District Agriculture Office, Cachar

District Agriculture Office, Cachar

Share

Offical Page of District Agricultural Officer, Cachar - Department of Agriculture, Assam

Photos from District Agriculture Office, Cachar's post 13/03/2026

Today Hon'ble Prime Minister Shri Narendra Modi transferred the 22nd installment of the 'Pradhan Mantri Kisan Samman Nidhi' (PM-KISAN) to the eligible beneficiary farmers through a live webcast. In sync with the event, a live broadcast was also organized at various locations of Cachar District with the farmars in presence of officials and staff. Notably, a total of 69068 eligible beneficiaries from Cachar District received the 22nd installment of the 'Pradhan Mantri Kisan Samman Nidhi' (PM-KISAN)

মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ গুয়াহাটির জ্যোতি - বিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দির থেকে সরাসরি ব্যাংক স্থানান্তরের মাধ্যমে কৃষকদের 'প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি' (PM-KISAN) এর ২২তম কিস্তি হস্তান্তর করেছেন। অনুষ্ঠানের সাথে সামঞ্জস্য রেখে, আধিকারিক এবং কর্মীদের উপস্থিতিতে কৃষকদের সাথে কাছাড় জেলার বিভিন্ন স্থানে একটি সরাসরি সম্প্রচার অনুষ্ঠিত করা হয়েছিল। উল্লেখযোগ্যভাবে, কাছাড় জেলার মোট ৬৯০৬৮ জন কৃষকরা 'প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি' (PM-KISAN) এর ২২তম কিস্তি পেয়েছেন।

Photos from District Agriculture Office, Cachar's post 13/03/2026


Photos from District Agriculture Office, Cachar's post 12/03/2026

The two-day Kisan Mela organized by the Agriculture Department and Agricultural Technology Management Agency concluded on March 12, 2026. The closing ceremony was attended by District Agricultural Officer Dr. Rahul Chakraborty, Senior Scientist and Head of Krishi Vigyan Kendra Suresh Biswas, Subject Matter Specialist Dr. Himanshu Mishra, AGP Working President Moniton Singha, Officers from Animal Husbandry and Fisheries and other agricultural officials and staff. The event saw participation from various government departments, Krishi Vigyan Kendra, agribusiness companies, agricultural farms, farmer producer companies, agricultural entrepreneurs, and sellers of agricultural equipment, technology, and machinery. The event also featured farmer-scientist interaction sessions on both days with participation from scientists and experts in agriculture, fisheries and animal husbandry. Prizes were distributed for competitions on agricultural products such as cabbage and cauliflower etc. Progressive farmers were also honored on the first day. The stalls at the mela were given felicitation by the department and Agricultural Technology Management Agency. A quiz competition was held on the second day, followed by a cultural program in the evening. The event saw significant sales of agricultural products, fresh vegetables, and other items. The department expressed gratitude to students, schools, colleges, and the general public for their participation.The closing ceremony concluded with a vote of thanks by Departmental Sub-Divisional Agricultural Officer Jainal Abdin and was smoothly orated and anchored by Biplab Biswas.

কৃষি বিভাগ ও কৃষি প্রযুক্তি ব্যাবস্থাপনা সংস্থা আয়োজিত দ্বী-দিবসীয় কিষান মেলার সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার, উপস্থিত ছিলেন জেলা কৃষি আধিকারিক ড. রাহুল চক্রবর্তী কৃষি বিজ্ঞান কেন্দ্রের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক ও প্রধান সুরেশ বিশ্বাস, বিষয়বস্তু বিশেষজ্ঞ ড. হিমাংশু মিশ্র এজিপি কার্যকারী সভাপতি মনিতন সিংহ, জেলা পশুপালন, মৎস্য আধিকারিক, সহ অন্যান্য কৃষি বিভাগীয় আধিকারিক এবং কর্মীরা। অনুষ্ঠিত হওয়া এই মেলায় এবার অনেকটি সরকারি বিভাগ, কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি ব্যবসায়ী সংস্থা, কৃষি খামার, কৃষক উৎপাদনকারী কোম্পানি, কৃষি উদ্যোক্তা, বেশকটি কৃষি সামগ্রী-প্রযুক্তি ও মেশিন বিক্রেতারা অংশগ্রহণ করেছিলেন। মেলার দুদিনই ছিল কৃষক-বিজ্ঞানী মতবিনিময় সভা, এতে অংশ নিয়েছেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের বৈজ্ঞানিক সহ মৎস, পশুপালন ও কৃষি বিশেষজ্ঞরা। কিষান মেলায় হওয়া বাঁধাকপি, ফুলকপি ইত্যাদি কৃষি উৎপাদনের উপর প্রতিযোগিতার পুরষ্কারও সমাপ্তি অনুষ্ঠানে বিতরণ করা হয়। সাথে প্রথম দিন কৃষকদের প্রদান করা হয় প্রগতিশীল কৃষক সম্মাননা। মেলার স্টল গুলোকেও বিভাগ ও কৃষি প্রযুক্তি ব্যাবস্থাপনা সংস্থা মারফত সম্মাননা প্রদান করা হয়। মেলায় দ্বিতীয় দিন ছিল ক্যুইজ প্রতিযোগিতাও, সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার দুদিনই প্রচুর কৃষি সামগ্রী, তাজা শাক-সব্জি সরাসরি বিক্রি করা হয়। মেলায় বিভিন্ন ছাত্রছাত্রী মহাবিদ্যালয়, স্কুল এবং সর্বসাধারন জনগণরা এগিয়ে এসে অংশগ্রহন করায় কৃতজ্ঞতা জানানো হয় বিভাগীয় তরফে। দ্বিতীয় দিনের অনুষ্ঠানের শেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন বিভাগীয় মহকুমা কৃষি আধিকারিক জয়নাল আবেদিন ও সুচারুরূপে সঞ্চালনা করেন বিপ্লব বিশ্বাস।

Photos 12/03/2026
Photos from District Agriculture Office, Cachar's post 11/03/2026

On Wednesday, 2 days Kisan Mela organised by Department of Agriculture Cachar and the Agricultural Technology Management Agency (ATMA) was inaugurated. The event was attended by Shri. Debashish Chakraborty Retd. Joint Secretary GoA, Dr. Rahul Chakraborty, District Agricultural Officer, Cachar, Joynal Abdin SDAO the programme was also attended by District Krishak Morcha President Subrata Chakraborty, Vice President Animesh Dey, General Secretaries Anshuman Das, Mrinal Dutta, Secretary Rajib Deb, District Prabhari Amitabh Dey, District AGP Working President Moniton Singha along with Dr. Suresh Ch Biswas Sr. Scientist & Head KVK , Dr. Himanshu Mishra - SMS of Krishi Vigyan Kendra, Cachar, DDM Nabard, District Fishery Development Officer, District Veterinary Officer, Agricultural Development Officers Shri. Sagnik Nath, Jojob Longmailai, Dibya Jyoti Saikia, Khanjan Das. The fair was organised at the Soil Testing Laboratory premises near Sadarghat, Silchar. Various Government departments along with Krishi Vigyan Kendra, Agribusiness organizations, agricultural farms, farmer producer companies, agri-entrepreneurs and suppliers of agricultural equipment, technology & machineries participated in the event. On both days 11th & 12th March, farmer-scientist interaction & sessions will be held. With participation from agricultural scientists from Krishi Vigyan Kendras as well as expert cm officals from fisheries, animal husbandry and agriculture. The fair also included direct sales of agricultural products, fresh vegetables and naturally grown produces. The Kisan Mela also featured a agri production competition. Additionally, there were progressive farmer felicitation programs, quizzes and the evening will be filled with cultural performances.It is noteworthy that on the first day of the event the inaugural song was performed by the music artist of the region, Meghraj Chakraborty and the entire program was smoothly orated and anchored by Biplab Biswas.

বুধবার কৃষি বিভাগ ও কৃষি প্রযুক্তি ব্যাবস্থাপনা সংস্থা আয়োজিত দ্বীদিবসীয় কিষান মেলার উদ্বোধন করা হয় বিভাগের সদরঘাটস্তিত মৃত্তিকা পরীক্ষাগার প্রাঙ্গণে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব দেবাশিস চক্রবর্তী, কাছাড় জেলা কৃষি আধিকারিক ড. রাহুল চক্রবর্তী, বিভাগীয় মহকুমা কৃষি আধিকারিক জয়নাল আবদিন, কৃষি বিজ্ঞান কেন্দ্র কাছাড়ের জ্যেষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ড. সুরেশ চন্দ্র বিশ্বাস, বিষয়বস্তু বিশেষজ্ঞ ড. হিমাংশু মিশ্র এরই সঙ্গে অংশগ্রহণ করেন জেলা কৃষক মোর্চা সভাপতি সুব্রত চক্রবর্তী, সহ-সভাপতি অনিমেষ দে, সাধারণ সম্পাদক অংশুমান দাস এবং মৃণাল দত্ত, সম্পাদক রাজীব দেব, জেলা প্রভারী অমিতাভ দে, অসম গণ পরিষদ কার্যকারী সভাপতি মনিতন সিং, ডিডিএম নবার্ড, কৃষি উন্নয়ন আধিকারিক সাগ্নিক নাথ, জোজব লংমাইলাই, দিব্য জ্যোতি শইকিয়া, খঞ্জন দাস প্রমুখ। এদিন মেলায় কৃষি বিভাগের অবসরপ্রাপ্ত কর্মীরাও অংশ নেন ছিলেন শ্রী সুব্রত ভট্টাচার্য, অসীম দেব সহ অন্যান্য কৃষি আধিকারিক-কর্মীরা। উদ্বোধনী অনুষ্ঠানে কিষাণ মেলার উদ্দেশ্য ব্যাখ্যা করে স্বাগত ভাষণ রাখেন জেলা কৃষি আধিকারিক ড. রাহুল চক্রবর্তী তিনি বলেন কৃষক এবং কৃষিকর্ম সমাজের সম্মানীয় তথা উচ্চস্তরীয় কর্ম। এই মেলা মারফৎ কৃষকরা একমঞ্চে এসে নব প্রযুক্তি সহ প্রকল্প বাস্তবায়ন নিয়ে বিশদ ভাবে আলোচনা করতে পারবেন, সাথে সৃষ্টি হবে ক্রেতা বিক্রেতাদের মধ্যে সমন্বয়। দেবাশীষ চক্রবর্তী বলেন কৃষকদের কল্যাণার্থে সরকার বিভিন্ন প্রকল্প কার্যসূচি হাতে নিয়েছে, বর্ধিত নূন্যতম সমর্থন মুল্য প্রদান সহ দ্রুত সরকারি প্রকল্প রূপায়ণের মাধ্যমে কৃষির উপরে উৎসাহ ও উন্নত কৃষিজাত সামগ্রীর উৎপাদন বহুলভাবে বৃদ্ধি পেয়েছে। অন্যান্য বক্তারাও মেলার উদ্দেশ্য নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। শিলচরের সদরঘাট মৃত্তিকা পরীক্ষাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়া এই মেলায় বিভিন্ন সরকারি বিভাগ, কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি ব্যবসায়ী সংস্থা, কৃষি খামার, কৃষক উৎপাদনকারী কোম্পানি, কৃষি উদ্যোক্তা, কৃষি সামগ্রী-প্রযুক্তি ও মেশিন বিক্রেতারা অংশ নিয়েছেন। ১১ই ও ১২ই মার্চ দুদিনই থাকবে কৃষক-বিজ্ঞানী মতবিনিময় সভা, এতে অংশ নেবেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের বৈজ্ঞানিক সহ মৎস, পশুপালন ও অন্যান্য বিশেষজ্ঞরা। মেলায় কৃষি উৎপাদনের উপর প্রতিযোগিতাও আয়োজন করা হয়েছে। সাথে থাকছে প্রগতিশীল কৃষক সম্মাননা, ক্যুইজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা প্রাঙ্গণে রয়েছে কৃষি সামগ্রী, তাজা শাক-সব্জির সরাসরি বিক্রির ব্যবস্থা, আছে প্রাকৃতিক পদ্ধতিতে ফলানো শাকসব্জিও। মেলার দুদিনই ছাত্রছাত্রী-সর্বসাধারন জনগণরা বহুল ভাবে এগিয়ে এসে অংশগ্রহন করার আহবান করা হয়েছে বিভাগীয় তরফে। উল্লেখ্য, প্রথমদিনে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন উদীয়মান সঙ্গীতশিল্পী মেঘরাজ চক্রবর্তী, গোটা অনুষ্ঠান সুচারু রূপে সঞ্চালনা করেন এতদঞ্চলের প্রখ্যাত বাচিক শিল্পী বিপ্লব বিশ্বাস

Photos from District Agriculture Office, Cachar's post 11/03/2026

10/03/2026

Honoring our , 22nd Instalment of will be released on 13th March 2026.

Photos from District Agriculture Office, Cachar's post 10/03/2026

Snapshots from ongoing various Field Day Programme under NMEO-OS at different locations of Cachar District

কাছাড় জেলার বিভিন্ন স্থানে NMEO-OS এর অধীনে বিভিন্ন ফিল্ড ডে প্রোগ্রামের কিছু আলোক চিত্র ।

Photos from District Agriculture Office, Cachar's post 10/03/2026

১১ ও ১২ মার্চ কৃষি বিভাগ ও কৃষি প্রযুক্তি ব্যাবস্থাপনা সংস্থা আয়োজিত দ্বীদিবসীয় কিষান মেলার আয়োজন করা হয়েছে বিভাগের সদরঘাটস্তিত মৃত্তিকা পরীক্ষাগার প্রাঙ্গণে। আয়োজিত কিষাণ মেলার মাধ্যমে কৃষি বিজ্ঞান কেন্দ্র, বিশ্ববিদ্যালয়, মৎস্য, পশুপালন ইত্যাদি বিভিন্ন সরকারি বিভাগ একসঙ্গে এসে কৃষি সম্প্রসারন ও উন্নয়নের স্বার্থে আলোচনা করেন, সাথে এই মেলা মারফৎ জেলার প্রগতিশীল কৃষকরা একইমঞ্চে এসে নতুন নতুন প্রযুক্তি সহ প্রকল্প বাস্তবায়ন নিয়ে বিশদ ভাবে আলোচনা করতে পারবন, সৃষ্টি হবে ক্রেতা বিক্রেতাদের মধ্যে সমন্বয়। অনুষ্ঠিত হওয়া এই মেলায় সরকারি বিভাগ, কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি ব্যবসায়ী সংস্থা, কৃষি খামার, কৃষক উৎপাদনকারী কোম্পানি, কৃষি উদ্যোক্তা, কৃষি সামগ্রী-প্রযুক্তি ও মেশিন বিক্রেতারা অংশ নেবেন। ১১ ও ১২ মার্চ দু'দিন মিলিয়ে থাকবে কৃষক-বিজ্ঞানী মতবিনিময় সভা।অংশ নেবেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের বৈজ্ঞানিক সহ মৎস, পশুপালন ও কৃষি বিশেষজ্ঞরা। কিষান মেলায় বিভিন্ন প্রতিযোগিতাও আয়োজন করা হয়েছে, থাকছে প্রগতিশীল কৃষক সম্মাননা, ক্যুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রয়েছে কৃষি সামগ্রী, তাজা শাক-সব্জির সরাসরি বিক্রির ব্যবস্থা। মেলার দুদিনই ছাত্রছাত্রী এবং জেলার সর্বসাধারন জনগণরা বহুল ভাবে এগিয়ে এসে অংশগ্রহন করার জন্যে আহবান করা হয়েছে জেলা কৃষি আধিকারিক বিভাগ তরফে।

A two-day Kisan Mela is being organized on March 11 and 12 by the Agriculture Department and the Agricultural Technology Management Agency at the Soil Testing Laboratory premises in Sadarghat. The event aims to bring together various government departments, including the Krishi Vigyan Kendra, universities, fisheries, and animal husbandry, to discuss agricultural extension and development. The mela will provide a platform for progressive farmers to share their experiences and discuss new technologies and project implementation. It will also facilitate interaction between buyers and sellers.

The event will feature participation from government departments, Krishi Vigyan Kendra, agribusiness companies, agricultural farms, farmer producer companies, agricultural entrepreneurs, and sellers of agricultural equipment and technology. A farmer-scientist interaction session will also be held, with participation from scientists and experts in agriculture, fisheries, and animal husbandry.

The mela will also include various competitions, awards for progressive farmers, quizzes, and cultural events. There will be stalls selling agricultural products, fresh vegetables, and other items. The District Agriculture Office has invited students, farmers and the general public to participate in the event.

Want your business to be the top-listed Government Service in Silchar?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Silchar
788001