটস, গোপালগঞ্জ জেলা রোভার।

২. শুকলাল বিশ্বাস — কোষাধ্যক্ষ, বাংলাদেশ স্কাউটস, গোপালগঞ্জ জেলা রোভার।

৩.হৃদয় কুমার শীল — সহকারী কমিশনার, বাংলাদেশ স্কাউটস, গোপালগঞ্জ জেলা রোভার।

৪.সাকিব হোসেন হৃদয় — সহকারী কমিশনার, বাংলাদেশ স্কাউটস, গোপালগঞ্জ জেলা রোভার।

সম্মানিত অতিথিবৃন্দের উপস্থিতি ও দিকনির্দেশনা এ আয়োজনকে আরও অর্থবহ ও প্রাণবন্ত করে তোলে। আজকের প্রোগ্রামে মোট ৪০ জন রোভার স্কাউট, ৪ জন এডাল্ট লিডার এবং ৩ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে। সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণে কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়।

স্কাউটিংয়ের চেতনায় উজ্জীবিত হয়ে প্রযুক্তির মাধ্যমে বিশ্বকে জানা, বন্ধুত্বের বন্ধন দৃঢ় করা এবং মানবতার সেবায় এগিয়ে যাওয়াই হোক আমাদের অঙ্গীকার।

সেবার ব্রতে, বন্ধুত্বের বন্ধনে—স্কাউটিং এগিয়ে যাক বহুদূর।

জেলা রোভারের বিভিন্ন আপডেটেড তথ্য পেতে নিচের লিংকে গিয়ে ওয়েব সাইট দেখুনhttps://districtrover.gopalganj.gov.bd/আপনার রোভা...
11/10/2026

জেলা রোভারের বিভিন্ন আপডেটেড তথ্য পেতে নিচের লিংকে গিয়ে ওয়েব সাইট দেখুন
https://districtrover.gopalganj.gov.bd/

আপনার রোভার গ্রুপের সবাইকে এখনই ভিজিট করতে বলুন

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত।পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা, পর্যটনকেন্দ্রের স...
11/10/2026

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত।

পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা, পর্যটনকেন্দ্রের সৌন্দর্য ও পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জে ১১/১০/২০২৬ ইং তারিখ রোজ রবিবার, জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কার্যক্রমের অংশ হিসেবে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

ক্যাম্পেইনে গোপালগঞ্জ জেলা প্রশাসনের প্রতিনিধি, জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব মাসুদ আহমেদ, এ এল টি কমিশনার গোপালগঞ্জ জেলা রোভার গোপালগঞ্জ জেলা রোভারের যুগ্ম সম্পাদক জনাব রাজু সিকদার, উডব্যাজার সহকারী কমিশনার জনাব হৃদয় কুমার শীল, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কর্মকর্তাবৃন্দ, সিনিয়র রোভার স্কাউট জেলা প্রতিনিধি নয়ন খাঁন ও শোভা এবং বিভিন্ন পর্যায়ের রোভার স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন।

ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল পরিবেশ পরিচ্ছন্ন রাখা, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার প্রবণতা রোধ করা, প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব বাংলাদেশ গড়ে তোলার জন্য জনগণকে উদ্বুদ্ধ করা। পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশ সংরক্ষণ, সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মানসিকতা জাগ্রত করাও ছিল এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে রোভার স্কাউট সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেন। তাদের অংশগ্রহণ প্রমাণ করে, তরুণ সমাজের সম্মিলিত উদ্যোগ পরিবেশ সুরক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বক্তারা পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা মনে করেন, পরিচ্ছন্নতা শুধু একটি নির্দিষ্ট দিনের কর্মসূচি নয়; বরং এটি প্রতিটি নাগরিকের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত হওয়া প্রয়োজন।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে পরিবেশবান্ধব পর্যটন বিকাশ, প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ এবং পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

02/10/2026

জেলা রোভারের বিভিন্ন আপডেটেড তথ্য পেতে নিচের লিংকে গিয়ে হোয়াটসেপ গ্রুপে যুক্ত হোন
https://chat.whatsapp.com/CMZL6aQ5c710YXQuhuOcVx?mode=gi_t
chat.whatsapp.com
chat.whatsapp.com

আপনার রোভার গ্রুপের সবাইকে এড করে দেন এই গ্রুপে

Address

District Scout Bhaban, Shishuban
Gopalganj
8100

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Scouts , Gopalganj District Rover posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Scouts , Gopalganj District Rover:

Shortcuts

Share