BNCC Army Wing, Dhaka University Contingent.

Call Directions Website Contact the organization

BNCC Army Wing, Dhaka University Contingent. Welcome to the official page of BNCC Army Wing, Dhaka University Contingent.

পাইলট প্রশিক্ষণ ক্যাম্প–২০২৬ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর পাইলট প্রশিক্ষণ ক্যাম্প–২০২৬-এ বিএনসিসি সেনা শা...
12/10/2026

পাইলট প্রশিক্ষণ ক্যাম্প–২০২৬

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর পাইলট প্রশিক্ষণ ক্যাম্প–২০২৬-এ বিএনসিসি সেনা শাখার ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের ২৩ জন ক্যাডেট অংশগ্রহণ করেন। ৩ অক্টোবর থেকে ৯ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত বিএনসিসি প্রশিক্ষণ একাডেমি, বাইপাইল, সাভারে অনুষ্ঠিত এ ক্যাম্পে ক্যাডেটদের সামরিক জ্ঞান, শৃঙ্খলা, নেতৃত্ব ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।

ক্যাম্পে শারীরিক প্রশিক্ষণ (PT), বেসিক ম্যাপ রিডিং, মানচিত্রে ভূমির বিভিন্ন বৈশিষ্ট্য শনাক্তকরণ, অস্ত্র পরিচিতি, অস্ত্র খোলা ও জোড়া লাগানো, অস্ত্রের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তাবিধি, সঙ্গীন যুদ্ধ (Bayonet Fighting), টার্গেট এইমিং এবং ফায়ারিংসহ বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ পরিচালিত হয়। এসব কার্যক্রমের মাধ্যমে ক্যাডেটরা সামরিক মৌলিক জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি বাস্তব প্রশিক্ষণের অভিজ্ঞতা লাভ করেন।

ক্যাম্পের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম ছিল ফায়ারিং প্রশিক্ষণ। এ প্রশিক্ষণে প্রত্যেক ক্যাডেট ৫০ রাউন্ড করে ফায়ারিংয়ে অংশগ্রহণ করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের কয়েকজন ক্যাডেট উল্লেখযোগ্য ফায়ারিং গ্রুপিং অর্জন করেন। তাঁদের মধ্যে ক্যাডেট ল্যান্স কর্পোরাল আব্দুল্লাহ আল মুঈন তিনবার ১০ ইঞ্চি গ্রুপিং, ক্যাডেট জামিল আহমদ খান নকীব ৮ ইঞ্চি ও ১০ ইঞ্চি গ্রুপিং, ক্যাডেট মুনতাসির বিল্লাহ ৯ ইঞ্চি ও ১০ ইঞ্চি গ্রুপিং, ক্যাডেট মোঃ সাইফুল ইসলাম রিফাত দুইবার ১০ ইঞ্চি গ্রুপিং এবং ক্যাডেট মোঃ আবিদ উল্লাহ ১০ ইঞ্চি গ্রুপিং অর্জন করেন।ফায়ারিংয়ে তাঁদের এ অর্জন প্রশিক্ষণের প্রতি মনোযোগ, অনুশীলন ও লক্ষ্যভেদী দক্ষতার পরিচায়ক।

সামরিক প্রশিক্ষণের পাশাপাশি ক্যাম্পের সাংস্কৃতিক কার্যক্রমেও ক্যাডেটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। বিশেষ করে, ক্যাডেট মোঃ রাফিউল ইসলাম রাফি সাংস্কৃতিক পর্বের প্রায় সব কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তাঁর বহুমুখী প্রতিভা, আগ্রহ ও সাংস্কৃতিক দক্ষতার পরিচয় তুলে ধরেন। অন্যান্য সাংস্কৃতিক কার্যক্রমে ক্যাডেটদের অংশগ্রহণ তাঁদের সৃজনশীলতা ও সহশিক্ষামূলক কার্যক্রমের প্রতি আগ্রহের প্রতিফলন ঘটায়।

পাইলট প্রশিক্ষণ ক্যাম্প ক্যাডেটদের সামরিক মৌলিক দক্ষতা বিকাশ, শৃঙ্খলাবোধ সুদৃঢ়করণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং নেতৃত্বের গুণাবলি চর্চার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করে। ক্যাম্পে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ক্যাডেটরা ভবিষ্যতে আরও নিষ্ঠা, আত্মবিশ্বাস ও দায়িত্বশীলতার সঙ্গে দেশ ও জাতির সেবায় অবদান রাখবেন—এটাই প্রত্যাশা।

পাইলট প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণকারী সকল ক্যাডেটের জন্য রইল আন্তরিক শুভকামনা।

প্রচারে—
মিডিয়া উইং
বিএনসিসি সেনা শাখা
ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট

গত ৩ ও ৪ অক্টোবর ২০২৬,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে “Rethinking Pu...
06/10/2026

গত ৩ ও ৪ অক্টোবর ২০২৬, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে “Rethinking Public Administration in an Era of Global Crisis: Governance and Policy Responses” প্রতিপাদ্যকে কেন্দ্র করে First International Conference 2026 অনুষ্ঠিত হয়।

সম্মেলনে দেশ-বিদেশের শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। ক্রমবর্ধমান অনিশ্চয়তার এই সময়ে সমসাময়িক শাসনব্যবস্থার চ্যালেঞ্জ, গণতান্ত্রিক স্থিতিস্থাপকতা, ডিজিটাল রূপান্তর, জনআস্থা, জলবায়ু শাসন এবং নীতিগত উদ্ভাবন নিয়ে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের প্রাঙ্গণে আয়োজিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনের শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে বিএনসিসি সেনা শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট থেকে চারজন চৌকস ক্যাডেট অংশগ্রহণ করেন। তাঁরা তাঁদের নির্ধারিত দায়িত্ব নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে অনুষ্ঠানের সার্বিক পরিবেশ সুশৃঙ্খল ও সুন্দর রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তাঁদের দায়িত্বশীলতা, শৃঙ্খলাবোধ ও সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ আয়োজনটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়।

প্রচারে _
মিডিয়া উইং
বিএনসিসি সেনা শাখা
ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট

শরৎছোঁয়া | ২০২৬২ অক্টোবর ২০২৬, শুক্রবারবাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সেনা শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্...
04/10/2026

শরৎছোঁয়া | ২০২৬
২ অক্টোবর ২০২৬, শুক্রবার

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সেনা শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের উদ্যোগে শহীদ সার্জেন্ট রুমী ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ‘শরৎছোঁয়া’; আনন্দ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক সুন্দর আয়োজন।

নিয়মিত প্রশিক্ষণ ও দায়িত্ব পালনের ব্যস্ততার মাঝে কন্টিনজেন্টের সিনিয়র ক্যাডেটদের পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এই মিলনমেলায় ছিল প্রাণবন্ত আড্ডা, হাসি-আনন্দ, সম্মিলিত অংশগ্রহণ এবং অসংখ্য স্মরণীয় মুহূর্ত।

শ্রদ্ধেয় সিইউও মোঃ তানজীর ইসলাম স্যার ও সার্জেন্ট মঈনুদ্দীন গাউস স্যার-এর উপস্থিতি আয়োজনটিকে করে তুলেছিল আরও আনন্দময় ও স্মরণীয়।

‘শরৎছোঁয়া’—কিছু সুন্দর মুহূর্তকে স্মৃতির পাতায় যত্ন করে রেখে যাওয়ার এক ছোট্ট প্রয়াস।

প্রচারে —
মিডিয়া উইং
বিএনসিসি সেনা শাখা
ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট

২ অক্টোবর ২০২৬, শুক্রবার। নবাগত ২৬ ব্যাচের রিক্রুট ক্যাডেটদের ধারাবাহিক সাপ্তাহিক প্রশিক্ষণের অংশ হিসেবে আজ অনুষ্ঠিত হলো...
02/10/2026

২ অক্টোবর ২০২৬, শুক্রবার।

নবাগত ২৬ ব্যাচের রিক্রুট ক্যাডেটদের ধারাবাহিক সাপ্তাহিক প্রশিক্ষণের অংশ হিসেবে আজ অনুষ্ঠিত হলো ৭ম দিনের প্রশিক্ষণ কার্যক্রম। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সেনা শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের ব্যবস্থাপনায় শহীদ সার্জেন্ট রুমী ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন নবাগত ক্যাডেটবৃন্দ।

সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে পরিচালিত আজকের প্রশিক্ষণে ক্যাডেটদের বিভিন্ন দলে বিভক্ত করে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হয়। সিনিয়র ক্যাডেটদের তত্ত্বাবধানে নবাগতদের সামরিক শৃঙ্খলা, দলগত কাজ, নেতৃত্ব, শারীরিক সক্ষমতা ও প্রয়োজনীয় মৌলিক সামরিক দক্ষতা বিকাশে গুরুত্ব দেওয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে ক্যাডেটদের মধ্যে সময়ানুবর্তিতা, দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা আরও দৃঢ় করার প্রচেষ্টা অব্যাহত থাকে।
নিয়মিত প্রশিক্ষণের মধ্য দিয়ে প্রতিনিয়ত নিজেদেরকে শাণিত করে শৃঙ্খলা, দক্ষতা ও নেতৃত্বের গুণে সমৃদ্ধ একজন আদর্শ ক্যাডেট হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে নবাগত ২৬ ব্যাচ।

নবাগত ২৬ ব্যাচের সকল ক্যাডেটের জন্য রইল আন্তরিক শুভকামনা।

প্রচারে _
মিডিয়া উইং
বিএনসিসি সেনা শাখা
ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট

আসন্ন পাইলট প্রশিক্ষণ ক্যাম্পকে সামনে রেখে আজ ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শহীদ সার্জেন্ট রুমী ভবন প্রাঙ্গণে বিএনসিসি সেনা ...
29/09/2026

আসন্ন পাইলট প্রশিক্ষণ ক্যাম্পকে সামনে রেখে আজ ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শহীদ সার্জেন্ট রুমী ভবন প্রাঙ্গণে বিএনসিসি সেনা শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের উদ্যোগে একটি বিশেষ প্রশিক্ষণ ক্লাস অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণ ক্লাসে আসন্ন ক্যাম্পের প্রস্তুতির অংশ হিসেবে ক্যাডেটদের প্রয়োজনীয় তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়াবলির ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়। এ প্রশিক্ষণের মাধ্যমে ক্যাডেটদের জ্ঞান, দক্ষতা ও সামগ্রিক প্রস্তুতি বৃদ্ধির পাশাপাশি আসন্ন প্রশিক্ষণ ক্যাম্পে সুশৃঙ্খল ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

প্রচারে—
মিডিয়া উইং
বিএনসিসি সেনা শাখা
ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট

২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার। নবাগত ২৬ ব্যাচের রিক্রুট ক্যাডেটদের নিয়মিত সাপ্তাহিক প্রশিক্ষণের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হ...
27/09/2026

২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার। নবাগত ২৬ ব্যাচের রিক্রুট ক্যাডেটদের নিয়মিত সাপ্তাহিক প্রশিক্ষণের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ দিনের ক্লাস। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সেনা শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের আয়োজনে শহীদ সার্জেন্ট রুমী ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন নবাগত ক্যাডেটবৃন্দ।

প্রথম দিনের প্রশিক্ষণের ধারাবাহিকতায় ষষ্ঠ দিনের ক্লাসেও ক্যাডেটদের কয়েকটি দলে বিভক্ত করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। সিনিয়র ক্যাডেটদের নেতৃত্বে নবাগতদের প্রাথমিক সামরিক জ্ঞান, শৃঙ্খলা, দলগত সমন্বয়, মৌলিক প্রশিক্ষণ, ওয়ার্ম-আপ পিটি, বেসিক ড্রিলসহ গুরুত্বপূর্ণ অস্ত্র ড্রিল প্রশিক্ষণের মাধ্যমে ক্যাডেটদের দক্ষ করে তোলা হয়।

প্রশিক্ষণের প্রতিটি ধাপ অতিক্রম করে একজন আদর্শ, সুশৃঙ্খল, দক্ষ ও দায়িত্বশীল ক্যাডেট হিসেবে নিজেদের গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে চলেছে নবাগত ২৬ ব্যাচ।

নবাগত ২৬ ব্যাচের সকল ক্যাডেটের জন্য রইল আন্তরিক শুভকামনা।

প্রচারে _
মিডিয়া উইং
বিএনসিসি সেনা শাখা
ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট

Happy Birthday to Cadet Sergeant Sajia Karim Suchana, Training In-Charge of Army Wing! Wishing you happiness, good healt...
23/09/2026

Happy Birthday to Cadet Sergeant Sajia Karim Suchana, Training In-Charge of Army Wing!

Wishing you happiness, good health, and continued success in every step of your journey. May your dedication and leadership continue to inspire and guide us toward excellence.

May your special day be filled with joy, respect, and wonderful memories. Have a fantastic birthday!

গত ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আইন অনুষদের উদ্যোগে "ইউএসএ ক...
19/09/2026

গত ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আইন অনুষদের উদ্যোগে "ইউএসএ কনস্টিটিউশন ডে" উদযাপন উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান, মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের সম্মানিত প্রতিনিধিবৃন্দ এবং আইন অঙ্গনের বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে বিএনসিসি সেনা শাখা,ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট থেকে চৌকস ক্যাডেটগণ অংশগ্রহণ করেন। তারা তাদের নির্ধারিত দায়িত্ব পালনের মাধ্যমে পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। তাদের শৃঙ্খলাবোধ,দায়িত্বশীলতা, ও সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠানটি সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন হয়।

Happy Birthday to our respected CUO Sir, Md. Tanzir Islam! Wishing you continued happiness, good health, and success. Ma...
14/09/2026

Happy Birthday to our respected CUO Sir, Md. Tanzir Islam! Wishing you continued happiness, good health, and success. May your leadership continue to inspire us all.

Address

Shaheed Sergeant Rumi Vaban
Ramna

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801845882272

Alerts

Be the first to know and let us send you an email when BNCC Army Wing, Dhaka University Contingent. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BNCC Army Wing, Dhaka University Contingent.:

Shortcuts

Share

Nearby government services