Govt. Rajendra College Rover Scout Group, Faridpur

Govt. Rajendra College Rover Scout Group, Faridpur

Share

Non political organization

04/06/2026

পরিবেশ দিবসে একদিনে ৬৪ জেলায় বৃক্ষরোপণ॥ ৫ জুন, ২০২৬

বাংলাদেশের প্রতিটি জেলায় সবুজের ছোঁয়া ও বার্তা পৌঁছে দিতে আসছে তরুণদের আয়োজনে দেশের সবচেয়ে বড় পরিবেশ উদ্যোগ! আমাদের লক্ষ্য-১০ লক্ষাধিক গাছ রোপণ ও রক্ষণাবেক্ষণ। বিশ্ব পরিবেশ দিবসে একই দিনে দেশের ৬৪টি জেলায় একযোগে হবে বৃক্ষরোপণ, মানববন্ধন ও সচেতনতামূলক ক্যাম্পেইন। এই বছরের থিম: “গাছ লাগাই, সবুজ বাংলাদেশ গড়ি”। আমরা বিশ্বাস করি-গাছ লাগানো মানেই ভবিষ্যৎকে রক্ষা করা, আর সবুজ বাংলাদেশ গড়াই আমাদের একমাত্র সঠিক পথ।

🗓 তারিখ: ৫ জুন ২০২৬
📍স্থান: ❌ফরিদপুর জেলা ❌

আয়োজনে: মিশন গ্রিন বাংলাদেশ
সহযোগিতায়: বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি- বেলা, সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সিথ্রিইআর), ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ওয়াটারকিপার্স বাংলাদেশ, বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র- ক্যাপস, সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক, স্বপ্নপূরী কল্যাণ সংস্থা, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট - পিএমআই
ট্র্যাকিং এন্ড মনিটরিং পার্টনার: সাসটেইনএবল রিসার্চ এন্ড কনসালটেন্সী লিমিটেড- এসআরসিএল

❌ফরিদপুর ❌জেলা পার্টনার: সরকারি রাজেন্দ্র কলেজ রোভার স্কাউট গ্রুপ, ফরিদপুর।
সার্বিক সহায়তায় যুক্ত হতে: https://forms.gle/fpEEshC7813oDjdZA

🔰 ইভেন্টের মূল অংশসমূহ:
🌳 বৃক্ষরোপণ:
-প্রতিটি জেলায় স্থানীয় স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হবে
-স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান বা যে স্থানে গাছ দেখাশোনা করা হবে বা বেঁচে থাকবে সে স্থানে লাগানো হবে
-১০টি স্থানীয় দরিদ্র পরিবারকে উপহার হিসেবে গাছ দেওয়া হবে

🚫 পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন:
-বাজার বা গুরুত্বপূর্ণ স্থানে প্ল্যাকার্ডসহ মানববন্ধন
-স্থানীয় অতিথিদের বক্তব্য ও সচেতনতা

📣 সচেতনতামূলক ক্যাম্পেইন:
-দোকানদার ও সাধারণ মানুষকে গাছ লাগানোর উপকারিতা এবং দূষণের ক্ষতি সম্পর্কে অবহিত করা
-সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়া পোস্টার, লিফলেট, এবং প্ল্যাকার্ডের মাধ্যমে

👥 কারা অংশ নিতে পারবে?
-পরিবেশপ্রেমী যে কেউ
-স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী
-যুব সংগঠন, এনজিও, সামাজিক সংগঠন
-শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, এবং সচেতন নাগরিক।

Photos from Govt. Rajendra College Rover Scout Group, Faridpur's post 07/05/2026

📢ভর্তি বিজ্ঞপ্তি 📢
#সরকারি_রাজেন্দ্র_কলেজ_রোভার_স্কাউট_গ্রুপে_ভর্তি_চলছে 📢
প্রথমেই সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর এ চান্স প্রাপ্ত সকল ছোট ভাই এবং ছোট বোনদের কে জানাই আন্তরিক অভিনন্দন ❤️
রোভার স্কাউট স্বেচ্ছায় সেবা দানকারী একটি সংগঠন। প্রতিবছরের ন্যায় এ বছরও রোভার সহচর পদে ভর্তি চলছে। আপনারা যারা রোভার স্কাউটে ভর্তি হতে আগ্রহী তারা আমাদের রোভার ডেনে ( ডিগ্রি শাখায়) এসে সরাসরি যোগাযোগ করতে পারেন বা ছবিতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।

➡️আমাদের রয়েছে সর্বোমোট ৫ টি ইউনিট ( ছেলেদের ৩ টি) ( গার্ল ইন রোভার ইউনিট ২ টি) সুতরাং ছেলে অথবা মেয়ে উভয় রোভার স্কাউটের সঙ্গে যুক্ত হতে পারবেন।

➡️ কার্যক্রম ও সুযোগ সুবিধা :

প্রতি মাসে ৪ টি করে ক্রু মিটিং অনুষ্ঠিত হয় 🥰

নতুন ভর্তি হওয়া সহচরদের জন্য তিন দিনব্যাপী তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠানের আয়োজন করা হয় ( কলেজে) (সম্পূর্ণ ফ্রিতে 🥰)

প্রতিবছর শিক্ষা সফরের আয়োজন করা হয় ( সম্পূর্ণ ফ্রিতে 🥰)

দেশের বিভিন্ন প্রান্তে ক্যাম্প করার সুযোগ ( সম্পূর্ণ ফ্রিতে 🥰) ( এরই মাধ্যমে নিজেকে এবং নিজের কলেজকে সকলের সামনে তুলে ধরার সুযোগ)

দেশের বাইরেও বিভিন্ন ক্যাম্পে যাওয়ার সুযোগ রয়েছে 🥰

ক্যাম্প শেষে থাকছে সার্টিফিকেট ও ক্রেস 🥰

➡️ অ্যাওয়ার্ড অর্জন ( রোভার স্কাউট এ যুক্ত হলে বিভিন্ন অ্যাওয়ার্ড অর্জন করার সুযোগ রয়েছে

পি.আর.এস অ্যাওয়ার্ড ( যা মাননীয় রাষ্ট্রপতির হাত থেকে গ্রহণ করতে হয়)
ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড
এছাড়াও আরো বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড অর্জন করার সুযোগ রয়েছে

আগ্রহী প্রার্থীদের নিচে ছবিতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে বলা হলো।
কিউআর কোড স্ক্যান এর মাধ্যমে অথবা নিচে দেওয়া লিংকের সাহায্যে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
https://form.svhrt.com/69fc20f30ade6f5ad248e094

যেকোনো প্রয়োজনে,

আদনান সাইম ( ফিন্যান্স এন্ড ব্যাংকিং)
সাহাব বিস্বাস (সমাজবিজ্ঞান বিভাগ)
মাহমুদুল হাসান জয় (মার্কেটিং)
ইয়াকুব (ডিগ্রী ফাইনাল ইয়ার)

29/04/2026

সকলের দোয়া ও সমর্থন কামনা করছি 🤍

➡️ আমি“সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচন”-এ প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি।

➡️ আপনাদের একটি মূল্যবান ভোট হতে পারে আমার এগিয়ে যাওয়ার শক্তি এবং স্কাউটিংকে আরও সুন্দরভাবে উপস্থাপনের অনুপ্রেরণা।

➡️ আমি প্রতিশ্রুতি দিচ্ছি—সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ দিয়ে আপনাদের প্রত্যাশা পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করব।
আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।

তাই আসন্ন নির্বাচনে শুরুতেই একজন গার্ল ইন রোভার হিসেবে আপনাদের বোন হিসেবে মূল্যবান ভোট ও সহযোগিতা কামনা করছি।

🤝 পাশে থাকুন, আস্থা রাখুন
✨ একসাথে এগিয়ে যাই
#ভোট_দিবেন #সমর্থন_চাই

Photos from Govt. Rajendra College Rover Scout Group, Faridpur's post 25/04/2026

আজ ২৫ এপ্রিল ২০২৬ তারিখ অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা ও ক্যাম্পাসের শৃঙ্খলা রক্ষায় সরকারি রাজেন্দ্র কলেজ রোভার স্কাউট গ্রুপ 🖤

24/04/2026

অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষার্থী সকাল ভাই বোনদের জন্য রইলো শুভকামনা । ইনশাআল্লাহ আগামীকাল পরীক্ষা শুরু হওয়ার আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার মুহূর্ত পর্যন্ত সরকারি রাজেন্দ্র কলেজ রোভার ইউনিট আপনাদের যেকেনো সমস্যায় পাশে থাকবে

23/04/2026

🎉 শুভ জন্মদিন, শেখ সাইম! 🎂
তোমার অর্জনের এই ট্রফির মতোই জীবনের প্রতিটা ধাপ হোক গৌরবময় ও উজ্জ্বল। 🏆
স্কাউটিংয়ের শৃঙ্খলা আর নেতৃত্ব তোমাকে নিয়ে যাক আরও অনেক দূর—
সাফল্য, সম্মান আর আনন্দে ভরে উঠুক তোমার আগামীর পথচলা। 🌟

08/04/2026
Photos from Govt. Rajendra College Rover Scout Group, Faridpur's post 10/03/2026

সরকারি রাজেন্দ্র কলেজ রোভার স্কাউট গ্রুপ ও বিএনসিসি এর আয়োজনে 'ইফতার মাহফিল'🖤

সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর।

22/02/2026

বিপি দিবসের আন্তরিক শুভেচ্ছা।

১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি, লন্ডনে জন্ম নেওয়া ব্যাডেন পাওয়েল শুধু একজন সামরিক কর্মকর্তা ছিলেন না; তিনি ছিলেন এক দূরদর্শী চিন্তাবিদ ও অসাধারণ সংগঠক। প্রকৃতি, শৃঙ্খলা, আত্মনির্ভরতা এবং সেবার আদর্শকে ভিত্তি করে তিনি যে স্কাউটিং আন্দোলনের সূচনা করেন, তা আজ বিশ্বজুড়ে তরুণদের নেতৃত্ব, নৈতিকতা ও দায়িত্ববোধে গড়ে তুলছে।

তাঁর স্বপ্ন ছিল এমন এক প্রজন্ম তৈরি করা, যারা দেশ ও মানবতার কল্যাণে কাজ করবে। আজও সেই আদর্শই স্কাউটিংয়ের মূল শক্তি।

প্রতিষ্ঠাতার জন্মদিনে তাঁর আদর্শ অনুসরণ করার অঙ্গীকারই হোক আমাদের সবচেয়ে বড় শ্রদ্ধাঞ্জলি।

Photos from Govt. Rajendra College Rover Scout Group, Faridpur's post 27/01/2026

এই প্রথমবার ফরিদপুরে অয়োজিত হয়ে গেলো রোভার স্কাউট এর ১ম পুণর্মিলনী 🖤
তারিখ: ২৪- ১-২০২৬
আয়োজনে : সরকারি রাজেন্দ্র কলেজ রোভার স্কাউট গ্রুপ ( প্রাক্তন ও বর্তমান রোভার ও গার্ল ইন রোভারের সদস্যবৃন্দ)

Want your business to be the top-listed Government Service in Faridpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Faridpur
7800

Opening Hours

Monday 10:00 - 13:00
Tuesday 11:00 - 13:00
Wednesday 11:00 - 13:00
Thursday 11:00 - 13:00
Friday 11:00 - 13:00
Saturday 11:00 - 13:00
Sunday 11:00 - 13:00