01/06/2026
Shah Sakib Sobhan, International Affairs Secretary of the Bangladesh Students’ Union, visited the office of All Nepal National Free Students' Union (ANNFSU) in Nepal. He had a meaningful discussion with ANNFSU leaders on imperialist activities in South Asia and strengthened the youth solidarity against it.
31/05/2026
মহান মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার ও রাজাকার, আলবদর, আলশামস দ্বারা সংগঠিত বৃহত্তম গণহত্যা, চুকনগর এর বধ্যভূমি পরিদর্শন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রতিনিধি দল। এসময় গণহত্যার শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে চুকনগর বধ্যভূমির শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতৃবৃন্দ।
চুকনগর বধ্যভূমির তত্ত্বাবধায়ক মো. ফজলুল রহমান মোড়ল ছাত্র ইউনিয়ন প্রতিনিধিদের হাতে “চুকনগর গণহত্যা গবেষণা স্মারক” উপহার হিসেবে তুলে দেন।
28/05/2026
আজ শহীদ শাহাদাত দিবস।
শহীদ শাহাদাত হোসেন ছাত্র ইউনিয়ন নেতা ছিলেন। পড়তেন চট্টগ্রাম কলেজে, রাজনীতিও সেখানেই। থাকতেন চট্টগ্রাম কলেজের সোহরাওয়ার্দী হলের ১৫ নম্বর কক্ষে। ছিলেন হল কমিটির কোষাধ্যক্ষ। ১৯৮৪ সালের ২৮ মে নিজ কক্ষে শাহাদাত হোসেনকে জবাই করে হত্যা করে শিবির।
শহীদ শাহাদাত, লাল সালাম।
27/05/2026
শোষণের কৃপাণ ভেঙ্গে উৎসব আসুক ফিরে
ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক
25/05/2026
Hands off Cuba
Cuba is not alone
Denouncing illegal US indictment of Raul Castro
22/05/2026
আসন্ন বাজেটে জনগণের উপর পরোক্ষ করের বোঝা কমাও
21/05/2026
রামিসাসহ সারাদেশে অব্যাহত নারী-শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে রাজধানীর পল্লবীতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
21/05/2026
রামিসা হত্যাকান্ড ও ধর্ষণের বিচার এবং চলমান সব অন্যায়-নিপীড়ন, বুলিং ও ইভটিজিং-এর বিচার চেয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাগেরহাট জেলা সংসদের মানববন্ধন।
21/05/2026
রামিসাসহ সারাদেশে অব্যাহত নারী-শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে
বিক্ষোভ সমাবেশ
২১ মে, ২০২৬; বিকাল ৫ টা
পল্লবী মেট্রো স্টেশন, ঢাকা
20/05/2026
মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, মার্কিন বাণিজ্যচুক্তি বাতিল এবং GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর করা থেকে বিরত থাকার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।