Bangladesh Muslim League

Call Directions Website Contact the organization

Bangladesh Muslim League প্রতিষ্ঠাঃ ৩০শে ডিসেম্বর ১৯০৬ ইং
প্রতিষ্ঠাতাঃ নবাব স্যার সলিমুল্লাহ
নিবন্ধনঃ ২১ নম্বর
প্রতীকঃ হারিকেন

Bangladesh Muslim League is a registered Political Party on Election commission of Bangladesh. Our Registration number is 21.
বাংলাদেশ মুসলিম লীগ, নির্বাচন কমিশনে নিবন্ধিত একটি রাজনৈতিক দল। এবং এর নিবন্ধন নম্বর: ০২১.

04/11/2026
ব্রিটিশ ভারতের ইতিহাসে মুসলমানদের রাজনৈতিক অধিকার আদায়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো 'পৃথক নির্বাচন' (Separate Elector...
19/10/2026

ব্রিটিশ ভারতের ইতিহাসে মুসলমানদের রাজনৈতিক অধিকার আদায়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো 'পৃথক নির্বাচন' (Separate Electorates)-এর দাবি ও স্বীকৃতি। হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যকার গভীর আদর্শিক ও সাংস্কৃতিক পার্থক্যের কারণে একটি স্বতন্ত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন এবং নিজস্ব প্রতিনিধি নির্বাচনের প্রয়োজনীয়তা থেকেই এই দাবির উৎপত্তি।

১৯০৬ সালের ১ অক্টোবর মহামান্য আগা খানের নেতৃত্বে ৩৫ জন বিশিষ্ট মুসলিম নেতার একটি প্রতিনিধি দল শিমলায় তৎকালীন ভাইসরয় লর্ড মিন্টোর সাথে সাক্ষাৎ করেন, যা ইতিহাসে 'শিমলা ডেপুটেশন' নামে পরিচিত। এই ডেপুটেশন দাবি করে যে, মুসলমানরা নিছক একটি সংখ্যালঘু সম্প্রদায় নয়, বরং তারা একটি স্বতন্ত্র সংস্কৃতি ও সভ্যতার অধিকারী। তারা আরও যুক্তি দেন যে, শুধুমাত্র সংখ্যার ভিত্তিতে নয়, বরং সাম্রাজ্যের প্রতিরক্ষায় তাদের অবদানের ওপর ভিত্তি করে মুসলমানদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা উচিত। এই ঐতিহাসিক সাক্ষাতের ধারাবাহিকতায় ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর ঢাকায় 'নিখিল ভারত মুসলিম লীগ' প্রতিষ্ঠিত হয়, যার প্রাথমিক উদ্দেশ্য ছিল মুসলমানদের রাজনৈতিক অধিকার ও স্বার্থ রক্ষা করা।

সেসময় মুসলিম নেতারা অনুভব করেছিলেন যে, মিশ্র বা সাধারণ নির্বাচনের মাধ্যমে আইনসভায় মুসলমানদের জন্য প্রকৃত ও স্বাধীন প্রতিনিধি পাওয়া প্রায় অসম্ভব। সাধারণ নির্বাচনে জয়লাভ করা মুসলিম প্রতিনিধিরা মূলত হিন্দু সংখ্যাগরিষ্ঠের প্রভাবাধীন হতে বাধ্য হবেন, যা মুসলিম স্বার্থের পরিপন্থী। এই প্রেক্ষাপটে, ১৯০৮ সালের মার্চ মাসে মুসলিম লীগ ভাইসরয়ের কাছে একটি স্মারকলিপি জমা দেয়, যেখানে আইন পরিষদে শ্রেণীভিত্তিক প্রতিনিধিত্বের নীতির সাথে মুসলিম সম্প্রদায়ের অনুভূতির সামঞ্জস্য তুলে ধরা হয়। পরবর্তীতে, ১৯০৯ সালের জানুয়ারিতে সৈয়দ আমীর আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল লন্ডনে লর্ড মর্লির সাথে দেখা করে পৃথক নির্বাচনের দাবি জোরালোভাবে উত্থাপন করে।

মুসলিম লীগের নিরলস প্রচেষ্টার ফলশ্রুতিতে ১৯০৯ সালের 'ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট' (মিন্টো-মর্লি সংস্কার) প্রণীত হয়। এই আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার আনুষ্ঠানিকভাবে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের নীতি মেনে নেয়। ১৯১০ সালে দিল্লিতে অনুষ্ঠিত মুসলিম লীগের তৃতীয় বার্ষিক অধিবেশনে সভাপতি মহামান্য আগা খান এই অর্জনকে স্বাগত জানিয়ে বলেন যে, দেশের রাজনৈতিক জীবনে মুসলমানদের ন্যায্য অংশীদারিত্ব বজায় রাখতে এবং হিন্দু-মুসলিম দ্বন্দ্ব দূর করতে পৃথক নির্বাচন ব্যবস্থা একটি অপরিহার্য উদ্যেগ। আর এই পৃথক নির্বাচনের দাবি আদায় কেবল মাত্র মুসলমানদের প্রতিনিধিত্বের জন্য কিছু আসন সংরক্ষণ ছিল না, বরং এটিই ছিল একটি স্বতন্ত্র জাতি হিসেবে ভারতবর্ষে মুসলমানদের আত্মপরিচয়ের প্রথম প্রাতিষ্ঠানিক স্বীকৃতি।

বাংলাদেশ মুসলিম লীগের নির্বাহী সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ আব্দুল আজিজ হাওলাদার গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ধানমন্ডিস্থ...
03/09/2026

বাংলাদেশ মুসলিম লীগের নির্বাহী সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ আব্দুল আজিজ হাওলাদার গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ধানমন্ডিস্থ ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আল্লাহ তাকে সুস্থ করে দিন। ফি আমানিল্লাহ।

ইশরাত মঞ্জিল ও মধুর ক্যান্টিন নিয়ে আলোচনা সমালোচনা এখন তুঙ্গে।১৮ সেপ্টেম্বর, ২০১৮সালে দৈনিক নয়াদিগন্তে প্রকাশিত বাংলাদেশ...
30/08/2026

ইশরাত মঞ্জিল ও মধুর ক্যান্টিন নিয়ে আলোচনা সমালোচনা এখন তুঙ্গে।
১৮ সেপ্টেম্বর, ২০১৮সালে দৈনিক নয়াদিগন্তে প্রকাশিত বাংলাদেশ মুসলিম লীগের এ বিষয়ে বক্তব্য।
রোজ গার্ডেন সরকারী উদ্যোগে সংরক্ষণের উদ্যোগ নেয়ার প্রেক্ষাপটে তকালীন সরকারের নিকট ইশরাত মঞ্জিল সংরক্ষণের দাবী তুলেছিলেন, বাংলাদেশ মুসলিম লীগ নেতৃবৃন্দ।

21/08/2026

Address

116/2 Box Culvert Road, Nayapaltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Muslim League posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Muslim League:

Shortcuts

Share