BNCC Air Wing, Dhaka University Contingent

Directions Contact the organization

BNCC Air Wing, Dhaka University Contingent This is the official page of BNCC Air Wing, Dhaka University Contingent.

শুভ হোক নতুন জীবনের সূচনা, সুন্দর হোক আগামীর প্রতিটি অধ্যায়।এয়ার উইং এর প্রাণপ্রিয় মুখ ক্যাডেট সার্জেন্ট সালেহ আহমেদ-এর...
28/10/2026

শুভ হোক নতুন জীবনের সূচনা,
সুন্দর হোক আগামীর প্রতিটি অধ্যায়।

এয়ার উইং এর প্রাণপ্রিয় মুখ ক্যাডেট সার্জেন্ট সালেহ আহমেদ-এর জীবনের নতুন অধ্যায়ের সূচনায় বিএনসিসি বিমান শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট-এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা। ❤️

জীবনের এই নতুন পথচলা ভালোবাসা, বিশ্বাস, পারস্পরিক শ্রদ্ধা ও অফুরন্ত আনন্দে পরিপূর্ণ হোক। তাঁর আগামীর বৈবাহিক জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক সুন্দর ও স্মরণীয়—এই কামনাই রইল।

নতুন জীবনের প্রতিটি পদক্ষেপে মহান আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। তাঁদের একসঙ্গে পথচলা হোক চিরসুন্দর, ভালোবাসাময় ও মধুর। নতুন জীবনের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা।

-মিডিয়া উইং
বিএনসিসি বিমান শাখা,
ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট।

২০২৩ সালের Senior Military Science Certificate Course  ও Junior Military Science Certificate Course পরীক্ষার  ফলাফল প্রক...
12/10/2026

২০২৩ সালের Senior Military Science Certificate Course ও Junior Military Science Certificate Course পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

Senior Military Science Certificate Course পরীক্ষায় আমাদের ক্যাডেট আন্ডার অফিসার Muhammad Jahid Hasan Musafir এবং
Junior Military Science Certificate Course পরীক্ষায় ক্যাডেট সার্জেন্ট Ahmed Jobayer ও ক্যাডেট সার্জেন্ট Shahriar Ahmed Apon উত্তীর্ণ হয়েছে। তাদের প্রতি বিএনসিসি বিমান শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট এর পক্ষ থেকে রইল শুভেচ্ছা ও অভিনন্দন।

মিডিয়া উইং-
বিএনসিসি বিমান শাখা,
ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট।

গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে বাংলাদেশ বেতারে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্তৃক আয়োজিত মাসিক রেডিও প্রোগ্রাম ‘দ...
09/10/2026

গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে বাংলাদেশ বেতারে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্তৃক আয়োজিত মাসিক রেডিও প্রোগ্রাম ‘দৃপ্ত শপথ’-এর রেকর্ডিং অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিএনসিসি বিমান শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের ক্যাডেট ল্যান্স কর্পোরাল জান্নাতুন নাঈমা জুঁই উপস্থাপনা ও সংবাদ পাঠ করেন। একই অনুষ্ঠানে ক্যাডেট প্রিয়াংকা বড়াল সংগীত পরিবেশন করেন।

-মিডিয়া উইং
বিএনসিসি বিমান শাখা,
ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট।

We are immensely proud to share that our Cadet Under Officer 𝐉𝐚𝐫𝐢𝐧 𝐀𝐧𝐣𝐮𝐦 𝐓𝐚𝐬𝐧𝐢𝐦 has successfully completed a fully funde...
01/10/2026

We are immensely proud to share that our Cadet Under Officer 𝐉𝐚𝐫𝐢𝐧 𝐀𝐧𝐣𝐮𝐦 𝐓𝐚𝐬𝐧𝐢𝐦 has successfully completed a fully funded 𝐋𝐞𝐚𝐝𝐞𝐫𝐬𝐡𝐢𝐩 𝐂𝐨𝐮𝐫𝐬𝐞 at Saïd Business School, University of Oxford as part of the DLA Piper Global Scholarships Program.

The course offered immersive learning in leadership typologies, psychological safety, dialogic conversation, and the art of harnessing differences.

During her visit, she also contributed to a 𝐩𝐚𝐧𝐞𝐥 𝐝𝐢𝐬𝐜𝐮𝐬𝐬𝐢𝐨𝐧 on law and leadership at Goodenough College, London.

We extend our heartfelt congratulations to her on this remarkable achievement!

Media Wing-
BNCC Air Wing
Dhaka University Contingent

✈️বিএনসিসি বিমান শাখা,ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের  পক্ষ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আন্তর...
28/09/2026

✈️বিএনসিসি বিমান শাখা,ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের পক্ষ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

দেশের আকাশসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় অগ্রযাত্রা অব্যাহত থাকুক।

-মিডিয়া উইং
বিএনসিসি বিমান শাখা,
ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট।

গতকাল ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার  বিএনসিসি বিমান শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের সাপ্তাহিক ড্রিল ক্লাস অনুষ্ঠি...
19/09/2026

গতকাল ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার বিএনসিসি বিমান শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের সাপ্তাহিক ড্রিল ক্লাস অনুষ্ঠিত হয়। ক্লাসে ক্যাডেটদের বেসিক ড্রিল, আর্মস ড্রিল ও প্যারেডের কলাকৌশল অনুশীলন করানোর পাশাপাশি বিমান সম্পর্কিত একটি থিওরি ক্লাসও নেওয়া হয় যেখানে তাদের প্রয়োজনীয় তাত্ত্বিক জ্ঞান প্রদান করা হয়। এই প্রশিক্ষণ ক্যাডেটদের মধ্যে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ক্যাডেটদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সক্রিয় অনুশীলন দেশ ও জাতির প্রতি তাদের কর্তব্য পালনের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। দেশের স্বার্থে দক্ষ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে বিএনসিসি বিমান শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের ক্যাডেটরা সবসময় প্রস্তুত রয়েছে।

মিডিয়া উইং-
বিএনসিসি বিমান শাখা,
ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে যুক্তরাষ্ট্রের সংবিধান দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা...
17/09/2026

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে যুক্তরাষ্ট্রের সংবিধান দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের আইনমন্ত্রী আসাদুজ্জামান, মার্কিন দূতাবাসের সম্মানিত রাষ্ট্রদূত,সদস্যবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিএনসিসি বিমান শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের চৌকস ও দক্ষ ক্যাডেটবৃন্দ। তাঁরা অত্যন্ত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করেন।

-মিডিয়া উইং
বিএনসিসি বিমান শাখা,
ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়...
14/09/2026

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলেদেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

অনুষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএনসিসি বিমান শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাডেটবৃন্দ।

মিডিয়া উইং-
বিএনসিসি বিমান শাখা,
ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট।

✈️গত ৬ সেপ্টেম্বর ২০২৬, রোজ রবিবার, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আ...
11/09/2026

✈️গত ৬ সেপ্টেম্বর ২০২৬, রোজ রবিবার, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ (ndc,psc) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি অফিস 'রুমি ভবন' পরিদর্শন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের সঙ্গে এক সৌজন্য সাক্ষাত করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনসিসি বিমান শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের ফ্লাইট কমান্ডার ফ্লাইং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম,পিইউও ড.মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঁঞা, ড. মেহেদী হাসান এবং ড. নাফিজা ফেরদৌসী সহ সংশ্লিষ্ট সামরিক কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শনকালে বিএনসিসির কার্যক্রমকে আরও যুগোপযোগী ও সমৃদ্ধ করা, ক্যাডেটদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনসিসিকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন।

বিএনসিসির ভবিষ্যৎ অগ্রযাত্রায় এমন উদ্যোগ ক্যাডেটদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা, নেতৃত্ব ও দায়িত্ববোধকে আরও সুদৃঢ় করবে।

মিডিয়া উইং
বিএনসিসি বিমান শাখা,
ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট।

২০২২ সালের Senior Military Science Certificate Course  ও Junior Military Science Certificate Course পরীক্ষার  ফলাফল প্রক...
10/09/2026

২০২২ সালের Senior Military Science Certificate Course ও Junior Military Science Certificate Course পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

Senior Military Science Certificate Course পরীক্ষায় আমাদের সাবেক ক্যাডেট আন্ডার অফিসার Md. Joynul Abedin এবং Junior Military Science Certificate Course পরীক্ষায় বর্তমান ক্যাডেট আন্ডার অফিসার Muhammad Jahid Hasan Musafir উত্তীর্ণ হয়। তাদের প্রতি বিএনসিসি বিমান শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট এর পক্ষ থেকে রইল শুভেচ্ছা ও অভিনন্দন।

মিডিয়া উইং-
বিএনসিসি বিমান শাখা,
ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট।

Address

Shahid Minar Road
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when BNCC Air Wing, Dhaka University Contingent posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BNCC Air Wing, Dhaka University Contingent:

Shortcuts

Share

Nearby government services