Bangladesh Accreditation Board

Call Directions Website Contact the organization

Bangladesh Accreditation Board BAB is the national authority with the responsibility of Accreditation in the country.

Accreditation of Testing & Calibration and Medical Laboratories accrediting to ISO/IEC 17025, ISO 15189
Accreditation of Certification Bodies IS0/IEC 17021, IS0/IEC 17024, ISO/IEC 17065
Accreditation of Inspection Bodies ISO/IEC 17020
Establishing MRA and MLA with Regional and International Forums, and cooperate with relevant national, regional and international organizations in accreditation. Arrange Training Programs, seminar-symposium, and Proficiency Testing
Harmonization of Standards & Requirements and Exchange of Information

বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) কর্তৃক গত ১২/১০/২০২৬ খ্রি. তারিখ সকাল ১০:০০ ঘটিকায় ডিপিডিটি’র সম্মেলন কক্ষে বিভিন্...
13/10/2026

বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) কর্তৃক গত ১২/১০/২০২৬ খ্রি. তারিখ সকাল ১০:০০ ঘটিকায় ডিপিডিটি’র সম্মেলন কক্ষে বিভিন্ন ল্যাবরেটরীকে এ্যাক্রেডিটেশন সনদ প্রদান ও আন্তর্জাতিক মান ISO/IEC 17020:2026 এর ট্রানজিশন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে এক সেমিনারের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএবি’র উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আব্বাছ আলম, আলোচক হিসেবে অংশগ্রহণ করেন বিএবি পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ নাসিরুল ইসলাম এবং পরিচালক (কারিগরি সেবা) জনাব মোঃ মাহবুবুর রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন বিএবি’র মহাপরিচালক জনাব মোহাঃ আমিনুল ইসলাম।

Mr. Mohd. Aminul Islam, Director General, BAB handed over new accreditation certificate to Liberty Knitwear Limited Text...
08/10/2026

Mr. Mohd. Aminul Islam, Director General, BAB handed over new accreditation certificate to Liberty Knitwear Limited Textile Testing Laboratory, Chandra, Gazipur on 5th October 2026.

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি)-এর মহাপরিচালক জনাব মোহাঃ আমিনুল ইসলাম অদ্য ০৭ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে গাজীপুরের ...
07/10/2026

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি)-এর মহাপরিচালক জনাব মোহাঃ আমিনুল ইসলাম অদ্য ০৭ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে গাজীপুরের শ্রীপুরের গজারিয়ায় অবস্থিত Research Center, ACI Formulation Ltd. পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ল্যাবরেটরির কার্যক্রম ও পরীক্ষণ-সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে অবহিত হন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিএবি’র পরিচালক (কারিগরি সেবা) জনাব মোঃ মাহবুবুর রহমান এবং ACI Formulation Ltd.-এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

📌 “নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য সেবার মান উন্নয়নে এ্যাক্রেডিটেশনের ভূমিকা” শীর্ষক গোল টেবিল আলোচনা/কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত...
06/09/2026

📌 “নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য সেবার মান উন্নয়নে এ্যাক্রেডিটেশনের ভূমিকা” শীর্ষক গোল টেবিল আলোচনা/কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত

নিরাপদ খাদ্য, নির্ভুল রোগ নির্ণয়, রোগীর নিরাপত্তা, মানসম্মত শিল্পপণ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে অ্যাক্রেডিটেশন ব্যবস্থার কার্যকর ব্যবহার ও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও অংশীজনরা। একই সঙ্গে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) কার্যক্রমের প্রশংসা করে তারা বলেছেন, প্রতিষ্ঠানটির সেবা বর্তমানে দেশের বিভিন্ন খাতে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং অ্যাক্রেডিটেশনের বিষয়ে সচেতনতা ও আস্থা বাড়ছে।

রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) আয়োজিত ‘নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে অ্যাক্রেডিটেশনের ভূমিকা’ শীর্ষক নীতিনির্ধারণী গোলটেবিল আলোচনা ও কর্মশালায় এসব কথা উঠে আসে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান। এতে বিএবির মহাপরিচালক মোহা. আমিনুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. নুরুজ্জামান এনডিসিসহ খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, চিকিৎসা ও রোগ নির্ণয় পরীক্ষাগার, মান নিয়ন্ত্রণ, শিল্প ও বাণিজ্য এবং অ্যাক্রেডিটেশন সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক সংস্থা, বিশেষজ্ঞ ও বিভিন্ন অংশীজন অংশ নেন।

সভাপতির বক্তব্যে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান বলেন, অ্যাক্রেডিটেশনকে শুধু কারিগরি বিষয় হিসেবে দেখলে হবে না; এর সঙ্গে জনস্বাস্থ্য, নিরাপদ খাদ্য, শিল্পের সক্ষমতা, ভোক্তার অধিকার, রপ্তানি বাণিজ্য এবং জনগণের আস্থার সরাসরি সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, একটি পরীক্ষাগারের পরীক্ষার ফলাফল, পরিদর্শন প্রতিবেদন, যন্ত্রের পরিমাপ সনদ বা সনদায়নের গ্রহণযোগ্যতা তখনই তৈরি হয়, যখন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দক্ষতা, নিরপেক্ষতা ও নির্ভরযোগ্যতার বিষয়ে গ্রহণযোগ্য নিশ্চয়তা থাকে। অ্যাক্রেডিটেশন সেই আস্থা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু একটি মন্ত্রণালয় বা নিয়ন্ত্রক সংস্থার একক দায়িত্ব নয়। খাদ্য উৎপাদন থেকে প্রক্রিয়াজাতকরণ, মোড়কজাতকরণ, পরিবহন, সংরক্ষণ ও বাজারজাতকরণ—প্রতিটি পর্যায়ে মান ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, দুগ্ধ ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পের সম্প্রসারণের সঙ্গে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য পরীক্ষাব্যবস্থা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

স্বাস্থ্যসেবার প্রসঙ্গে তিনি বলেন, আধুনিক চিকিৎসাব্যবস্থায় রোগ নির্ণয়ের ক্ষেত্রে পরীক্ষাগারের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই হাসপাতাল ও চিকিৎসা অবকাঠামো উন্নয়নের পাশাপাশি রোগ নির্ণয় সেবার গুণগত মান ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে হবে। চিকিৎসা পরীক্ষাগারের অ্যাক্রেডিটেশন এ ক্ষেত্রে একটি কাঠামোবদ্ধ মানব্যবস্থা নিশ্চিত করতে পারে।

তিনি আরও বলেন, অ্যাক্রেডিটেশনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্য ও সেবার গ্রহণযোগ্যতা বাড়ানো সম্ভব। এতে রপ্তানিমুখী শিল্প ও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ক্ষেত্রে বিদেশে পুনরায় পরীক্ষা ও সনদায়নের প্রয়োজন কমানোর সুযোগ তৈরি হবে, যা সময় ও ব্যয় সাশ্রয়ে সহায়ক হতে পারে।

অন্যদিকে, বিএবির মহাপরিচালক মোহা. আমিনুল ইসলাম বলেন, নিরাপদ খাদ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নির্ভরযোগ্য পরীক্ষার ফলাফল অপরিহার্য। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অ্যাক্রেডিটেশন পরীক্ষাগারের কারিগরি সক্ষমতা, গুণগত মান ব্যবস্থাপনা ও ফলাফলের নির্ভরযোগ্যতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

তিনি বলেন, বিএবি বর্তমানে পরীক্ষা, পরিমাপক যন্ত্রের মান যাচাই, চিকিৎসা পরীক্ষাগার, পরিদর্শন ও সনদায়ন কার্যক্রমে আন্তর্জাতিক মান অনুযায়ী অ্যাক্রেডিটেশন প্রদান করছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কারিগরি সক্ষমতা, জনবলের দক্ষতা, গুণগত ব্যবস্থাপনা এবং পরীক্ষার ফলাফলের নির্ভরযোগ্যতা মূল্যায়নের সুযোগ সৃষ্টি হচ্ছে।

মহাপরিচালক বলেন, খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে খাদ্য উৎপাদন থেকে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়ায় নির্ভরযোগ্য পরীক্ষার প্রয়োজন রয়েছে। অ্যাক্রেডিটেশনপ্রাপ্ত খাদ্য পরীক্ষাগারের মাধ্যমে খাদ্যে জীবাণু, ভেজাল, ভারী ধাতু, কীটনাশকের অবশিষ্টাংশসহ বিভিন্ন দূষক নির্ভরযোগ্যভাবে শনাক্ত করা সম্ভব। একইভাবে চিকিৎসা পরীক্ষাগারের অ্যাক্রেডিটেশন রোগ নির্ণয়ের নির্ভুলতা, রোগীর নিরাপত্তা এবং চিকিৎসাসেবার মান উন্নয়নে সহায়ক।

তিনি আরও বলেন, এখন শুধু অ্যাক্রেডিটেশনের পরিধি বাড়ানোই যথেষ্ট নয়; এর কার্যকর ব্যবহার ও বাস্তব প্রভাব নিশ্চিত করতে হবে। সরকারি নিয়ন্ত্রণ, বাজার তদারকি, স্বাস্থ্যসেবা, খাদ্য নিরাপত্তা এবং শিল্প ও রপ্তানি খাতে অ্যাক্রেডিটেশনপ্রাপ্ত পরীক্ষার ফলাফল আরও কার্যকরভাবে ব্যবহারের সুযোগ রয়েছে।

আলোচনায় অংশ নেওয়া বিভিন্ন সরকারি সংস্থা, নিয়ন্ত্রক প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান, পরীক্ষাগার, বিশেষজ্ঞ ও পেশাজীবী প্রতিনিধিরা বিএবির কার্যক্রমের প্রশংসা করেন। তারা বলেন, দেশের গুণগত মান অবকাঠামো শক্তিশালী করতে বিএবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম বিভিন্ন খাতের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং নির্ভরযোগ্য পরীক্ষা ও মানসম্মত সেবার বিষয়ে সচেতনতা বাড়াতে সহায়তা করছে।

তারা আরও বলেন, খাদ্য, স্বাস্থ্যসেবা, শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে পরীক্ষার ফলাফলের নির্ভরযোগ্যতা নিশ্চিত করা এখন সময়ের দাবি। বিএবির মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পরীক্ষাগার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা যাচাইয়ের যে ব্যবস্থা গড়ে উঠছে, তা ভোক্তা আস্থা ও সেবার মান বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

আলোচনায় উঠে আসে, দেশের চিকিৎসা ও রোগ নির্ণয় পরীক্ষাগারের একটি বড় অংশ এখনো অ্যাক্রেডিটেশনের আওতায় আসেনি। বিএবির উপস্থাপিত তথ্য অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামের ৩৯২টি পরীক্ষাগারের মধ্যে মাত্র ১ দশমিক ৮ শতাংশ অ্যাক্রেডিটেশনপ্রাপ্ত এবং প্রায় ৩১ শতাংশ পরীক্ষাগার অ্যাক্রেডিটেশন গ্রহণে আগ্রহী।

এ অবস্থায় সরকারি চিকিৎসা, খাদ্য, কৃষি ও প্রাণিসম্পদ পরীক্ষাগারকে ধাপে ধাপে অ্যাক্রেডিটেশনের আওতায় আনা, দক্ষ জনবল তৈরি, পরীক্ষাগারের অবকাঠামো ও যন্ত্রপাতির উন্নয়ন, গুণগত মান ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় স্বাস্থ্য, খাদ্য, কৃষি, শিল্প, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান, পরীক্ষাগার, শিল্পপ্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সরকারি নিয়ন্ত্রণ ও বাজার তদারকিতে অ্যাক্রেডিটেশনপ্রাপ্ত পরীক্ষার ফলাফলের কার্যকর ব্যবহার, সরকারি পরীক্ষাগারের সক্ষমতা বৃদ্ধি, শিল্প ও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজলভ্য মানসম্মত পরীক্ষা ও সনদায়ন সেবা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় বৃদ্ধির বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।

সংশ্লিষ্টরা মনে করেন, অ্যাক্রেডিটেশন ব্যবস্থাকে শুধু পরীক্ষাগারের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে না দেখে জাতীয় গুণগত অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। এর মাধ্যমে নিরাপদ খাদ্য, নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা, ভোক্তা আস্থা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্য ও সেবার গ্রহণযোগ্যতা বাড়ানো সম্ভব।

সভায় অ্যাক্রেডিটেশনের ক্ষেত্রে জাতীয় অগ্রাধিকার নির্ধারণ, সরকারি পরীক্ষাগারের ধাপভিত্তিক অ্যাক্রেডিটেশন, মানবসম্পদ ও কারিগরি সক্ষমতা উন্নয়ন এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, নিয়ন্ত্রক সংস্থা ও বিএবির সমন্বয়ে খাদ্য ও স্বাস্থ্য পরীক্ষাগার অ্যাক্রেডিটেশনবিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা ও রোডম্যাপ প্রণয়নের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি লক্ষ্য, অগ্রাধিকার ক্ষেত্র, দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান, প্রয়োজনীয় সম্পদ এবং বাস্তবায়ন সময়সীমা নির্ধারণের সুপারিশ করা হয়।

সমাপনী বক্তব্যে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান বলেন, এখন অ্যাক্রেডিটেশনের পরিধি বাড়ানোর পাশাপাশি এর কার্যকর ব্যবহার ও বাস্তব প্রভাব নিশ্চিত করার দিকে নজর দিতে হবে। একটি শক্তিশালী অ্যাক্রেডিটেশন ব্যবস্থা বাংলাদেশের শিল্প, খাদ্য, স্বাস্থ্যসেবা ও রপ্তানি খাতের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, নিয়ন্ত্রক সংস্থা, শিল্পপ্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন এবং অন্যান্য অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

আয়োজক বিএবি জানায়, নিরাপদ খাদ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে অ্যাক্রেডিটেশনের কার্যকর ব্যবহার সম্প্রসারণ এবং দেশের জাতীয় গুণগত অবকাঠামো আরও শক্তিশালী করাই এ আয়োজনের মূল লক্ষ্য। এছাড়া, অনুষ্ঠানে বিএসটিআই চট্টগ্রাম ল্যাবরেটরিকে নতুন সনদ ও বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সিটিউট এর পেস্টিসাইড অ্যানালাইটিক্যাল ল্যাবরেটরিকে নবায়নকৃত সনদ প্রদান করা হয়।

Accreditation Indispensable for the Development of the Health Sector
31/08/2026

Accreditation Indispensable for the Development of the Health Sector

স্বাস্থ্যখাতের উন্নয়নে এ্যাক্রেডিটেশন অনস্বীকার্য
31/08/2026

স্বাস্থ্যখাতের উন্নয়নে এ্যাক্রেডিটেশন অনস্বীকার্য

BAB Seminar Held
16/08/2026

BAB Seminar Held

হালাল খাদ্যের বৈশ্বিক প্রেক্ষাপট, হালাল বিজ্ঞান, অর্থনীতি এবং বাংলাদেশের সম্ভাবনা
16/08/2026

হালাল খাদ্যের বৈশ্বিক প্রেক্ষাপট, হালাল বিজ্ঞান, অর্থনীতি এবং বাংলাদেশের সম্ভাবনা

বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) কর্তৃক “Improving Healthcare Quality and Safety through the Accreditation of Medic...
03/08/2026

বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) কর্তৃক “Improving Healthcare Quality and Safety through the Accreditation of Medical and Diagnostic Laboratories in Bangladesh, Transition Policy of ISO/IEC 17020:2026 এবং Effective Utilization of Accreditation” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
০৩ আগস্ট জুলাই ২০২৬
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) গত ০২ আগস্ট ২০২৬ (রবিবার) বিকাল ৪:০০ ঘটিকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম), ৪ সোবহানবাগ, ঢাকা-এর মিলনায়তনে "Improving Healthcare Quality and Safety through the Accreditation of Medical and Diagnostic Laboratories in Bangladesh, Transition Policy of ISO/IEC 17020:2026 and Effective Utilization of Accreditation" শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেমিনারে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব আব্দুন নাসের খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি)-এর মহাপরিচালক জনাব মোহাঃ আমিনুল ইসলাম। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নূরুজ্জামান এনডিসি, অতিরিক্ত সচিব (প্রশাসন), শিল্প মন্ত্রণালয়; বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এর মহাপরিচালক জনাব মোঃ সলিম উল্লাহ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, জনাব সাইফুল ইসলাম, যুগ্মসচিব, স্বাস্থ্য সেবা বিভাগ। সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, নিয়ন্ত্রক সংস্থা, সরকারি ও বেসরকারি হাসপাতাল, মেডিকেল ও ডায়াগনস্টিক ল্যাবরেটরি, বিশ্ববিদ্যালয়, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান, কনফরমিটি অ্যাসেসমেন্ট বডি (Conformity Assessment Bodies) এবং সংশ্লিষ্ট খাতের নীতিনির্ধারক ও বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করেন।
সেমিনারের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দিয়ে আন্তর্জাতিক মানসম্মত অ্যাক্রেডিটেশনের কার্যকর ব্যবহার সম্প্রসারণ, সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে নীতিগত সমন্বয় জোরদার করা এবং দেশের জাতীয় গুণগত অবকাঠামো (National Quality Infrastructure-NQI) আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে সহায়তা প্রদান।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত আজ বলেছেন, দেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা সনদপ্রাপ্ত ডায়াগনস্টিক ল্যাবরেটরি স্থাপন করা হলে বিদেশে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের দুর্ভোগ কমবে এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। তিনি বলেন, দেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ল্যাবরেটরির সংখ্যা বাড়ানো গেলে রোগীরা বাড়িতেই প্রাথমিক রোগ নির্ণয় পরীক্ষা সম্পন্ন করতে পারবেন, যা তাদের চিকিৎসার খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে ১০ হাজারেরও বেশি ল্যাবরেটরি থাকলেও, এর মধ্যে মাত্র কয়েকটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। পরিস্থিতির ওপর আলোকপাত করে তিনি বলেন, অবিলম্বে জবরদস্তিমূলক ব্যবস্থা বা কঠোর আইনি বাধ্যবাধকতা আরোপ করার পরিবর্তে, প্রথমে ল্যাবরেটরির মালিক এবং পরিচালনা পর্ষদকে স্বীকৃতির গুরুত্ব সম্পর্কে সচেতন করা উচিত। তিনি বলেন, "যদি ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা উপলব্ধি করেন যে মান বজায় রাখলে জনগণের আস্থা বাড়বে এবং তাদের ব্যবসা আরও লাভজনক হবে, তাহলে তারা নিজেরাই স্বীকৃতি অর্জনে আগ্রহী হবেন।"
দেশের স্বাস্থ্য ব্যবস্থার বহুমুখী চ্যালেঞ্জের কথা উল্লেখ করে ড. মুহিত বলেন, সরকার ক্ষমতায় আসার পর থেকেই মান নিশ্চিত করতে হাসপাতাল ও ক্লিনিকগুলোতে নিয়মিত নজরদারি চালিয়ে আসছে। তিনি বলেন, জনগণের আস্থা পুনরুদ্ধার করাই সরকারের প্রধান লক্ষ্য এবং শুধুমাত্র হাসপাতাল বা চিকিৎসকদের ওপর নির্ভর করে স্বাস্থ্য খাতের উন্নতি সম্ভব নয়। তিনি বলেন, খাদ্যে ভেজাল প্রতিরোধ, সঠিক রোগ নির্ণয় নিশ্চিত করা এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা শক্তিশালী করার দিকে অধিক মনোযোগ না দিলে ক্যান্সার, কিডনি রোগ এবং লিভার রোগের মতো জীবনঘাতী রোগ হ্রাস করা সম্ভব হবে না।
শিল্প সচিব আবদুন নাসের খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড ও স্বাস্থ্য খাতের প্রতিনিধিরাসহ আরও অনেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Mr. Mohd. Aminul Islam, Director General of the Bangladesh Accreditation Board (BAB), handed over Accreditation Certific...
27/07/2026

Mr. Mohd. Aminul Islam, Director General of the Bangladesh Accreditation Board (BAB), handed over Accreditation Certificate to NUSDAT-UTS Calibration Lab, Walton Hi-Tech Industries PLC on 22 July 2026.

Address

Ministry Of Industries (5th Floor), 91, Motijheel
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Accreditation Board posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Accreditation Board:

Shortcuts

Share