Government College Of Commerce BNCC Platoon

Government College Of Commerce BNCC Platoon

Share

This is the official page of Goverment College of Commerce BNCC Platoon, "B" Company, 13 battalion, Karnafuli Regiment, Bangladesh National Cadet Corps.

Photos from Government College Of Commerce BNCC Platoon's post 21/05/2026

গত ২০ মে,২০২৬ খ্রি. তারিখে সরকারি কমার্স কলেজ বিএনসিসি প্লাটুনে "র‍্যাংক ব্যাজ পরিধান,মেডেল প্রদান ও প্লাটুন পরিদর্শন অনুষ্ঠান" অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কমার্স কলেজ,চট্টগ্রাম এর মান্যবর অধ্যক্ষ প্রফেসর আবদুস সালাম হাওলাদার মহোদয়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা মহোদয় ও শিক্ষক পরিষদ সম্পাদক জনাব মো. আবদুর রহিম মহোদয়। এছাড়া উপস্থিত ছিলেন অত্র প্লাটুনের সম্মানিত প্লাটুন কমান্ডার পিইউও সাজেদা পারভীন ম্যাডাম ও পিইউও রানা দাসগুপ্ত স্যার।

অনুষ্ঠানের শুরুতে সম্মানিত অতিথিবৃন্দ পদোন্নতি প্রাপ্ত ক্যাডেটদের র‍্যাংক ব্যাজ পড়িয়ে দেন এবং সেন্ট্রাল ক্যাম্প-০১ ও ০২ এ অংশগ্রহণকারী ক্যাডেটদের মেডেল প্রদান করেন।পরবর্তীতে অতিথিবৃন্দ প্লাটুনের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং ক্যাডেটদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

Photos from Government College Of Commerce BNCC Platoon's post 21/05/2026

গত ১৭ এপ্রিল,২০২৬ খ্রি. হতে ২২ এপ্রিল,২০২৬ খ্রি. পর্যন্ত বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর কর্ণফুলী রেজিমেন্ট কর্তৃক আয়োজিত "রেজিমেন্ট কালেক্টিভ ক্যাম্প–২০২৬" সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এ অনুষ্ঠিত হয়।

সরকারি কমার্স কলেজ বিএনসিসি প্লাটুন হতে মোট ১২ জন ক্যাডেট এ ক্যাম্পে অংশগ্রহণ করে।

ক্যাম্প চলাকালীন সময় ক্যাডেটগণ শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও দলগত কার্যক্রমের বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি বিভিন্ন ধরনের সামরিক প্রশিক্ষণে অংশগ্রহণ করে।

এছাড়াও, আন্তঃব্যাটালিয়ন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সরকারি কমার্স কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেট নুসরাত জাহান ও তার দল।

-Media wing
GCC BNCC.

28/04/2026

Happy birthday Cadet Madhobi Dey.

Photos from Government College Of Commerce BNCC Platoon's post 21/04/2026

গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর আয়োজনে কেন্দ্রীয় ক্যাম্প ১, ২ ও ৩-এ অংশগ্রহণকারী, জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী এবং অব্যহতিপ্রাপ্ত ক্যাডেটদের মাঝে মেডেল ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনসিসি-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ আল মসউদ (বিজিবিএমএস, পিবিজিএমএস, এনডিসি, পিএসসি) মহোদয়।
অনুষ্ঠানের সূচনায় সম্মানিত প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করা হয়, যেখানে গার্ড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সরকারি কমার্স কলেজের ক্যাডেট আন্ডার অফিসার মো. জুনাইদ ইসলাম।
পরবর্তীতে মহাপরিচালক মহোদয় অংশগ্রহণকারী ক্যাডেটদের মাঝে সনদপত্র ও মেডেল বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে সরকারি কমার্স কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেটগণ অংশগ্রহণ করেন এবং মহাপরিচালক মহোদয়ের নিকট হতে সম্মাননা গ্রহণ করেন।

-Media Wing,
GCC BNCC.

Photos from Government College Of Commerce BNCC Platoon's post 15/04/2026

পহেলা বৈশাখ ১৪৩৩ বর্ষবরণ অনুষ্ঠান

গত ১৪ এপ্রিল, সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম-এর প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয় পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দের বর্ষবরণ অনুষ্ঠান। বর্ণিল আয়োজন, প্রাণবন্ত সাজসজ্জা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিনটি বিশেষ মর্যাদায় উদযাপিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর আবদুস সালাম হাওলাদার মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা মহোদয়। এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বাংলার ঐতিহ্যবাহী নৃত্য, সংগীত ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। রঙে-রূপে সাজানো কলেজ প্রাঙ্গণ এবং সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর ও প্রাণবন্ত।
সবার সম্মিলিত অংশগ্রহণে দিনটি পরিণত হয় এক স্মরণীয় ও আনন্দঘন মুহূর্তে।

-Media Wing,
GCC BNCC.

30/03/2026

Wishing a very Happy Birthday to Cadet Under Officer Junaid Islam — a name that stands out for excellence, discipline, and unwavering dedication on the BNCC platform. Your journey reflects true leadership, and earning the prestigious appointment of Cadet Adjutant is a testament to your hard work and commitment.

May you continue to inspire others with your determination and achieve even greater heights in the days ahead. Wishing you success, honor, and a future filled with achievement and pride.

Stay strong. Stay focused. Lead with pride.

Photos from Government College Of Commerce BNCC Platoon's post 09/03/2026

সরকারি কমার্স কলেজ বিএনসিসি প্লাটুন কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল গত ০৮ ই মার্চ,২০২৬ খ্রি. তারিখে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কমার্স কলেজ,চট্টগ্রাম এর মান্যবর অধ্যক্ষ প্রফেসর আবদুস সালাম হাওলাদার মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানীত উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা মহোদয়। উপস্থিত ছিলেন সরকারি কমার্স কলেজ বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার পিইউও সাজেদা পারভীন ম্যাডাম এবং পিইউও রানা দাশগুপ্ত স্যার।
এছাড়া উপস্থিত ছিলেন সরকারি কমার্স কলেজ এক্স ক্যাডেট এসোসিয়েশনের সদস্যবৃন্দ,অফিস কর্মচারী ও ক্যাডেটবৃন্দ।

Photos from Government College Of Commerce BNCC Platoon's post 21/02/2026

আজ ২১শে ফেব্রুয়ারি, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করা হয়।
এ উপলক্ষ্যে কলেজ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং গার্ড অব অনারের মাধ্যমে বীর ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কমার্স কলেজ,চট্টগ্রাম এর মান্যবর অধ্যক্ষ প্রফেসর আবদুস সালাম হাওলাদার মহোদয়, উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা মহোদয়,মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন কমিটির আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ তৌহিদুর রহমান মহোদয়,শিক্ষক পরিষদ সম্পাদক জনাব মো. আবদুর রহিম মহোদয়,সরকারি কমার্স কলেজ বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার পিইউও সাজেদা পারভীন ম্যাডাম ও পিইউও রানা দাশ গুপ্ত স্যার।
এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

17/02/2026

Happy birthday Cadet LCPL. Hasan Mahmud Mahi.

15/02/2026

Happy birthday Cadet Farhana Binte Kaiyum Orin.

Photos from Government College Of Commerce BNCC Platoon's post 28/01/2026

গত ২৭ জানুয়ারি,২০২৬ তারিখ সরকারি কমার্স কলেজ,চট্টগ্রাম এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কমার্স কলেজ এর মান্যবর অধ্যক্ষ প্রফেসর আবদুস সালাম হাওলাদার মহোদয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এমদাদ হোছাইন মহোদয়।
উপস্থিত ছিলেন সরকারি কমার্স কলেজ বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার পিইউও সাজেদা পারভীন ম্যাডাম এবং পিইউও রানা দাশ গুপ্ত স্যার।এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

অনুষ্ঠানে কুচকাওয়াজ প্রদর্শন করে সরকারি কমার্স কলেজ বিএনসিসি প্লাটুনের চৌকস ক্যাডেটবৃন্দ এবং রেডক্রিসেন্টের সদস্যবৃন্দ।
উক্ত কুচকাওয়াজের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ক্যাডেট আন্ডার অফিসার মো. জুনাইদ ইসলাম এবং বিএনসিসি কন্টিনজেন্টের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ক্যাডেট সার্জেন্ট তানজিনা আক্তার প্রেমা।

ক্রীড়া প্রতিযোগিতায় সরকারি কমার্স কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেটবৃন্দ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে এবং পুরষ্কার অর্জন করে।

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Chittagong