Bangladesh Betar News

Bangladesh Betar News

Share

Official Page of Bangladesh Betar News
Only state Owned Radio. Please like and share our page and the associated YouTube channel.

দেশের সর্ববৃহৎ গণমাধ্যম ও একমাত্র সরকারি বেতার সম্প্রচার সংস্থা বাংলাদেশ বেতারের বার্তা বিভাগ আপনাকে স্বাগত জানাচ্ছে।
আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালে সকল মুক্তিযোদ্ধা তথা দেশের আপামর জনতাকে উদ্দীপনা যোগানো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে ধারণ ও লালন করে চলেছে বাংলাদেশ বেতারের প্রাণকেন্দ্র এই বার্তা বিভাগ।
এই বিভাগের মূল কর্মতৎপরতা কেন্দ্রীয় বার্তা সংস্থাকে ঘিরে। এছাড়াও রয়েছে মনি

01/06/2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ নির্দেশনায় এবারের ঈদ ব্যবস্থাপনায় ‘দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন’ এসেছে…

01/06/2026

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সোমবার জানিয়েছেন, ফ্রান্স ও তার মিত্ররা আটলান্টিক মহাসাগরে নিষেধাজ্ঞার আওতাভুক্ত একটি রুশ তেলবাহী ট্যাংকার আটক করেছে।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, ‘টাগর’ নামের ট্যাংকারটিকে রোববার সকালে আন্তর্জাতিক জলসীমায় আটক করা হয়। এ অভিযানে ব্রিটেন ও অন্যান্য অংশীদার দেশ সহায়তা করেছে।

মাখোঁ বলেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়া, সমুদ্র আইন লঙ্ঘন করা ও চার বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চালিয়ে যাওয়া যুদ্ধে অর্থায়নের জন্য এই জাহাজ ব্যবহার করা গ্রহণযোগ্য নয়।

01/06/2026

প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের ছুটির মধ্যেও রাষ্ট্রীয়কাজে ব্যস্ত সময় পার করেছেন…

01/06/2026

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।
তারিখ: ০১-০৬-২০২৬ খ্রি:।
আজকের শিরোনাম:

ঈদের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত --- সচিবালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমানের ১০ নির্দেশনা এবারের ঈদ ব্যবস্থাপনায় ‘দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন’ এনেছে --- সংবাদ সম্মেলনে বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন।

মূলধারার গণমাধ্যম কর্মীদের পেশাগত কাজে অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের --- জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ।

শিশু রামিসা হত্যার বিচার শুরু --- অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করলো ট্রাইব্যুনাল।

স্বাস্থ্যগত কারণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ।

ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করলো তেহরান --- ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত --- লেবাননে ইসরায়েলি হামলা বৃদ্ধি।

জাপানে নারী অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপের হকি ইভেন্টে চীনা তাইপেকে দুই-শূন্য গোলে হারালো বাংলাদেশ।

01/06/2026

পবিত্র হজ মৌসুম শেষ হতেই পুনরায় ওমরাহ ভিসার আবেদন গ্রহণ ও ইস্যু কার্যক্রম শুরু করেছে সৌদি আরব।

রোববার (৩১ মে) থেকে ১৪৪৮ হিজরি সালের নতুন ওমরাহ মৌসুমের ভিসা ইস্যু করার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, রোববার থেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। ওমরাহ পালনকারীরা এখন থেকে সৌদি সরকারের অফিশিয়াল ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে পবিত্র মক্কায় প্রবেশের অনুমতি এবং ওমরাহ পারমিট সহজেই সংগ্রহ করতে পারবেন।

01/06/2026

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি বেকার নয়, কর্মসংস্থান তৈরির সরকার।

সোমবার (১ জুন) দুপুরে রাজধানীর একটি কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকেই বিদেশে কর্মী পাঠানোর মধ্য দিয়ে কর্মসংস্থান তৈরি করা হয়েছে৷ তৈরি পোশাক শিল্পে মেয়েদের কর্মসংস্থান এবং ক্ষমতায়নের সুযোগ করে দিয়েছেন।

01/06/2026

আয়কর বিভাগে চাকরিপ্রত্যাশীদের থেকে অর্থ হাতিয়ে নিতে সক্রিয় কতিপয় প্রতারকচক্র থেকে সাধারণ জনগণকে সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ (সোমবার) সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী এনবিআরের শূন্যপদে নিয়োগ কার্যক্রম চলমান থাকলেও কিছু অসাধু ব্যক্তি ও চক্র অভিনব কৌশলে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অপচেষ্টা চালাচ্ছে। মিথ্যাচারের মাধ্যমে মানুষকে প্রতারিত করে অর্থ হাতিয়ে নেওয়াই এ চক্রের মূল উদ্দেশ্য।

01/06/2026

সন্ধ্যে সাতটার স্থানীয় সংবাদ। তারিখঃ০১-০৬-২০২৬

01/06/2026

ইরান যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ‘জটিল কৌশলগত’ সংকটের মুখে পড়েছেন বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সিএনএনের বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত নিয়ে ট্রাম্পের অবস্থান বারবার পরিবর্তন এবং পরস্পরবিরোধী মন্তব্য ওয়াশিংটনের অভ্যন্তরীণ নীতিগত বিভ্রান্তিকে স্পষ্টভাবে সামনে নিয়ে এসেছে।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


31, Syed Mahbub Morshed Sarani, Agargoan
Dhaka
1207