30/10/2026
প্রেস বিজ্ঞপ্তি
আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা গ্রহন করতে চাই না
-মুফতি সৈয়দ ফয়জুল করীম
বাংলাদেশের স্বার্থকে ধ্বংস করে আমরা কোনো চুক্তি করতে পারি না।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ-এর সভাপতি মাওলানা ওয়ালীউল্লাহ তালুকদার এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক কে এম নাসির উদ্দিনের সঞ্চালনায় ৩০আগস্ট ২০২৬ শুক্রবার সকাল ৯ টায় ঢাকাস্থ বি এম এ মিলনায়তনে ৬ষ্ঠ নগর যুব সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ—তারা কী চায়? তারা শুধু নেতার পরিবর্তন নয়, নীতির পরিবর্তন চায়। তাদের দর্শন কী? তাদের উদ্দেশ্য কী? এ সম্পর্কে যদি আমাদের জানা না থাকে, তাহলে ক্লান্ত হব, লললক্লান্ত হব, ক্লান্ত হব এবং পথ হারিয়ে ফেলব। শুধু ক্ষমতা নয়, তারা শরীয়াহ বাস্তবায়ন চায়। আপনি ক্ষমতা পেলেন কিন্তু শরীয়াহ বাস্তবায়ন করতে পারলেন না—আপনি ব্যর্থ। আপনি বহু নেতা পেলেন কিন্তু নীতিবিবর্জিত নেতা পেলেন—আপনি ব্যর্থ।
আসলে কোনটা ব্যর্থতা আর কোনটা সফলতা, এটা যদি আমরা না জানি, তাহলে অনেকে বলবে—আপনাদের ভোট নাই, আপনাদের ভোট কম। যদি ভোট বেশি পাওয়া বা কম পাওয়াই সফলতার মাপকাঠি হয়, তাহলে যারা ভোট পাবে তারাই তো ভালো! তারাই আদর্শবান, তারাই নীতিবান, তারাই চরিত্রবান, তারাই সত্য—এটা প্রমাণিত হয় না? তাহলে বিগত দিনে যারা ভোট পেয়েছে, আমরা কি তাদেরকে ভালো মনে করি? তাদেরকে আদর্শবান মনে করি? তার মানে, ভোট বেশি পাওয়া এবং না পাওয়া একজন আদর্শবাদী রাজনীতিবিদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হতে পারে না।
একজন আদর্শবাদী ব্যক্তির মূল লক্ষ্য ও উদ্দেশ্য হবে—আপনার আদর্শ কতজন ব্যক্তি মেনে তা বাস্তবায়ন (apply) করতে পারছে।
এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যুব আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য ও উদ্দেশ্য—আদর্শ বাস্তবায়ন করা, শরীয়াহ বাস্তবায়ন করা। এইটা কবে হবে জানি না, সময় জানা নেই; কিন্তু আদর্শ জানা আছে। আজকে হোক, কালকে হোক, আমার জন্মে হোক, আমার পরবর্তী প্রজন্মের হোক কিংবা তার পরবর্তী প্রজন্মে হোক—আমরা যে সিঁড়ি গড়ব, যেন পরবর্তী প্রজন্ম সেই সিঁড়ির ওপরে দাঁড়িয়ে আরেকটা সিঁড়ি গড়তে পারে। আমি আমার সিঁড়িকে ভেঙে ফেলব না। মনে রাখতে হবে, আমার আদর্শ আমি নষ্ট করব না। নিজেকে ধ্বংস করে আমি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখব না। 'আমি ক্ষমতায় যাব'—এই চিন্তা ইসলামী আন্দোলন বাংলাদেশের মাথার মধ্যে থাকবে না; বরং ইসলামকে, শরীয়াতকে ক্ষমতায় নিতে হবে—এই আদর্শ মাথার মধ্যে থাকতে হবে। আমি ক্ষমতায় যাব, আমি এমপি হব, আমি মন্ত্রী হব—তা নয়; আমি ইসলামকে ক্ষমতায় দেখতে চাই, শরীয়াতকে বাস্তবায়ন করতে চাই। তাহলেই ইনশাআল্লাহ সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে।
ট্রান্সজেন্ডার নিয়ে আলোচনা চলছে। শিক্ষামন্ত্রী বলছেন, ট্রান্সজেন্ডার কী তা আপনি জানেন না! আপনার তো অবশ্যই জানার কথা ট্রান্সজেন্ডার কী। অবশ্যই আপনি জানেন, কিন্তু না জানার ভান ধরছেন। বাংলাদেশের মুসলমানরা ট্রান্সজেন্ডার আইন বাস্তবায়ন করতে দেবে না। যদি আপনি না জানেন, তাহলে যারা জানে তাদের সাথে বৈঠক করে জানার ব্যবস্থা করুন।
আজ সন্ত্রাসের অবস্থাটা কী, চাঁদাবাজদের অবস্থাটা কী—কোনো পরিবর্তন হয় নাই। এটার পরিবর্তন আমরা চাই। আজকে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে, বিদ্যুতের বিল বারবার বৃদ্ধি করা হচ্ছে। এমনকি যা ব্যবহার না করছেন, বিল তার চেয়ে অনেক বেশি এসে গেছে। এটা দেশের জন্য কল্যাণকর নয়, এটার পরিবর্তন আমরা চাই।
আজ জাপানের সাথে যে চুক্তি হতে যাচ্ছে, আমরা জানতে চাই সেখানে বাংলাদেশের স্বার্থ কী পরিমাণ এবং ভারতের স্বার্থ কী পরিমাণ? যদি বাংলাদেশের স্বার্থ না থাকে এবং এখানে ভারতের স্বার্থ দেওয়া হয়, তাহলে এই চুক্তি কিন্তু আমরা মানি না। এর বিরুদ্ধে আমরা আন্দোলন করব। কারণ বাংলাদেশের স্বার্থকে রক্ষা করেই আমরা সব চুক্তি করব; কিন্তু বাংলাদেশের স্বার্থকে ধ্বংস করে আমরা কোনো চুক্তি করতে পারি না।
এরপরে আসুন, আজকে সন্ত্রাসীদের যে অবস্থা, খুনিদের যে অবস্থা, আজকে সমাজের যে অবস্থা! আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি খুব ভালো কথা বলেন, চমৎকার কথা বলেন। আপনি সংবিধান সম্পর্কে ভালোই জানেন, জ্ঞানও আছে। কিন্তু আপনার নিজের দায়িত্বটা পালন করার জ্ঞানও থাকা উচিত—যে আপনার দায়িত্বটা কী। খুন কত হচ্ছে, ধর্ষণ কী পরিমাণ হচ্ছে, গুম কী পরিমাণ হচ্ছে, আপনি দেখেছেন? এটা দেখা উচিত।
আজকে মাদ্রাসা শিক্ষা নিয়ে ষড়যন্ত্র চলছে। পরিকল্পিতভাবে মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। আল্লাহ না করুক, কোনো এক জায়গায় কোনো এক ঘটনা ঘটলেই এমন আকারে ছড়ানো হয়, মনে হয় সমস্ত অপরাধ তারাই করেছে। অবশ্যই অপরাধের বিচার হওয়া উচিত, অপরাধীকে শাস্তি দেওয়া উচিত—অপরাধের পক্ষে আমরা নই। কিন্তু কোনো একটা অপরাধের কারণে একটা গোষ্ঠী, একটা মাদ্রাসা, একটা সংস্থাকে ধ্বংস করার চক্রান্ত এদেশের মানুষ সহ্য করবে না। অপরাধের বিরুদ্ধে আমরা সবাই। কিন্তু তার মানে এই নয় যে আমরা একটা অপরাধকে কেন্দ্র করে একটা ষড়যন্ত্রে লিপ্ত হব। এই জিনিসটা আমরা আশা করি না।
আজ ৩০ অক্টোবর ২০২৬ শুক্রবার সকাল ৯ টায় বিএমএ মিলনায়তন-এ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ-এর সংগারামী সভাপতি মাওলানা মুহা.ওয়ালিউল্লাহ তালুকদার এর সভাপতিত্বে ষষ্ঠ নগর যুব সম্মেলন-২০২৬ এ বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারি মহাসচিব কেএম আতিকুর রহমান, আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র পদপ্রার্থী শেখ ফজলুল করিম মারুফ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুফতি মানসুর আহমদ সাকী।
বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন আলহাজ্ব আব্দুর রহমান সদস্য কেন্দ্রীয় সমাজ কল্যাণ ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, এমএইচ মোস্তফা বাংলাদেশ সদস্য শিল্প ও বাণিজ্য উপকমিটি ও সহ-সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ, অধ্যাপক ফজলুল হক মৃধা জয়েন্ট সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ, আলহাজ্ব ইমদাদুল ফেরদৌস সদস্য কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ উপকমিটি ও শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর দক্ষিণ।
উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ এর নেতৃবৃন্দ।
সম্মেলনে বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৭-২৮ সেশনের সভাপতি হিসেবে মুফতী শওকত ওসমান সহ-সভাপতি মোহাম্মদ রায়হান উদ্দিন মিনা সাধারণ সম্পাদক কে এম নাসির উদ্দিন এর নাম ঘোষণা করেন।
বার্তা প্রেরক
রায়হান উদ্দীন মিনা
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
ঢাকা মহানগর দক্ষিণ