Bangladesh Baseball-Softball Association

Bangladesh Baseball-Softball Association

Share

Bangladesh Baseball-Softball Association (BBSA)
Executive Committee (2025)
President: Md. Several police players have since represented the national team.

Welcome to the official page of the Bangladesh Baseball Softball Association (BBSA)! ⚾️🥎🇧🇩
We are dedicated to promoting and developing baseball and softball in Bangladesh at all levels.
#Baseball #Softball #BBSA #BangladeshSports Afzalur Rahman (Bangladesh)
Vice President: Dr. Anupam Hossain (Bangladesh)
Vice President: Rafique Miah Choudhury – An experienced international coach based i

Photos from Bangladesh Baseball-Softball Association's post 13/05/2026

ঢাকার দুই ইংলিশ মিডিয়াম স্কুলে বেসবল৫ পরিচিতি ও প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত।

বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশন (বিবিএসএ) এর উদ্যোগে আজ ঢাকার দুটি স্বনামধন্য ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠান— Springdale International School এবং The New School Dhaka এ আন্তর্জাতিকভাবে জনপ্রিয় ও দ্রুত বিকাশমান খেলা “বেসবল৫” এর পরিচিতিমূলক কর্মসূচি এবং প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বব্যাপী তরুণ প্রজন্মের মাঝে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা বেসবল৫ হলো বেসবলের আধুনিক, গতিশীল ও সহজ সংস্করণ। অল্প জায়গা, কম সরঞ্জাম এবং স্বল্প সময়ের মধ্যেই এই খেলাটি আয়োজন করা সম্ভব হওয়ায় স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ক্রীড়া কার্যক্রমে এটি অত্যন্ত উপযোগী হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক বেসবল ও সফটবল সংস্থা World Baseball Softball Confederation এর অধীনে বেসবল৫ বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে এবং যুব সমাজের মধ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।
আজ সকাল ৯টায় প্রথম পর্বে Springdale International School এ শিক্ষার্থীদের অংশগ্রহণে বেসবল৫ খেলার উপর একটি থিওরিটিক্যাল ক্লাস অনুষ্ঠিত হয়। সেখানে খেলার নিয়ম-কানুন, কৌশল, আন্তর্জাতিক অঙ্গনে এর গুরুত্ব এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
পরবর্তীতে সকাল ১১টায় The New School Dhaka এ শিক্ষার্থীদের জন্য তাত্ত্বিক ক্লাসের পাশাপাশি বনানী মাঠে চারটি দলের অংশগ্রহণে বেসবল৫ প্রদর্শনী ম্যাচ আয়োজন করা হয়। প্রাণবন্ত ও প্রতিযোগিতাপূর্ণ এই প্রদর্শনী ম্যাচ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করে।
অনুষ্ঠানেদউপস্থিত ছিলেন বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, হেড অব Springdale International School মিস্টার জুনায়েদ রব্বানী, The New School Dhaka এর প্রিন্সিপাল ডঃ সবুজ আহমেদ, বিবিএসএ’র কোচ ও সংগঠক আজম আলি খান, কোচ মোঃ আলী ইমাম এবং গেম টিচার মোঃ নাঈমুল হক।
আগামী নভেম্বর মাসে দেশের স্কুল পর্যায়ে একটি বৃহৎ “ইন্টার স্কুল বেসবল৫ চ্যাম্পিয়নশিপ” আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে রাজধানী ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন স্কুলে ধারাবাহিকভাবে বেসবল৫ পরিচিতি কার্যক্রম ও প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করা হবে, যা আগামী নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। বিবিএসএ আশা প্রকাশ করেছে, এই উদ্যোগের মাধ্যমে দেশের স্কুল পর্যায়ে বেসবলের একটি শক্তিশালী ভিত্তি ও দীর্ঘমেয়াদি খেলোয়াড় পাইপলাইন তৈরি হবে। পাশাপাশি বয়সভিত্তিক দক্ষ খেলোয়াড় গড়ে তুলে ভবিষ্যতে জাতীয় দলের জন্য যোগ্য ও আন্তর্জাতিকমানের খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে।

10/05/2026

⚾🌍 Happy World Baseball-Softball Day 🌍🥎
10th May 2026
On the occasion of World Baseball Softball Day, the Bangladesh Baseball-Softball Association (BBSA) proudly extends heartfelt greetings and best wishes to all players, coaches, officials, clubs, supporters, and sports lovers around the world.
Let us continue working together to build a stronger future for baseball and softball worldwide.
“One World • One Passion • Baseball & Softball”

With best regards,
Bangladesh Baseball-Softball Association (BBSA)

07/05/2026

Bangladesh Baseball & Softball Association (BBSA) proudly announces the:
🏆 9th National Men’s Baseball Championship–2026 🏆
📅 Date: 18–20 June 2026
📍 Venue: Police Staff College Field, Mirpur, Dhaka.
baseballsoftball.org.bd

Photos from Bangladesh Baseball-Softball Association's post 02/05/2026

আজ সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বেসবল সফটবল অ্যাসোসিয়েশন (BBSA) এর সভাপতি জনাব মোঃ আফজালুর রহমান মহোদয়ের অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
সভাপতিত্ব করবেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক এবং সেক্রেটারি মোঃ মাহবুব উল আলম , সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
এই মহতী আয়োজনের মাধ্যমে দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তার জন্য বাংলাদেশ বেসবল সফটবল অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।
ক্রীড়া খাতের উন্নয়নই পারে একটি সুস্থ, মেধাবী ও কর্মক্ষম জাতি গড়ে তুলতে এই বিশ্বাস থেকেই আমরা একসাথে এগিয়ে যেতে চাই।
বাংলাদেশে বেসবল ও সফটবলের উন্নয়ন এবং তরুণদের আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে BBSA প্রতিশ্রুতিবদ্ধ।

21/04/2026

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, দেশের ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব, আমাদের অতি প্রিয় ও শ্রদ্ধেয় সৈয়দ মহিউদ্দিন স্যার পরলোকগমন করেছেন।
তিনি ছিলেন বাংলাদেশের বক্সিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক , জাতীয় দলের কোচ,এবং নিবেদিত ক্রীড়া সংগঠক।
তাছাড়া, বাংলাদেশ বেসবল অঙ্গনের সূচনা লগ্নের একজন নিবেদিতপ্রাণ সংগঠক। তাঁর দূরদৃষ্টি, অক্লান্ত পরিশ্রম এবং নিঃস্বার্থ অবদানের মাধ্যমেই দেশে বেসবল খেলার ভিত্তি সুদৃঢ় হয়েছে। ক্রীড়ার উন্নয়ন ও বিস্তারে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।
সৈয়দ মহিউদ্দিন স্যার তাঁর জীবন উৎসর্গ করেছিলেন খেলাধুলার বিকাশে। তিনি শুধু একজন সংগঠকই ছিলেন না, বরং অসংখ্য ক্রীড়াবিদের পথপ্রদর্শক, অভিভাবক ও অনুপ্রেরণার উৎস ছিলেন। তাঁর আদর্শ, সততা ও নিষ্ঠা ভবিষ্যৎ প্রজন্মকে ক্রীড়াঙ্গনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
বাংলাদেশ বেসবল ও সফটবল অ্যাসোসিয়েশন (বিবিএসএ) তাঁর এই অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।
আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।
শোক প্রেরক–
স্বাক্ষরিতঃ
তালহা জুবায়ের
সাধারণ সম্পাদক

10/04/2026

The Bangladesh Baseball-Softball Association (BBSA) congratulates Md. Ali Imam Hossain on successfully completing the Baseball5 Coaches Clinic 2026 in HK, China.
We wish him continued success and look forward to his contributions to the development of Baseball5 in Bangladesh.

Photos from Bangladesh Baseball-Softball Association's post 07/04/2026

জাতীয় আন্তর্জাতিক বেসবল ক্রীড়া দিবস বেসবল৫ প্রীতি ম্যাচ।

Photos from Bangladesh Baseball-Softball Association's post 06/04/2026

প্রেস বিজ্ঞপ্তি
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত।

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বাংলাদেশ বেসবল ও সফটবল এসোসিয়েশন (বিবিএসএ) এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ আয়োজন করা হয়।
জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে দেশের সকল ফেডারেশন ও এসোসিয়েশনের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। উক্ত র‍্যালিতে বিবিএসএ’র পুরুষ ও নারী খেলোয়াড়সহ কর্মকর্তা বৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক এর নেতৃত্বে র‍্যালিটি ওসমানী উদ্যান থেকে শুরু হয়ে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে এসে সমাপ্ত হয়। র‍্যালিটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত, যেখানে ক্রীড়াঙ্গনের বিভিন্ন সংস্থার অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।
র‍্যালি শেষে বিবিএসএ’র ব্যবস্থাপনায় ঢাকার পল্টন মাঠে একটি আকর্ষণীয় বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিএসএ’র সম্মানিত সভাপতি জনাব মোঃ আফজালুর রহমান।
প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে বিবিএসএ রেড দল ২-০ স্কোরে গ্রিন দলকে পরাজিত করে বিজয় অর্জন করে। খেলাটি অত্যন্ত সুশৃঙ্খল ও জাঁকজমকপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, যা উপস্থিত দর্শক ও ক্রীড়ানুরাগীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিবিএসএ’র সাধারণ সম্পাদক জনাব তালহা জুবায়েরসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা এবং ম্যাচ অফিসিয়ালবৃন্দ।
বিবিএসএ আশা প্রকাশ করে যে, এ ধরনের আয়োজন দেশের ক্রীড়া উন্নয়ন এবং বেসবল ও সফটবলের পাশাপাশি বেসবল৫ এর জনপ্রিয়তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বাক্ষরিতঃ-
তালহা জুবায়ের
সাধারণ সম্পাদক
০১৯৮৮১৫০৩৭০
Email: [email protected]
https://baseballsoftball.org.bd/

30/03/2026

বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রকে পেশাভিত্তিক, স্বচ্ছ ও উন্নত করার লক্ষ্যে
মাননীয় প্রধানমন্ত্রী Tarique Rahman তারেক রহমান-এর যুগান্তকারী উদ্যোগকে
বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশন (BBSA) আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছে।
মূল প্রতিপাদ্য:
⚾ খেলা হবে পেশা;
⚾ ক্রীড়াবিদদের জন্য ভাতা;
⚾ রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন;

এই মহৎ উদ্যোগে সহযোগিতার জন্য
মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী Aminul Haque আমিনুল হক-কে জানাই আন্তরিক ধন্যবাদ।
🤝 আসুন, গড়ে তুলি বিশ্বমানের ক্রীড়া বাংলাদেশ।

Talha Yubaer Kazi Md Fazlul Karim Afzal Rahman Anupam Hossain

26/03/2026

“Happy Independence & National Day of Bangladesh.
On behalf of the Bangladesh Baseball-Softball Association (BBSA), we honor the sacrifices of our heroes and celebrate the spirit of freedom, unity, and pride. 🇧🇩”

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


239 MOULANA VASHANI STADIUM
Dhaka
1000