Bangladesh Export Processing Zones Authority - BEPZA

Call Directions Website Contact the organization

Bangladesh Export Processing Zones Authority - BEPZA The Bangladesh Export Processing Zones Authority (BEPZA) is the pioneer investment promotion agency of Bangladesh, operating under the Prime Minister's Office.

Established under the BEPZA Act, 1980, BEPZA formally began its journey on 15 April 1980.

চট্টগ্রাম ইপিজেডের প্যাসিফিক জিন্সের একটি পুরোনো কারখানা ভবনে উৎপাদন বন্ধ, নতুন কারখানা নির্মাণের পরিকল্পনা, অন্যান্য ইউ...
01/11/2026

চট্টগ্রাম ইপিজেডের প্যাসিফিক জিন্সের একটি পুরোনো কারখানা ভবনে উৎপাদন বন্ধ, নতুন কারখানা নির্মাণের পরিকল্পনা, অন্যান্য ইউনিটে কার্যক্রম স্বাভাবিক: গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান বেপজার

চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত প্যাসিফিক জিন্স লিমিটেডের (Pacific Jeans) কারখানা বন্ধ হয়ে ৩৫ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন-সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি পেজে এমন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা প্রকৃত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এ বিষয়ে বেপজা স্পষ্টভাবে জানাচ্ছে, প্যাসিফিক জিন্স গ্রুপের সামগ্রিক কার্যক্রম বন্ধ হয়নি। চট্টগ্রাম ইপিজেডে প্যাসিফিক জিন্স গ্রুপের ৭টি কারখানার সবকটি ইউনিটে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। কেবল কাঠামোগত ঝুঁকি চিহ্নিত হওয়ায় প্যাসিফিক জিন্স লিমিটেডের (ইউনিট-১) একটি পুরোনো কারখানা ভবনে উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রায় ৩৪ বছর পুরোনো এই ভবনটিতে আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিল (RSC) পরিচালিত বিশেষ কাঠামোগত নিরাপত্তা নিরীক্ষা ও পরবর্তী ডিটেইলড ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্টে (DEA) কাঠামোগত ঝুঁকি চিহ্নিত হয়। শ্রমিকদের জীবন ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতিষ্ঠানটি ভবনটিতে উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এটি ব্যবসা গুটিয়ে নেওয়ার উদ্যোগ নয়; বরং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া পদক্ষেপ।
ভবনটিতে কর্মরত ৫,৩৭১ জন শ্রমিক ও কর্মচারীর চাকরি অবসানের প্রক্রিয়া বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ অনুযায়ী গত ৩১ অক্টোবর থেকে পর্যায়ক্রমে শুরু হয়েছে, যা ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। সংশ্লিষ্ট সকলের আইনানুগ ক্ষতিপূরণ, পাওনা ও অন্যান্য প্রাপ্য সুবিধা যথাযথভাবে পরিশোধ করা হচ্ছে।
চাকরি অবসানের প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় নির্দেশনা ও অনুমোদন সাপেক্ষে পুরোনো ভবনটি ভেঙে একই স্থানে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও বহুতলবিশিষ্ট কারখানা নির্মাণ করবে প্যাসিফিক জিন্স। নতুন কারখানাটি চালু হলে সেখানে প্রায় ১০ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি পূর্ববর্তী শ্রমিকদের পুনর্নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে প্যাসিফিক জিন্স কর্তৃপক্ষ।
অতএব, প্যাসিফিক জিন্স গ্রুপের সামগ্রিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া কিংবা ৩৫ হাজার শ্রমিকের কর্মসংস্থান হারানোর বিষয়ে প্রচারিত তথ্য বিভ্রান্তিকর ও ভিত্তিহীন। বেপজা শ্রমিকদের জীবন ও নিরাপত্তা, শ্রম অধিকার সুরক্ষা এবং ইপিজেডে বিনিয়োগবান্ধব শিল্প পরিবেশ বজায় রাখতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সংশ্লিষ্ট সকলকে যাচাইবিহীন তথ্য ও গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছে বেপজা।

29/10/2026

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জনাব বিজন কান্তি সরকার, মুখ্য সচিব জনাব এ বি এম আব্দুস সাত্তারসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ চট্টগ্রাম ও কর্ণফুলী ইপিজেড এবং বেপজা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন। এ সময় তাঁরা শিল্পায়ন, রপ্তানি ও কর্মসংস্থান সৃষ্টিতে বেপজার অবদানের প্রশংসা করেন।

📖 বিস্তারিত দেখুন বিটিভির প্রতিবেদনে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেপজা অর্থনৈতিক অঞ্চল, চট্টগ্রাম ও কর্ণফুলী ইপিজেড পরিদর্শনপ্রধানমন্ত্রী...
28/10/2026

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেপজা অর্থনৈতিক অঞ্চল, চট্টগ্রাম ও কর্ণফুলী ইপিজেড পরিদর্শন

প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী জনাব বিজন কান্তি সরকার এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব এ বি এম আব্দুস সাত্তার আজ চট্টগ্রাম ও কর্ণফুলী ইপিজেড পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বেপজার সদস্য (প্রকৌশল) জনাব আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহসীন হাসান, বিএসপি, পিএসসি, আর্টিলারি এবং চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক জনাব মোঃ শরিফুল ইসলাম তাঁদের বেপজার কার্যক্রম, বিনিয়োগ, রপ্তানি, কর্মসংস্থান, অবকাঠামোগত সুবিধা, শ্রমিক কল্যাণ ও পরিবেশবান্ধব শিল্পায়ন সম্পর্কে অবহিত করেন।
কর্ণফুলী ইপিজেড পরিদর্শনকালে নির্বাহী পরিচালক জনাব মাহবুব আহমেদ সিদ্দিক উল্লেখ করেন, এ বছরই কর্ণফুলী ইপিজেড প্রতিষ্ঠার দুই দশক পূর্ণ হয়েছে। ২০০৬ সালে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে পরিত্যক্ত চট্টগ্রাম স্টিল মিলসকে কর্ণফুলী ইপিজেডে রূপান্তরের সিদ্ধান্তটি যে সুদূরপ্রসারী ছিল, গত দুই দশকে কর্ণফুলী ইপিজেডের অগ্রগতি তারই প্রমাণ বহন করে।
এ সময় অতিথিবৃন্দ চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত মেসার্স প্যাসিফিক জিন্স লিমিটেড (Pacific Jeans) ও মেসার্স তালিসমান পারফরমেন্স লিমিটেড (FCI GROUP) এবং কর্ণফুলী ইপিজেডে অবস্থিত কেনপার্ক বিডি অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেড (Hirdaramani Bangladesh) ও পার্ক বিডি শিল্পকারখানা পরিদর্শন করেন। তাঁরা প্রতিষ্ঠানগুলোর উৎপাদন কার্যক্রম, আধুনিক উৎপাদনব্যবস্থা, কর্মপরিবেশ এবং শ্রমিকদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে অতিথিবৃন্দ বেপজার আওতাধীন শিল্পাঞ্চলসমূহের পরিকল্পিত ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা, রপ্তানিমুখী উৎপাদন কার্যক্রম এবং বিনিয়োগবান্ধব পরিবেশে সন্তোষ প্রকাশ করেন। দেশের রপ্তানি বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি ও পরিকল্পিত শিল্পায়নে বেপজার গুরুত্বপূর্ণ অবদানেরও প্রশংসা করেন।
এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-১ জনাব নুরজাহান খানম এবং পরিচালক-১ জনাব ফাহমিদ ফারহান তাঁদের সঙ্গে ছিলেন।

𝗦𝗲𝗻𝗶𝗼𝗿 𝗚𝗼𝘃𝗲𝗿𝗻𝗺𝗲𝗻𝘁 𝗢𝗳𝗳𝗶𝗰𝗶𝗮𝗹𝘀 𝗩𝗶𝘀𝗶𝘁 𝗕𝗘𝗣𝗭𝗔 𝗘𝗰𝗼𝗻𝗼𝗺𝗶𝗰 𝗭𝗼𝗻𝗲Special Assistant to the Prime Minister Mr. Bijan Kanti Sarker, and...
27/10/2026

𝗦𝗲𝗻𝗶𝗼𝗿 𝗚𝗼𝘃𝗲𝗿𝗻𝗺𝗲𝗻𝘁 𝗢𝗳𝗳𝗶𝗰𝗶𝗮𝗹𝘀 𝗩𝗶𝘀𝗶𝘁 𝗕𝗘𝗣𝗭𝗔 𝗘𝗰𝗼𝗻𝗼𝗺𝗶𝗰 𝗭𝗼𝗻𝗲
Special Assistant to the Prime Minister Mr. Bijan Kanti Sarker, and Principal Secretary to the Prime Minister Mr. A B M Abdus Sattar visited BEPZA Economic Zone in Mirsharai, Chattogram today to observe the zone’s ongoing development and industrial activities.
During the visit, they planted saplings at the BEPZA Zone Office premises and inaugurated a Standard Factory Building. They also visited Vernon & Oliver Furniture Company Ltd., a Chinese-owned enterprise manufacturing spring and foam mattresses, where they observed the production facilities and factory operations.
They expressed satisfaction with the overall development of BEPZA Economic Zone and appreciated the enterprise’s industrial activities. They also commended BEPZA’s continued efforts to facilitate industrialization, attract foreign investment, and generate employment opportunities.
The visit reflects the Government’s continued emphasis on promoting investment, accelerating industrial development, and strengthening Bangladesh’s export-oriented industrial growth.
&Oliver

25/10/2026

বেপজার কর্ণফুলী ইপিজেডে অবস্থিত এমএএস ইনটিমেটস বাংলাদেশ লিমিটেডে প্রতি পাঁচ বছর চাকরি পূর্তিতে কর্মীদের দেওয়া হয় ২২ ক্যারেটের সোনার কয়েন। এ বছর প্রতিষ্ঠানটির ৬৪৩ জন কর্মী পেয়েছেন এই বিশেষ সম্মাননা।

বিস্তারিত দেখুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর প্রতিবেদনে।

🏅 কর্মীর বিশ্বস্ততার স্বীকৃতি, বেস্ট প্র্যাকটিসের অনন্য দৃষ্টান্ত!বেপজার কর্ণফুলী ইপিজেডে অবস্থিত এমএএস ইনটিমেটস বাংলাদে...
24/10/2026

🏅 কর্মীর বিশ্বস্ততার স্বীকৃতি, বেস্ট প্র্যাকটিসের অনন্য দৃষ্টান্ত!

বেপজার কর্ণফুলী ইপিজেডে অবস্থিত এমএএস ইনটিমেটস বাংলাদেশে প্রতি পাঁচ বছর চাকরি পূর্তিতে কর্মীরা পাচ্ছেন ২২ ক্যারেটের সোনার কয়েন!

কর্মীর অভিজ্ঞতা, নিষ্ঠা ও দীর্ঘদিনের অবদানকে মূল্যায়নের এই উদ্যোগ কর্মীবান্ধব শিল্পসম্পর্কের এক অনুকরণীয় দৃষ্টান্ত।

শ্রমিকের কল্যাণ, কর্মীর প্রতি সম্মান এবং শিল্পের টেকসই উন্নয়নে এমন ইতিবাচক চর্চা অন্য প্রতিষ্ঠানগুলোকেও অনুপ্রাণিত করতে পারে।

📖 বিস্তারিত পড়ুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে। লিংক কমেন্টে।

23/10/2026

🌍 বেপজার ইপিজেডে বিনিয়োগে শীর্ষে কোন দেশ? রপ্তানি পণ্যে কতটা বৈচিত্র্য এসেছে?

বিশ্বের ৩৮টি দেশের বিনিয়োগ, ১২৯টি দেশে পণ্য রপ্তানি—বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পায়নে বেপজার ইপিজেডগুলোর অগ্রযাত্রা তুলে ধরেছে প্রথম আলো।

চীনা বিনিয়োগকারীদের অবস্থান, শীর্ষ বিনিয়োগকারী দেশগুলোর চিত্র এবং প্রচলিত পণ্যের বাইরে নতুন নতুন শিল্পপণ্যের সম্ভাবনা জানতে পড়ুন বিস্তারিত প্রতিবেদনটি।

📌 বিস্তারিত জানতে কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করুন।

#বেপজা

23/10/2026

বিশ্ববাজারে বাংলাদেশের তাঁবু, উৎপাদনের কেন্দ্র বেপজাধীন ইপিজেডসমূহ
তাঁবু ও ক্যাম্পিং সরঞ্জাম রপ্তানিতে বিশ্ববাজারে বাংলাদেশের শক্তিশালী অবস্থান গড়ে উঠছে। আর এ শিল্পের উল্লেখযোগ্য উৎপাদনকেন্দ্র হিসেবে ভূমিকা রাখছে বেপজার অধীনে পরিচালিত ইপিজেডসমূহ, যেখানে গড়ে উঠেছে দেশি-বিদেশি বিনিয়োগে পরিচালিত তাঁবু উৎপাদনকারী প্রতিষ্ঠান।
📰 তাঁবু ও আউটডোর পণ্যশিল্পের সম্ভাবনা, উৎপাদন ও রপ্তানি নিয়ে দৈনিক আমার দেশ-এর প্রতিবেদনটি প্রথম কমেন্টে।

21/10/2026

চট্টগ্রামে বেপজা আয়োজিত 'মিট দ্য ইনভেস্টরস’ অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান বেপজাধীন জোনসমূহে কর্মরত সকল শ্রমিককে তাদের নিষ্ঠা ও কর্মদক্ষতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

𝐒𝐁𝐒, 𝐭𝐡𝐞 𝐰𝐨𝐫𝐥𝐝'𝐬 𝐬𝐞𝐜𝐨𝐧𝐝-𝐥𝐚𝐫𝐠𝐞𝐬𝐭 𝐳𝐢𝐩𝐩𝐞𝐫 𝐦𝐚𝐧𝐮𝐟𝐚𝐜𝐭𝐮𝐫𝐞𝐫, 𝐬𝐭𝐚𝐫𝐭𝐬 𝐜𝐨𝐦𝐦𝐞𝐫𝐜𝐢𝐚𝐥  𝐨𝐩𝐞𝐫𝐚𝐭𝐢𝐨𝐧𝐬 𝐚𝐭 𝐁𝐄𝐏𝐙𝐀 𝐄𝐜𝐨𝐧𝐨𝐦𝐢𝐜 𝐙𝐨𝐧𝐞M/s. SBS Zipper...
20/10/2026

𝐒𝐁𝐒, 𝐭𝐡𝐞 𝐰𝐨𝐫𝐥𝐝'𝐬 𝐬𝐞𝐜𝐨𝐧𝐝-𝐥𝐚𝐫𝐠𝐞𝐬𝐭 𝐳𝐢𝐩𝐩𝐞𝐫 𝐦𝐚𝐧𝐮𝐟𝐚𝐜𝐭𝐮𝐫𝐞𝐫, 𝐬𝐭𝐚𝐫𝐭𝐬 𝐜𝐨𝐦𝐦𝐞𝐫𝐜𝐢𝐚𝐥 𝐨𝐩𝐞𝐫𝐚𝐭𝐢𝐨𝐧𝐬 𝐚𝐭 𝐁𝐄𝐏𝐙𝐀 𝐄𝐜𝐨𝐧𝐨𝐦𝐢𝐜 𝐙𝐨𝐧𝐞

M/s. SBS Zipper Bangladesh Co., Ltd. formally started its commercial operations today at BEPZA Economic Zone-01 in Mirsharai, Chattogram, marking another significant milestone in the zone's industrial growth.

This Chinese company is producing premium zippers, zipper components, plastic buttons, and related accessories, backed by an initial investment of US$15.51 Million out of a proposed US$19.97 Million. It currently employs 140 local workers, with plans to scale up to more than 2,000 jobs once operating at full capacity.

This launch reflects the rising confidence of global investors in Bangladesh’s export-oriented industrial ecosystem.

With SBS Zipper starting operations today at BEPZA Economic Zone and YKK- the largest Zipper manufacturer in the world- already at Dhaka EPZ, BEPZA is now home to the world’s top two zipper manufacturers.

Address

House # 19/D, Road # 06, Dhanmondi
Dhaka
1205

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+88029613462

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Export Processing Zones Authority - BEPZA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Export Processing Zones Authority - BEPZA:

Shortcuts

Share