16/04/2026
পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষার্থী- ২০২৬ এর বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আলোকচিত্র।
১৬/০৪/২০২৬ খ্রিষ্টাব্দ
Pashchim Sadar High School and College is a well-known institution in the Sylhet Sadar Upazilla. It'
This institution is committed to providing great educational leadership services to build up a great nation.
16/04/2026
পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষার্থী- ২০২৬ এর বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আলোকচিত্র।
১৬/০৪/২০২৬ খ্রিষ্টাব্দ
26/03/2026
যথাযোগ্য মর্যাদায় পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।
২৬ শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
21/02/2026
পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।
16/12/2025
পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উদযাপনের আলোকচিত্র।
08/07/2025
পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট সদর, সিলেট এর নব-নির্বাচিত অ্যাডহক কমিটিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হলো।
শিক্ষক, শিক্ষার্থীসহ সবাইকে আপ্যায়নের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা নব-নির্বাচিত সভাপতি জনাব শাহ জামাল নুরুল হুদা সাহেব ও অভিভাবক সদস্য জনাব সেবুল আহমদ সাহেবকে।
নব-নির্বাচিত অ্যাডহক কমিটির #সভাপতি জনাব Dr. Shah Jamal Nurul Huda সাহেবের হাত ধরে এগিয়ে যাক এ প্রতিষ্ঠান।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজের ৬ষ্ট শ্রেণীর মেধাবী শিক্ষার্থী তাসনিয়া তাবাসসুম নওশিন প্রতিষ্ঠানে আসার পথে রোড এক্সিডেন্টে আহত হয়ে দীর্ঘদিন আল-হারামাইন হাসপাতালে লাইফ সাপোর্টে ছিল। লাইফ সাপোর্টে থাকাকালীন অবস্থায়, আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মরহুমার জানাজার নামাজ আজ রাত ১০ ঘটিকায় লালার গাঁও মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হইবে।
আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
31/03/2025
আসসালামু আলাইকুম।
পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজ এর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক 🌙
21/01/2025
পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজ এর প্রাক্তন শিক্ষার্থী লন্ডন প্রবাসী জুনেদ আহমদ, সৌদি আরব প্রবাসী নাইমুল ইসলাম ও তার সহপাঠী দুলাল আহমদ, লায়েক আহমদ, ফাহাদ আহমদ এবং সুমন আহমদ সৌজন্য সাক্ষাতের জন্য প্রতিষ্ঠানে আসে। তোমাদের এই সৌজন্য সাক্ষাৎ আমাদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। তোমাদের উপস্থিতি আমাদের প্রাঙ্গণকে আলোকিত করেছে এবং প্রতিষ্ঠানের প্রতি তোমরা যে ভালোবাসা এবং শ্রদ্ধা রেখেছো, তা আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে।
আমাদের এই প্রতিষ্ঠান তোমাদের মত শিক্ষার্থীদের কৃতিত্বেই আজ গর্বিত। তোমাদের এই সৌজন্য সাক্ষাৎ আমাদের মনোবল বৃদ্ধি করেছে এবং ভবিষ্যতে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা জুগিয়েছে।
তোমাদের আন্তরিক উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ। ভবিষ্যতে এমন আরও অনেক সৌহার্দ্যপূর্ণ মুহূর্তের প্রত্যাশা রইল।
16/12/2024
আজ ১৬ ডিসেম্বর ২০২৪ মহান বিজয় দিবস।
যথাযোগ্য মর্যাদায় পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক দিবসটি উদযাপন করা হয়। বিজয় দিবস উপলক্ষে টি-টোয়েন্টি ক্রিকেট ও ফুটবল ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। বিজয় দিবস উদযাপনের আলোকচিত্র।
05/10/2024
শুভ বিশ্ব শিক্ষক দিবস ২০২৪!
বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উপলক্ষে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সকল শিক্ষকদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। শিক্ষকরা শুধু জ্ঞানের দিশারী নন, তারা আমাদের শিক্ষার্থীদের জীবনে মূল্যবোধ, সৃজনশীলতা, এবং নৈতিকতার বীজ বপন করেন। তাদের কঠোর পরিশ্রম, ধৈর্য এবং উৎসর্গের ফলেই আমাদের শিক্ষার্থীরা জীবনের বিভিন্ন পর্যায়ে সাফল্যের সাথে এগিয়ে যেতে সক্ষম হয়।
এই বিশেষ দিনে, আমরা আমাদের বিদ্যালয়ের প্রতিটি শিক্ষককে শ্রদ্ধা জানাতে চাই। তাদের অবদান শুধুমাত্র আমাদের শিক্ষার্থীদের জীবনে নয়, পুরো সমাজ গঠনে অপরিসীম। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তারা প্রতিদিন নতুন প্রজন্মের মনের আলো জ্বালিয়ে যাচ্ছেন।
বিশ্ব শিক্ষক দিবস ২০২৪-এ আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে, আমরা শিক্ষার মানোন্নয়নে একযোগে কাজ করে যাব এবং আমাদের শিক্ষকদের সহযোগিতায় শিক্ষার্থীদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব।
অক্টোবর ৫, ২০২৪ খ্রিষ্টাব্দ।
| Monday | 09:00 - 16:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Saturday | 10:00 - 16:00 |
| Sunday | 10:00 - 16:00 |