Global Visa Consultancy

Global Visa Consultancy We process European Schengen & Non-Schengen Visas, New Zealand, Canada, Singapore, and Vietnam Visas. Visit our office to get more information.
(2)

Work, Student & Visit Visa support with simple guidance and proper documentation. Get free consultation.

21/09/2026

আলহামদুলিল্লাহ মলদোভার ৭ টা ইভিসা এপ্রুভ হয়েছে, আরো ২০ টা ফাইল এপ্রোভাল হওয়ার অপেক্ষায়,

আনরা আবারো নতুন করে মলদোভার ফাইল নেয়া শুরু করছি।

মিথ্যের কারখানায় সত্যকে বাচিয়ে রাখা খুব কঠিন। ,
05/09/2026

মিথ্যের কারখানায় সত্যকে বাচিয়ে রাখা খুব কঠিন।

,

পাসপোর্ট টা আলমারিতে ফেলে না রেখে, ইউরোপের নন শেনজেন বা কোরিয়ায় চলে যান।সার্বিয়া, বেলারুশে এখন ভিসা হচ্ছে দ্রুত। আজই ফাই...
24/08/2026

পাসপোর্ট টা আলমারিতে ফেলে না রেখে, ইউরোপের নন শেনজেন বা কোরিয়ায় চলে যান।
সার্বিয়া, বেলারুশে এখন ভিসা হচ্ছে দ্রুত।
আজই ফাইল জমা দিন, বাকী কাজ আমাদের।

লোভ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে?দিন দিন আমাদের মানসিকতা যেন শুধু নিচের দিকেই যাচ্ছে।একজন লোক ইতালি নাকি কোথা থেকে ভিডিও লাই...
24/08/2026

লোভ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে?

দিন দিন আমাদের মানসিকতা যেন শুধু নিচের দিকেই যাচ্ছে।
একজন লোক ইতালি নাকি কোথা থেকে ভিডিও লাইভ করছে প্রতিনিয়ত। তার কথা শুনলেই মনে হয়, হয়তো ইলিগ্যালভাবে ইতালিতে গেছে। এখন সে নিয়মিত মানুষকে অ্যাপ্রোচ করছে। আর হাজার হাজার মানুষ কমেন্ট করছে - পাসপোর্ট জমা দেওয়ার জন্য। তার ফলোয়ার দেখলে আপনি অবাক হয়ে যাবেন।

লোকটাকে দেখলেই মনে হচ্ছে প্রতারক। তার কোনো ঠিকানা নেই, অফিস নেই, কোনো দৃশ্যমান অস্তিত্ব নেই। অথচ সে নাকি নিজের পকেটের টাকা খরচ করে অন্য মানুষকে ইতালির ভিসা করে দিবে।

সে যদি সত্যিই মানুষকে ভিসা করে দিতে পারে, তাহলে নিশ্চয়ই তার কাজের কোনো প্রমাণ, বৈধ প্রসেস বা বিশ্বাসযোগ্য তথ্য দেখাতে পারত। এভাবে শুধু ভিডিও করে মানুষকে আশ্বাস দেওয়ার কথা নয়।

তারপরও মানুষ কেন এসবের পেছনে ছুটছে?
লোভ, দ্রুত ইউরোপ যাওয়ার ইচ্ছা আর সহজ সমাধানের আশাই মানুষকে বারবার একই জায়গায় নিয়ে যাচ্ছে। তাদের কথার পাল্লায় পরে আজ হাজার হাজার মানুষ ইলিগেল ওয়েতে ইতালি যাওয়ার নামে দালালের হাতে পরছে, অনেকে বাড়ীঘর বিক্রি করে তাদেরকে টাকা দিচ্ছে, বিনিময়ে আবার রিটার্ন। অনেকের জীবন বিপন্ন হচ্ছে।

সবাইকে শুধু একটাই কথা বলবো- সাবধান থাকবেন। টাকা বা পাসপোর্ট দেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন।

প্রতারক সবসময় সময় আপনার পাশেই থাকে।

21/08/2026
৪র্থ দিনের শিখন, শিখে রাখুন কাজে দিবে।
21/08/2026

৪র্থ দিনের শিখন, শিখে রাখুন কাজে দিবে।

কিছু মানুষ সত্যিই ইউরোপে যাওয়ার জন্য নক দেয় আর কিছু নক দেয় আজাইরা গেজাইতে।সবি বুঝি তাও ধৈর্য ধরে উত্তর দেই।
19/08/2026

কিছু মানুষ সত্যিই ইউরোপে যাওয়ার জন্য নক দেয় আর কিছু নক দেয় আজাইরা গেজাইতে।
সবি বুঝি তাও ধৈর্য ধরে উত্তর দেই।

18/08/2026

অবস্থাটা কোথায় গিয়ে পৌঁছেছে, একটা ধারণা দিই।

আজকে সারাদিনে কমপক্ষে ১০ জনের সাথে ইউরোপের ভিসা নিয়ে কথা বললাম। সংখ্যাটা হয়তো আরও একটু বেশি হবে।

কথার শুরুতে প্রত্যেকেরই সুন্দর সুন্দর প্রশ্ন- বেতন কত, কত দিনে ফ্লাইট, কাজের ধরন কী, কোম্পানির ফ্যাসিলিটি কী, এই-সেই।

তারপরই শুরু হয় তাদের ইউরোপের ভিসা নিয়ে হতাশার গল্প।

কে কতদিন ধরে চেষ্টা করছে, কে কীভাবে কী বলে প্রতারণা করেছে, কত টাকা মেরে দিয়েছে, কত সময় নষ্ট হয়েছে- আরও কত কী!

তারপর আসি খরচের কথায়।

যখনই খরচের কথা বলি, কারও কোনো সমস্যা নেই। সবাই রাজি, যত খরচই হোক। কিন্তু সমস্যা একটাই টাকা দেবে ভিসার পরে, ফ্লাইটের পরে।

এমনকি অনেকে এই আশায় বসে আছে, কেউ যদি ভিসা হওয়ার পর, এমনকি ওই দেশে পৌঁছানোর পর টাকা নেয়। যেটাকে অনেকে বলে
রিচ পেমেন্ট।

কারণ একটাই-অনেকেই প্রতারণার শিকার হয়েছে। এখন আর কাউকে বিশ্বাস করে ভিসার খরচ জমা দিয়ে ভিসা করাতে রাজি নয়। কিন্তু আমার কথা হচ্ছে এই রিচ পেমেন্ট তো আরেকটা স্কেম। তারপর ও মানুষ কেনো এই জাতীয় স্কেমে পড়তে চায়? এটা তো অনেকটা জেনেশুনে আগুনে ঝাপ দেয়ার মতো।

কথা হচ্ছে, যারা এই ধরনের অফার দিচ্ছে, তারা আসলে কোনো রিয়েল এজেন্সি নাকি শুধু নাম আছে, ঠিকানা আছে - এজেন্সি নেই?

তারা কি বুঝতে পারছে, তারা যে পরিবেশটা কীভাবে কলুষিত করছে?

মানুষের বিশ্বাস নিয়ে প্রতারণা করছে। একজনকে কোনো রকমে ফ্লাইট করে পৌঁছে দিতে পারলেও অধিকাংশই কোনো না কোনো এয়ারপোর্টে ধরা খেয়ে ফেরত আসছে।

একটা সময় রোমানিয়াতে খুব সহজেই ভিসা পাওয়া যেত। আর এখনকার চিত্র সবারই জানা।

কিছুদিন পর দেখবেন, সার্বিয়া-বেলারুশের ক্ষেত্রেও একই অবস্থা হচ্ছে - ভিসা পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। ইমিগ্রেশন আরও হার্ড করে দিচ্ছে। তখন কী করবে তারা?

আর আমরা বসে বসে এই চিত্রগুলো দেখি। চিন্তা করি, ভবিষ্যতে হয়তো আমাদেরকেও উগান্ডার ভিসা দেবে না!

তবে এটাও সত্যি, অনেকেই রিয়েলি লিগ্যাল ওয়েতে ভিসা করছে, ওয়ার্ক পারমিট নিচ্ছে এবং ফ্লাইট দিচ্ছে। তাদের পেমেন্টও অনেক হাই।

আসলে মাঝামাঝি বলতে আমাদের মাঝে কিছুই নেই।

মানুষ আসলে কোথায় যাবে?

রিজনেবল কস্টে যারা লিগ্যালভাবে ভিসা দেয়, তারাই আসলে লম্বা সময় ধরে কাজ করতে পারে। বাকিরা শুধু মার্কেটে আসে, কিছুদিন কাজ করে, তারপর চলে যায়।

শেষ পর্যন্ত টিকে থাকে তারাই, যারা মানুষের বিশ্বাসকে ব্যবসার সবচেয়ে বড় সম্পদ হিসেবে দেখে।

Daily Learning – Day 3- Romanian Langiage, যারা মলদোভায় যাবেন তাদের জন্য,আজ শিখুন পরিবার, বন্ধু ও পরিচিত মানুষদের নিয়ে প...
18/08/2026

Daily Learning – Day 3- Romanian Langiage,
যারা মলদোভায় যাবেন তাদের জন্য,

আজ শিখুন পরিবার, বন্ধু ও পরিচিত মানুষদের নিয়ে প্রয়োজনীয় কিছু Romanian শব্দ ও বাক্য। প্রতিদিন একটু একটু করে শিখুন, বাস্তব জীবনে ব্যবহার করুন।

Speak Romanian, Live Confidently

রোমানিয়ার IGI ওপেন হয়েছে - বর্তমান পরিস্থিতি ও আপডেটঅনেকেই রোমানিয়ার বর্তমান পরিস্থিতি এবং IGI নিয়ে জানতে চাচ্ছেন। ত...
17/08/2026

রোমানিয়ার IGI ওপেন হয়েছে - বর্তমান পরিস্থিতি ও আপডেট

অনেকেই রোমানিয়ার বর্তমান পরিস্থিতি এবং IGI নিয়ে জানতে চাচ্ছেন। তাই আমাদের Global Visa Consultancy থেকে বিষয়টি পরিষ্কারভাবে জানাচ্ছি।

আপনারা সবাই জানেন, রোমানিয়ার IGI Portal অনেকদিন বন্ধ ছিল। রিসেন্টলি Portal ওপেন হয়েছে। তবে Portal ওপেন হওয়া মানেই এই মুহূর্তে পুরোপুরি Work Permit-এর আবেদন ও প্রসেসিং শুরু হয়ে গেছে- বিষয়টি এমন নয়।

বর্তমানে Portal দেখা যাচ্ছে এবং নতুন Portal-এর নিয়ম ও অন্যান্য বিষয়গুলোও দেখা যাচ্ছে। তবে এখনো পুরোপুরি কাজ শুরু হয়নি। আমাদের কাছে থাকা আপডেট অনুযায়ী, আগস্টের শেষের দিকে অথবা সেপ্টেম্বরের প্রথম দিকে Work Permit-এর কার্যক্রম পুরোপুরি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা রোমানিয়ার জন্য Work Permit-এর কাজ করবে, তাদের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী রোমানিয়ান Government-এর কাছে ২৫০ জন Worker's জন্য ৭৫ হাজার ইউরো Deposit করতে হবে।

এখন পর্যন্ত এই Deposit-এর বিষয়টি সম্পূর্ণভাবে কার্যকর হয়েছে কিনা, কারা Deposit করেছে - এসব বিষয় যাচাই না করে কোনো Agency-এর কথায় বিশ্বাস করা উচিত নয়।

এই মুহূর্তে যদি কেউ আপনাকে বলে-

IGI পুরোপুরি শুরু হয়ে গেছে, টাকা দেন, এখনই আপনার Work Permit করে দেব।

তাহলে অবশ্যই সতর্ক থাকবেন।

কারণ শুধুমাত্র রোমানিয়াতে একজন ব্যক্তি থাকা বা কোনো Link থাকার মাধ্যমে আপনার Work Permit করে দেওয়া সম্ভব নয়। সংশ্লিষ্ট রোমানিয়ান Agency এবং প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়ার বিষয়গুলো অবশ্যই থাকতে হবে।

কেউ যদি দাবি করে যে তারা ৭৫ হাজার ইউরো Deposit করেছে, তাহলে তাদের কাছ থেকে প্রয়োজনীয় প্রমাণ এবং সংশ্লিষ্ট রোমানিয়ান Agency-এর তথ্য যাচাই করুন।

আপনি যে Agency-কে ফাইল দিচ্ছেন, তারা রোমানিয়ার কোন Agency-এর সাথে কাজ করছে, সেই Agency বৈধ কিনা, তাদের পূর্ববর্তী কাজের Record কী-এসব বিষয় আগে যাচাই করুন।

শুধু IGI ওপেন হয়েছে শুনেই টাকা বা ফাইল জমা দেবেন না।

বর্তমানে রোমানিয়ার নতুন নিয়ম ও প্রক্রিয়াগুলো ধীরে ধীরে কার্যকর হচ্ছে। তাই যারা রোমানিয়ার জন্য প্রসেস করতে চান, তারা অবশ্যই বুঝে-শুনে এবং যথাযথ তথ্য যাচাই করে সিদ্ধান্ত নিন।

Global Visa Consultancy সবসময় আমাদের ক্লায়েন্টদের সঠিক তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেয়।

সতর্ক থাকুন, যাচাই করুন, তারপর সিদ্ধান্ত নিন।

Address

Road 8, Baridhara
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Global Visa Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share