18/04/2026
★এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত★
লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে আজ ১৮ই এপ্রিল ২০২৬ তারিখে প্রতি বছরের মতো এবারেও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে দশম শ্রেণির শিক্ষার্থীরা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মেজর শরীফুল ইসলাম, এইসি মহোদয়। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস,মূল্যবোধ,মানবিকতা সৃষ্টির পাশাপাশি কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের ভবিষ্যৎ সফলতা কামনা করেন।পরিশেষে,পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা মুহাম্মদ ছদর উদ্দীন।
14/04/2026
❝মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা❞
পহেলা বৈশাখ : বাঙালির সার্বজনীন উৎসব বাঙালির ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির প্রামাণ্য উৎসব পহেলা বৈশাখ। অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল বাঙালি মিলিত হয় এই উৎসবে। নতুন দিনে অতীতের সকল জরা, মন্দ, ক্লেদ ও ক্লান্তি ভুলে গিয়ে স্বতঃস্ফূর্ত জীবনের সংগীত বাজে বাঙালির প্রাণে। সকল ফারাক ঘুচে দিয়ে এই দিন আমরা সবাই হয়ে উঠি বাঙালি। বাঙালির একমাত্র সার্বজনীন এই উৎসবে সবাইকে জানাই,
"শুভ বাংলা নববর্ষ-১৪৩৩ বঙ্গাব্দ!"
রাঙামাটির স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান 'লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ' আনন্দমুখর ও স্বতঃস্ফূর্ত পরিবেশে পহেলা বৈশাখ উদযাপনের আয়োজন করে। লেকার্স পরিবারের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ও আন্তরিক অংশগ্রহণে নববর্ষের আয়োজন সামষ্টিক রূপ লাভ করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ মেজর শরীফুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যাক্ষ শিরীন পারভীন। এছাড়া উপস্থিত ছিলেন আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ।
প্রধান অতিথি অনুষ্ঠান শেষে তাঁর বক্তৃতায় বাংলা নববর্ষ উদযাপনের মাধ্যমে আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির স্বরূপ সম্পর্কে জানতে পারব বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি নববর্ষকে বাঙালির অসাম্প্রদায়িক ও সার্বজনীন উৎসব হিসেবে উল্লেখ করে সকলকে বাঙালি সংস্কৃতির চর্চার আহ্বান
জানান।
পহেলা বৈশাখ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।
শুভ নববর্ষ! 🌸
26/03/2026
" মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন "
লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা, গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।
দিনব্যাপী আয়োজিত বিভিন্ন কর্মসূচি—জাতীয় পতাকা উত্তোলন,রচনা লিখন , কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা , আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সম্মানিত শিক্ষক,শিক্ষার্থী এবং অধ্যক্ষ মহোদয় বক্তব্য প্রদান করেন। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অত্যন্ত প্রাণবন্ত ও উপভোগ্য হয়েছে ।
লেকার্স পরিবার গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের ,যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের এই স্বাধীনতা ।
25/03/2026
লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে পালন করা হয়েছে ২৫ শে মার্চ ২০২৬ গণহত্যা দিবস।
এই উপলক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে মূল্যবান বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের সম্মানিত সহকারী শিক্ষক এবং উপাধ্যক্ষ মহোদয়।
26/02/2026
★★শুভেচ্ছা ও অভিনন্দন★★
জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫ এ লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, রাঙামাটি অর্জন করেছে গৌরবময় সাফল্য—ট্যালেন্টপুলে ১৮ জন, সাধারণ গ্রেডে ২৮ জন; সর্বমোট ৪৬ জন কৃতী শিক্ষার্থী।
আজ প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মোঃ শরীফুল ইসলাম মহোদয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল সংবর্ধনা প্রদান করেন। তাঁর বক্তব্যে তিনি এই অসাধারণ ফলাফলের জন্য সম্মানিত অভিভাবক ও শিক্ষকবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় আরও সাফল্য কামনা করেন।
অধ্যক্ষ মহোদয় ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা, মান ও গৌরব অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে শিক্ষার্থীদের আন্তরিক পরিশ্রম ও একাগ্রতার সাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
এই আনন্দের দিনটিকে স্মৃতিময় করে রাখতে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয় এবং শিক্ষকবৃন্দ উচ্ছ্বসিত শিক্ষার্থীদের সাথে ফ্রেমবন্দি হন।
25/02/2026
💠জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এ লেকার্সের অর্জন💠
আজ প্রকাশিত হলো জুনিয়র বৃত্তিপরীক্ষা–২০২৫ এর ফলাফল এবং আনন্দের সাথে জানানো হচ্ছে যে, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
🔹 ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে — ১৮ জন
🔹 সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে — ২৮ জন
🔹 সর্বমোট বৃত্তিপ্রাপ্ত — ৪৬ জন
এই অসাধারণ সাফল্য শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের নিরবচ্ছিন্ন সহযোগিতার ফল।
লেকার্স পরিবারের পক্ষ থেকে সকল কৃতী শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তাদের এই সাফল্য আগামীর পথচলায় আরও আত্মবিশ্বাস ও প্রেরণা যোগাবে—এই প্রত্যাশা সকলের।
21/02/2026
◾ লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত ◾
আজ ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ইং; মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ। একুশ মানেই মাথা নত না করা এক জাতির গৌরবগাথা।
দিবসের শুরুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এরপর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। প্রভাতফেরি শেষে প্রতিষ্ঠানের শহিদ মিনারে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দিবসটি উপলক্ষ্যে চিত্রাঙ্কন, ছড়া পাঠ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রতিষ্ঠানের একজন শিক্ষক ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। পাশাপাশি একজন শিক্ষার্থী ভাষা শহিদদের আত্মত্যাগের তাৎপর্য নিয়ে আবেগঘন বক্তব্য রাখে, যা উপস্থিত সবার মাঝে গভীর অনুভূতির সৃষ্টি করে।
পরবর্তীতে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মহোদয়। এসময় তিনি তাঁর বক্তব্যে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগের তাৎপর্য স্মরণ করেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও তাৎপর্যপূর্ণ ও স্মরণীয়। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের একটি সৌহার্দ্যপূর্ণ ফটোসেশন অনুষ্ঠিত হয়, যা দিনটিকে আরও আনন্দময় ও স্মরণীয় করে তোলে।
মহান ভাষা শহিদদের আত্মত্যাগ চির অম্লান থাকুক—এই প্রত্যাশায় দিবসটির কর্মসূচি সমাপ্ত হয়।
17/02/2026
🔷প্রকৃতির কোলে একদিনের আনন্দ, স্মৃতি থাকবে সারাজীবন — বার্ষিক বনভোজন ২০২৬🔷
গত ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ইং তারিখে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ-এর পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক বনভোজন–২০২৬; অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত লেকশোর জীবতলী আর্মি ক্যাম্প, কাপ্তাই ছিল এ আয়োজনের ভেন্যু।
দিনব্যাপী এ বনভোজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্যে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। বিভিন্ন মজার ও প্রতিযোগিতামূলক খেলাধুলা অনুষ্ঠানকে আরও উপভোগ্য করে তোলে। এছাড়াও র্যাফেল ড্র ও আকর্ষণীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান সবার মাঝে বাড়তি আনন্দ যোগ করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মোঃ শরীফুল ইসলাম, এইসি মহোদয়। তিনি তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যে শিক্ষার্থীদের শৃঙ্খলা, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মনোভাবের প্রশংসা করেন। তিনি পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং বনভোজনের সার্বিক সফল বাস্তবায়নে পিকনিক কমিটির সাথে সম্পৃক্ত সকল শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সর্বোপরি, বার্ষিক বনভোজন–২০২৬ শিক্ষার্থীদের জন্য হয়ে উঠেছিল এক আনন্দময়, স্মরণীয় ও হৃদয়ছোঁয়া অভিজ্ঞতা।
05/02/2026
◾কৃতজ্ঞতায় বিদায় এবং প্রত্যাশায় বরণ - লেকার্সে অনুষ্ঠিত একটি স্মরণীয় দিন ◾
আজ ৫ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠান অডিটোরিয়ামে সুশৃঙ্খল পরিবেশে বিদায়ী অধ্যক্ষ মেজর মহাসিন কবির, পিএসসি, এইসি মহোদয়ের বিদায় সংবর্ধনা এবং নবাগত অধ্যক্ষ মেজর মোঃ শরীফুল ইসলাম, এইসি মহোদয়ের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে উপাধ্যক্ষ, সম্মানিত শিক্ষকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যথাক্রমে দুইজন শিক্ষক মানপত্র পাঠ ও বক্তব্য প্রদান করেন।
বিদায়ী অধ্যক্ষ তার বক্তব্যে শিক্ষার্থীদের ভালো কাজের মাধ্যমে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য আন্তরিক অনুপ্রেরণা প্রদান করেন। অপরদিকে নবাগত অধ্যক্ষ শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলাপূর্ণ জীবন গঠনের প্রতি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের এক আবেগঘন মুহূর্তে বিদায়ী অধ্যক্ষকে নিয়ে স্মৃতি বিজড়িত ভিডিও চিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত সকলের মাঝে এক অনুভূতির আবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানের এক পর্যায়ে নবাগত অধ্যক্ষ বিদায়ী অধ্যক্ষের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। পরিশেষে স্মরণীয় মুহূর্তগুলো ধরে রাখতে ফটোসেশানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
28/01/2026
🌟🏆 ★★ লেকার্সে ৩৪তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ★★ 🏆🌟
34th Inter-house Sports Competition & Prizegiving Ceremony 2026
https://www.youtube.com/