Cyber Support Cell , 7APBn, Sylhet

Cyber Support Cell , 7APBn, Sylhet

Share

We provide all kinds of cyber support.

23/04/2026

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা:
সাম্প্রতিক সময়ে একটি প্রতারক চক্র বিভিন্নজনের হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে তাদের পরিচিতদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। এই চক্রটি সাধারণত ফোন বা মেসেঞ্জারের মাধ্যমে স্ক্রিন শেয়ার করতে বলে, অথবা কোনোভাবে ওটিপি / কোড সংগ্রহ করে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগইন করে নেয়।
মনে রাখবেন — হোয়াটসঅ্যাপ কখনোই কোনো Verification Code বা OTP অন্যকে দিতে বলে না। যদি আপনার ফোনে এমন একটি মেসেজ আসে —“Enter this verification code on your new phone” তাহলে বুঝবেন কেউ আপনার হোয়াটসঅ্যাপ আইডি দখল করার চেষ্টা করছে।
ভুলেও এই কোড কারো সঙ্গে শেয়ার করবেন না। আপনি যদি কোডটি শেয়ার করেন, তাহলে আপনি আর কখনও আপনার হোয়াটসঅ্যাপে লগইন করতে পারবেন না এবং প্রতারক চক্র আপনার পরিচিতদের সঙ্গে প্রতারণা চালাতে পারবে।
নিজের নিরাপত্তার জন্য —
✅ “Two-Step Verification” অন করে রাখুন।
✅ অচেনা ব্যক্তির স্ক্রিন শেয়ার / কল / লিঙ্কে ক্লিক করবেন না।
✅ সন্দেহজনক কোনো কার্যক্রম দেখলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করুন।

প্রয়োজনে Cyber Support Cell, 7 Armed Police Battalion, Sylhet ফেইসবুক পেজের ম্যাসেন্জারে অথবা ওয়াটসআপ নম্বর +8801320191516 নম্বরে যোগাযোগ করুন।

সচেতন হোন, প্রতারণা রুখুন।

Photos from Cyber Support Cell , 7APBn, Sylhet 's post 21/04/2026

৭ এপিবিএন সিলেট-এর উদ্যোগে সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক সভা অনুষ্ঠিত।

অদ্য ২১/০৪/২০২৬ খ্রিঃ তারিখ, সকাল ১০.৩০ ঘটিকায় ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৭ এপিবিএন)-এর মাননীয় অধিনায়ক জনাব এ.আর.এম. আলিফ মহোদয় এর সার্বিক দিক নির্দেশনায় Cyber Support Cell, ৭ এপিবিএন, সিলেট কর্তৃক বিশ্বনাথ সরকারি কলেজ সিলেটের অডিটোরিয়ামে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতি ছিলেন বিশ্বনাথ সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব বনানী চক্রবর্তী , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ এপিবিএন-এর মাননীয় সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব দীপক জ্যোতি খীসা।

অনুষ্ঠানের মূল সেশনটির সঞ্চালনা, পরিচালনা এবং সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন ৭ এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুভাশীষ ধর। তাঁর চমৎকার উপস্থাপনায় পুরো বিষয়টি উপস্থিত সবার কাছে সহজবোধ্য ও আকর্ষণীয় হয়ে ওঠে।

এছাড়াও উপস্থিত ছিলেন ৭ এপিবিএন, এর সাইবার সাপোর্ট সেলের সকল সদস্যবৃন্দ।

উক্ত সভায় অত্র কলেজের সকল বিভাগের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকমন্ডলী অংশগ্রহণ করেন।

সাইবার নিরাপত্তা সচেতনতামূলক সভায় ৭ এপিবিএন, সিলেটের মাননীয় অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব এ.আর.এম. আলিফ মহোদয়ের সুস্পষ্ট দিক নির্দেশনায় সদ্য গঠিত সাইবার সাপোর্ট সেলের কার্যক্রম ও সেবা প্রদানের প্রক্রিয়া তুলে ধরেন অত্র ব্যাটালিয়নের সম্মানিত সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব দীপক জ্যোতি খীসা।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জনাব দীপক জ্যোতি খীসা ৭ এপিবিএন-এর নবগঠিত 'সাইবার সাপোর্ট সেল'-এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। সাধারণ নাগরিকরা যাতে হয়রানি ছাড়াই দ্রুত সাইবার সহায়তা পেতে পারেন, সেই প্রক্রিয়া সম্পর্কে তিনি সম্যক ধারণা দেন।

অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুভাশীষ ধর বর্তমান সময়ের আলোচিত সাইবার অপরাধগুলো নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেন। সাইবার নিরাপত্তা সচেতনতা মূলক তথ্য/পরামর্শ উপস্থাপন এর পাশাপাশি উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের সরাসরি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুভাশীষ ধর ।

সাইবার অপরাধের ধরণ ও ভয়াবহতা ও এর থেকে নিরাপত্তার বিষয়ে শিক্ষার্থীদের সামনে বাস্তব কিছু "কেস স্টাডি" তুলে ধরেন এসআই(নিঃ)/অজিত তালুকদার।

আলোচনাকালে অত্র কলেজের বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রী ও শিক্ষকমণ্ডলী অত্যন্ত আগ্রহ ও আন্তরিকতার সাথে এই সভায় অংশগ্রহণ করেন। ইন্টারনেটে ব্যক্তিগত তথ্য সুরক্ষা, পাসওয়ার্ড সিকিউরিটি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এই উদ্যোগকে তারা সাধুবাদ জানান।

শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সাইবার সচেতনতা বৃদ্ধিতে এই আয়োজন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন মাননীয় অধ্যক্ষ জনাব বনানী চক্রবর্তী। একই সাথে ভবিষ্যতে এপিবিএন এর পক্ষ থেকে এমন জনহিতকর কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।

14/04/2026

Want your business to be the top-listed Government Service in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Lalabazar, South Surma
Sylhet
3100