27/01/2026
যশোরে BDSET আয়োজিত জব ফেয়ার ও সেমিনার ২৫-২৬ অনুষ্ঠিত।
বাংলাদেশ হাইটেকপার্ক কর্তৃপক্ষ বাস্তবায়নাধীন বিডেসেট সেন্টার প্রজেক্ট আয়োজিত জব ফেয়ার ও সেমিনার ২৫-২৬ অনুষ্ঠিত হয়েছে। অনলাইন কনফারেন্সের মাধ্যমে সোমবার (২৬ জানুয়ারি) যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে ‘AI Powered Employment Opportunities Career Expo-2025-26' এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী জনাব ফয়েজ আহমেদ তৈয়ব।
‘AI Powered Employment Opportunities Career Expo-2025-26' শীর্ষক মেলায় দেশের স্বনামধন্য ২৫টি প্রতিষ্ঠান যশোর ও খুলনাতে অবস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে আনমানি ৫’শতাধিক সিভি সংগ্রহ করেন। দেশব্যাপী আয়োজিত এই মেলার মাধ্যমে এক লাখ শিক্ষিত ও দক্ষ তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। অত্র মেলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও দক্ষিরাঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সিভি নিয়ে মেলায় অংশ নেয়। মেলায় সিভি গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিষয়ে নানা প্রশিক্ষণ দেয়া হয়। এর মধ্যে রয়েছে সিভি লেখা, প্রতিষ্ঠানের ধরন ও চাহিদা বুঝে সিভি তৈরি করা, ইত্যাদি।
জব ফেয়ার ও সেমিনার ২০২৫-২৬ এর অংশ হিসেবে মেলার পাশাপাশি ‘Changing Job Opportunities in the Age of AI and Robotics’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক -এর অডিটোরিয়ামে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে অনলাইন কনফারেন্স এর মাধ্যমে যুক্ত ছিলেন প্রধান উপদেষ্টার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী জনাব ফয়েজ আহমেদ তৈয়ব। উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে অনলাইন কনফারেন্স এর মাধ্যমে যুক্ত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জনাব শীষ হায়দার চৌধুরী। এছাড়াও উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানগণ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানগণ, খুলনা বিশ্ববিদ্যারয়ের বিভাগীয় প্রধানগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিডিসেট সেন্টার প্রজেক্ট আয়োজিত অনুষ্ঠিত ‘চেঞ্জিং জব অপারচুনিটিজ ইন দ্য এজ অব এআই অ্যান্ড রোবোটিক্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এম এম এ হাসেম।
বিডিসেট সেন্টার প্রজেক্টের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন যবিপ্রবির ইইই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইমরান খান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সফটওয়্যার টেকনোলজি পার্ক যশোরের উপ-পরিচালক মাহফুজুল কবির, চালডালের কো-ফাউন্ডার জিয়া আশরাফ এবং সফটওয়্যার টেকনোলজি পার্ক যশোর ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহজালালসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।